শিরোনাম:
●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
রাঙামাটি, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১৬ এপ্রিল ২০১৯
প্রথম পাতা » প্রধান সংবাদ » রাজশাহী সিটির হোল্ডিং ট্যাক্স আদায় পক্ষ কর্মসূচির উদ্বোধন
প্রথম পাতা » প্রধান সংবাদ » রাজশাহী সিটির হোল্ডিং ট্যাক্স আদায় পক্ষ কর্মসূচির উদ্বোধন
মঙ্গলবার ● ১৬ এপ্রিল ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাজশাহী সিটির হোল্ডিং ট্যাক্স আদায় পক্ষ কর্মসূচির উদ্বোধন

---রাজশাহী প্রতিনিধি :: রাজশাহী সিটি কর্পোরেশনের ১৫ দিনব্যাপী হোল্ডিং ট্যাক্স আদায় পক্ষ-২০১৯ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে নগরভবনের বঙ্গবন্ধু কর্ণার সংলগ্ন চত্বরে কর্মসূচির উদ্বোধন করেন সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-২ ও ১ নং ওয়ার্ড কাউন্সিলর রজব আলী।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমরা নাগরিকদের কাছ থেকে রাজস্ব পেলে সিটি কর্পোরেশন ভালোভাবে সেবা প্রদান করবে পারবে। আমি সকল নাগরিকদের কর পরিশোধের আহ্বান জানাচ্ছি।

উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতি সাবেক দায়িত্বপ্রাপ্ত মেয়র ও ২১ নং ওয়ার্ড কাউন্সিলর নিযাম উল আযিম বলেন, রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে রাজশাহী। বিগত সময়ে বায়ুদূষণ রোধে বিশে^ প্রথম হয়েছিল রাজশাহী। আসুন নিয়মিত হোল্ডিং ট্যাক্স পরিশোধ করি, বদলে দেই রাজশাহী।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা শাহানা আখতার জাহান। অন্যদের মধ্যে বক্তব্য দেন ১৬ নং ওয়ার্ড কাউন্সিলর বেলাল আহম্মেদ ও প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এ.এফ.এম আঞ্জুমান আরা। এ সময় উপস্থিত ছিলেন ৪ নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন টুনু, ৬নং ওয়ার্ড কাউন্সিলর নুরুজ্জামান টুকু, ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোমিন, ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, ২০ নং ওয়ার্ড কাউন্সিলর রবিউল ইসলাম, ২৩ নং ওয়ার্ড কাউন্সিলর মাহাতাব হোসেন চৌধুরী, ২৮ নং ওয়ার্ড কাউন্সিলর আশরাফুল হাসান বাচ্চুসহ অন্যান্য কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

এরআগে সকালে হোল্ডিং ট্যাক্স আদায় পক্ষ উদ্যাপন উপলক্ষে নগরভবনের সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি মহিলা কলেজের সামনে দিয়ে মনিচত্বর হয়ে সাহেব বাজার হয়ে নিউমার্কেট, শহীদ এ,এইচ.এম কামারুজ্জামান চত্বর ঘুরে পুনরায় নগরভবনে এসে শেষ হয়।

অন্যদিকে হোল্ডিং ট্যাক্স আদায় পক্ষ উদ্যাপন উপলক্ষে নগরভবন প্রাঙ্গনে মেলার আয়োজন করা হয়েছে। সিটি কর্পোরেশনের ৩০টি ওয়ার্ডের কাউন্সিলর কার্যালয়ে আগামী ১৭ থেকে ২৯ এপ্রিল সকাল ১০ টা থেকে বিকেল ৩টা পর্যন্ত হোল্ডিং ট্যাক্স আদায় ক্যাম্প পরিচালিত হবে। ১৬ থেকে ২৩ এপ্রিল মহানগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে “নিয়মিত হোল্ডিং ট্যাক্স পরিশোধ করবো, পরিকল্পিত নগর গড়ব” শীর্ষক রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আগামী ৩০ এপ্রিল সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে।

