শিরোনাম:
●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক ●   বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার
রাঙামাটি, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১৬ এপ্রিল ২০১৯
প্রথম পাতা » প্রধান সংবাদ » ময়মনসিংহ সিটির প্রথম নির্বাচনে ভোট ছাড়াই বিনা প্রতিদ্বন্দ্বিতায় আ’লীগের ইকরামুল হক টিটু মেয়র নির্বাচিত হতে যাচ্ছেন
প্রথম পাতা » প্রধান সংবাদ » ময়মনসিংহ সিটির প্রথম নির্বাচনে ভোট ছাড়াই বিনা প্রতিদ্বন্দ্বিতায় আ’লীগের ইকরামুল হক টিটু মেয়র নির্বাচিত হতে যাচ্ছেন
মঙ্গলবার ● ১৬ এপ্রিল ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ময়মনসিংহ সিটির প্রথম নির্বাচনে ভোট ছাড়াই বিনা প্রতিদ্বন্দ্বিতায় আ’লীগের ইকরামুল হক টিটু মেয়র নির্বাচিত হতে যাচ্ছেন

---ময়মনসিংহ প্রতিনিধি :: নবগঠিত ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রথম নির্বাচনে ভোট ছাড়াই বিনা প্রতিদ্বন্দ্বিতায় আ’লীগের ইকরামুল হক টিটু মেয়র নির্বাচিত হতে যাচ্ছেন।

মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতায় দুই প্রার্থীর একজন জাতীয় পার্টির জাহাঙ্গীর আহমেদ মঙ্গলবার বিকেলে নগরীর একটি কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলন করে প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দেয়ায় মসিক ভোটাররা মেয়র পদে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন না। তবে ভোট ছাড়াই প্রথম নগরপিতা পেতে যাচ্ছেন তারা।

আগামীকাল বুধবার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন জাতীয় পার্টির প্রার্থী জাহাঙ্গীর আহমেদ সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন প্রত্যাহারের আবেদন জমা দিলে প্রার্থী হিসেবে টিকে থাকবেন শুধু আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী ইকরামুল হক টিটু। এতে বিনা ভোটে মেয়র নির্বাচিত হবেন ময়মনসিংহ সিটি করপোরেশনের বর্তমান প্রশাসক আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ইকরামুল হক টিটু।

প্রসঙ্গত,ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক) এর আগামী ৫ মে প্রথম নির্বাচনে সোমবার মনোনয়নপত্র দাখিলের শেষদিনে মেয়র পদে ৫ প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেন। পরে বুধবার (১০ এপ্রিল) মেয়র প্রার্থীদের মনোনয়ন যাচাই-বাছাই শেষে মেয়র পদে মনোনয়ন জমাকৃত পাঁচ জন প্রার্থীর মধ্যে জেলা জাতীয় পার্টির যুগ্ম-সাধারণ সম্পাদক আবু মুসা সরকার ও জাপা নেতা শহিদুল ইসলাম স্বপন মন্ডল এবং নির্দলীয় স্বতন্ত্র প্রার্থী বিশ্বজিৎ ভাদুরিসহ তিন প্রার্থীর শর্ত পূরণ না হওয়ায় মনোনয়নপত্র অবৈধ ঘোষনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বাতিল কৃত ৩ প্রার্থীই আপিল করলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আদেশ বহাল রাখে। এতে বৈধ দুই মেয়র প্রার্থী হন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রথম প্রশাসক ও সাবেক মেয়র ইকরামুল হক টিটু, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর আহমেদ। কিন্তু মঙ্গলবার (১৬ এপ্রিল)বিকেলে নগরীর একটি কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলন করে জাতীয় পার্টির প্রার্থী জাহাঙ্গীর আহমেদ প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দেয়ায় ভোট ছাড়াই বিনা প্রতিদ্বন্দ্বিতায় আ’লীগের ইকরামুল হক টিটু মেয়র নির্বাচিত হতে যাচ্ছেন।শুধু আনুষ্ঠানিকতার মাধ্যমে বাকী কার্যক্রম শেষ হলেই ময়মনসিংহ সিটির প্রথম নির্বাচনে ভোট ছাড়াই প্রথম মেয়র পাচ্ছেন ভোটাররা।

মসিক নির্বাচনে ৩৩টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ২৫৯ জন এবং সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর পদে ৭১ জন তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। আগামী ৫ মে নতুন এই সিটি করপোরেশনের প্রথম নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী ১৩০টি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট হবে।
ময়মনসিংহে ডিবি’র অভিযানে ইয়াবা-হেরোইনসহ ৮ মাদকবিক্রেতা গ্রেফতার

ময়মনসিংহ প্রতিনিধি :: ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) মাদকবিরোধী অভিযান চালিয়ে ২ হাজার ৫২০ পিস ইয়াবা ট্যাবলেট ও ২৩ গ্রাম হেরোইনসহ ৮ মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে।

মঙ্গলবার (১৬ এপ্রিল) বিকালে গ্রেফতারকৃতদের ময়মনসিংহ আদালতে সোর্পদ করা হয়েছে। তার আগে মঙ্গলবার ও সোমবার বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)শাহ কামাল আকন্দ জানান, মঙ্গলবার সকাল ৯টায় ডিবির এসআই(নিঃ) আক্রাম হোসেন, এসআই(নিঃ) মোঃ আব্দুল জলিল, এএসআই(নিঃ) মোঃ মঞ্জুরুল ও এএসআই(নিঃ) সুজন চন্দ্র সাহা সংগীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে সদর উপজেলার পাটগুদাম ব্রীজ মোড় হাজী কাশেম আলী কলেজের সামনে থেকে ২ হাজার ৫শ’ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মোঃ মতিউর রহমান (৩২), মোঃ আতিকুল ইসলাম (৩২), মোঃ রফিকুল ইসলাম (৩৬) ও মোঃ আইনুল হক (৪৫) নামের চারজনকে গ্রেফতার করেন।

অপর দিকে এসআই(নিঃ) হাবিবুর রহমান সংগীয় ফোর্স নিয়ে সোমবার বিকালে নগরীর কাশর এলাকায় অভিযান চালিয়ে ২৩ গ্রাম হেরোইনসহ মোঃ আনোয়ার হোসেন রতন (৩৩), মোঃ রবিউল ইসলাম (৩৫) এবং অপর অভিযানে এসআই নাজিম উদ্দিন ও এএসআইু বাবুল হোসেন মঙ্গলবার ভোর রাতে নান্দাইল উপজেলার হাসপাতাল রোড এলাকা থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলটসহ মোঃ নুরুল হক ভুইয়া (৪৮) ও মোঃ আলাল উদ্দিন (৪০) নামে দুই মাদকবিক্রেতাকে গ্রেফতার করে। পরে মঙ্গলবার বিকালে গ্রেফতারকৃতদের ময়মনসিংহ আদালতে সোর্পদ করা হয়েছে।





প্রধান সংবাদ এর আরও খবর

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন  নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা”  অনুষ্ঠান অনুষ্ঠিত রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)