শিরোনাম:
●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক ●   বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার
রাঙামাটি, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১৬ এপ্রিল ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে ‘সম্ভবা’ নামক স্মারণিকার মোড়ক উন্মোচন
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে ‘সম্ভবা’ নামক স্মারণিকার মোড়ক উন্মোচন
মঙ্গলবার ● ১৬ এপ্রিল ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাউজানে ‘সম্ভবা’ নামক স্মারণিকার মোড়ক উন্মোচন

---রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজানে সর্বপ্রথম ডি.লিট ডিগ্রী প্রাপ্ত এশীয়, বিশ্ববিশ্রুত দার্শনিক ড. বেণী মাধব স্মৃতি তর্পণ ও বর্ষ বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত সোমবার রাত ৮ টা থেকে উপজেলার মহামুনি মন্দির সংলগ্ন মহামুনি বটমূল খ্যাত ফনিতটি মঞ্চে স্থানীয় সামাজিক সংগঠন মহামুনি তরুণ সংঘের উদ্যোগে রাতব্যাপী আলোচনা সভা, সম্মাননা, স্মৃতিচারণ, স্মারণিকা প্রকাশ ও গীতে-নৃত্যে অনুষ্ঠিত হয় এই আয়োজন। জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন জেলা ৩১৫বি-৪ এর প্রাক্তণ লায়ন গভর্ণর লায়ন রূপম কিশোর বড়ুয়া। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দৈনিক আজাদীর সম্পাদক লায়ন এম.এ মালেক এমজেএফ। প্রধান আলোচক ছিলেন প্রখ্যাত রম্য লেখক সত্যব্রত বড়ুয়া। বিশেষ অতিথি ছিলেন জেলা ৩১৫বি-৪ এর প্রথম নারী গভর্ণর লায়ন কামরুন মালেক, মহামুনি এংলো পালি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অঞ্জন বড়ুয়া, স্থানীয় ইউপি চেয়ারম্যান রোকন উদ্দিন, সংস্কৃতি সংঘের সভাপতি সুজিত মুৎসুদ্দি। সংগঠনের সভাপতি সুজন প্রসাদ বড়ুয়ার সভাপতিত্বে এবং রাজেশ মুৎসুদ্দির সঞ্চালনায় সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন স্বপন কুমার বড়ুয়া ও স্বপ্না বড়ুয়া। সম্পাদকীয় প্রতিবেদন পাঠ করেন সংগঠনে সাধারণ সম্পাদক প্রসূন মুৎসুদ্দি এবং ড. বেণী মাধব বড়ুয়ার সংক্ষিপ্ত জীবনালেখ্য পাঠ করেন অনিক চৌধুরী।সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক আজাদীর ব্যবস্থাপনা সম্পাদক ওয়াহেদ মালেক, লায়ন সুপ্রভা বড়ুয়া, কলকাতার সুশান্ত দাশগুপ্ত, শ্রীমতী ডালিয়া দাশগুপ্ত, অনুপম বড়ুয়া বাবুল, শরণংকর বড়ুয়া, দিলিপ বড়ুয়া, সমীর বড়ুয়া, দেবু প্রসাদ বড়ুয়া ও সুদত্ত মুৎসুদ্দি জাদুকর প্রমুখ। সভায় মহামুনি তরুণ সংঘের ৬০ বছর পূর্তি উপলক্ষে ‘সম্ভবা’ নামের একটি স্মারণিকার মোড়ক উন্মোচন করা হয়। সভা শেষে স্থানীয় খুদে ও তরুণ শিল্পীদের পরিবেশনায় কচিকাঁচার মেলা, নাটিকা, তৃপ্তি মুৎসুদ্দি ও রাজেশ মুৎসুদ্দির যৌথ সঞ্চালনায় ম্যাগাজিন অনুষ্ঠান ‘বৈশাখী’ সহ নানা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)