ধানমন্ত্রী রাজশাহীতে উদ্বোধন করবেন বিরতিহীন ট্রেন

রাজশাহী :: রাজশাহী-ঢাকা রুটে বিরতিহীন ট্রেন ‘বনলতা এক্সপ্রেস’ চালু হবে ২৫ এপ্রিল। এদিন রাজশাহী থেকে এ ট্রেনটি উদ্বোধন করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সে ট্রেনটি উদ্বোধন করবেন বলে পশ্চিমাঞ্চল রেলওয়ে সূত্র জানিয়েছে।

পহেলা বৈশাখ (১৪ এপ্রিল) দুপুরে ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশে আনুষ্ঠানিক যাত্রা শুরুর উদ্বোধনের কথা ছিল ট্রেনটির। কিন্তু প্রস্তুতি শেষ না হওয়ায় তা সম্ভব হয়নি। তবে রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের অনুরোধে রাজশাহী থেকে উদ্বোধনের প্রস্তুতি নেয়া হয়েছে বহুল প্রত্যাশিত এ ট্রেন।

রাজশাহী সিটি করপোরেশনের মেয়রের দপ্তরের একটি সূত্র জানায়, মঙ্গলবার দুপুরে পশ্চিমাঞ্চল রেলের জিএম সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনকে ফোন করে রাজশাহী-ঢাকা বিরতিহীন ট্রেনের উদ্বোধনের দিন ধার্যের কথা জানান। তার দেয়া তথ্যে আগামী ২৫ এপ্রিল ট্রেনটি ভিডিও কনফারেন্সে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এ সময় রাজশাহীতে থাকবে রেলমন্ত্রী। ট্রেনটির নাম নির্ধারণ হয়েছে ‘বনলতা এক্সপ্রেস’। প্রধানমন্ত্রী নিজেই ট্রেনটির নাম পছন্দ করেছেন।

রাজশাহীর মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, তিনি ও রেলমন্ত্রী কয়েকদিন আগে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। এতে অনেক প্রস্তাবিত নামের মধ্যে প্রধানমন্ত্রী ‘বনলতা এক্সপ্রেস’ নামটি পছন্দ করেছেন। প্রধানমন্ত্রী ট্রেনটি উদ্বোধন করবেন।

জানা গেছে, ইন্দোনেশিয়া থেকে আমদানি করা অত্যাধুনিক ১২টি বগি সংযুক্ত হচ্ছে ‘বনলতা এক্সপ্রেস’ ট্রেনে। এর মধ্যে শোভন চেয়ার ৭টি, এসি চেয়ার কোচ ২টি, একটি পাওয়ার কার, দুটি গার্ডব্রেক ও একটি খাওয়ার বগি। ৭ এপ্রিল সৈয়দপুর-পার্বতীপুর থেকে টাঙ্গাইল (বঙ্গবন্ধু সেতু) পর্যন্ত একদফা ট্রায়াল দিয়েছে ট্রেনটি।

এদিকে বনলতা এক্সপ্রেসে আসন সংখ্যা থাকছে ৯২৮টি। এর মধ্যে শোভন চেয়ারের ভাড়া হবে ৩৭৫ টাকা। আর স্নিগ্ধার (এসি চেয়ার) ভাড়া যাত্রীপ্রতি ৭১৯ টাকা। এছাড়া ৮৬৩ টাকায় পাওয়া যাবে এসি কেবিন, ১ হাজার ২৮৮ টাকায় মিলবে এসি বার্থ।

বিরতিহীন চার্জ হিসেবে বিদ্যমান ভাড়ার সঙ্গে ১০ শতাংশ অতিরিক্ত টাকা দিতে হবে ভ্রমণকারীদের। শুক্রবার বাদে ট্রেনটি সপ্তাহে ছয় দিন চলবে। সিগন্যাল পাসিং দ্রুত শেষ হলে ঢাকা-রাজশাহী বিরতিহীন ট্রেনটির ভ্রমণ সময় হবে ৪ থেকে সাড়ে ৪ ঘণ্টা।





প্রধান সংবাদ এর আরও খবর

রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন  নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা”  অনুষ্ঠান অনুষ্ঠিত রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত

আর্কাইভ