শিরোনাম:
●   জন্মের ১৫৩ বছর পরও শেরেবাংলার জন্মভবনে জাদুঘর হয়নি ●   ঝালকাঠিতে এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি : বিপাকে ক্রেতারা ●   জাতীয় যুব দিবসে সম্মাননা পেলো গোলাম মর্তুজা ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকসহ ১০ শিক্ষক অনুপস্থিত : পাঠদান ব্যাহত ●   অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন ●   ঝালকাঠিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ১৯ বছর পর আত্মসমর্পণ ●   পার্বতীপুরে ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী ফিডবোঝাই ট্রাক মালামালসহ আটক ●   সিলেট সরকারি তিব্বিয়া কলেজের চাকরি আত্মীকরণের নির্দেশ ●   গোয়াসপুর : সবুজ ক্যানভাসে ইতিহাস ও ঐতিহ্যের স্মারকলিপি ●   কৃষক অ্যাক্টিভিস্টদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত ●   লন্ডনে ব্রিটিশ-বাংলাদেশি কারি শিল্পের জয়গান ●   আমিরাতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী প্রবাসীর মৃত্যু ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে জুঁই চাকমার পদত্যাগ : রাঙামাটি জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা ●   নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি : ফিরে গেল শতাধিক ক্ষুদে খেলোয়াড় ●   ঈশ্বরগঞ্জে আ.লীগ ও ছাত্রলীগের ৭ নেতাকর্মী গ্রেফতার ●   রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক ●   রেলওয়ের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার বজ্রনিরোধক ক্যাবল চুরি : শ্রমিকের কারাদণ্ড ●   ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ●   আহসানগঞ্জ রেলস্টেশন থেকে উদ্ধারকৃত দুই শিশুর পরিবারের সন্ধান চায় পুলিশ ●   নবীগঞ্জে ৫শত পরিবারের বসতবাড়ি ও ফসলি জমি নদীগর্ভে বিলীন ●   বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে ●   আত্রাইয়ে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত ●   পার্বতীপুরে প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনায় আটক-২ ●   ঈশ্বরগঞ্জে দুই ফিলিং স্টেশনকে ৭০ হাজার টাকা জরিমানা ●   বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানকে আধুনিক করে তুলতে হবে ●   মিরসরাইয়ে স্বর্ণের চেইন চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনতাই মামলায় বিএনপি নেতা কারাগারে ●   আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু ●   মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা ●   জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গাজীপুরে সমাবেশ
রাঙামাটি, বুধবার, ৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১৭ এপ্রিল ২০১৯
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধায় ৩৯৭ বোতল ফেন্সিডিলসহ আটক-৩
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধায় ৩৯৭ বোতল ফেন্সিডিলসহ আটক-৩
বুধবার ● ১৭ এপ্রিল ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাইবান্ধায় ৩৯৭ বোতল ফেন্সিডিলসহ আটক-৩

---গাইবান্ধা প্রতিনিধি :: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নের কাটামোড় থেকে আজ বুধবার সকালে ৩৯৭ বোতল ফেন্সিডিলসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তারকৃতরা হলো-জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার শ্রীকৃষ্টপুর গ্রামের মৃত ফয়েজ মন্ডলের ছেলে আব্দুল মজিদ (৩৭), একই গ্রামের মোজাম্মেল হোসেনের ছেলে শাহজাহান আলী সরদার (২৭) ও দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার দলা পশ্চিমপাড়া গ্রামের ওয়াহেদ আলীর ছেলে মরফিদুল ইসলাম (৩২)।
গাইবান্ধা র‌্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার হাবিবুর রহমান বলেন, দিনাজপুরের বিরামপুর থেকে ছেড়ে আসা বগুড়াগামী একটি বালুবোঝাই ট্রাকে ৩৯৭ বোতল ফেন্সিডিল নিয়ে যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধা ও দিনাজপুর র‌্যাব ক্যাম্পের যৌথ অভিযানে গোবিন্দগঞ্জের কাটামোড়ে ফেন্সিডিলগুলো উদ্ধার করা হয়। এসময় তিনজনকে গ্রেপ্তার করা হলেও অপর তিনজন পালিয়ে যায়। পরে ট্রাকসহ ৩৯৭ বোতল ফেন্সিডিল ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়। আসামীদের বিরুদ্ধে আদালতে এর আগেও একাধিক মাদকের মামলা রয়েছে। তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। এ বিষয়ে তাদের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে।

গাইবান্ধায় জাতীয় স্বাস্থ্যসেবা সপ্তাহ পালিত

গাইবান্ধা :: জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ পালনের লক্ষ্যে গাইবান্ধা জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে গতকাল বুধবার সকালে হাসপাতাল চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালীর উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মো. আবদুল মতিন।
পরে সিভিল সার্জন সম্মেলন কক্ষে স্বাস্থ্য সচেতনতা, পুষ্টি ও খাদ্য বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সিভিল সার্জন ডাঃ এবিএম আবু হানিফের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার রাহাত গাওহারী, পৌর মেয়র অ্যাড. শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন, গাইবান্ধা জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: মো. মাহফুজার রহমান, আরএমও ডাঃ শাহীনুর আলম, জেলা বিএমএ সভাপতি ডাঃ শহীদুজ্জামান হারুন প্রমুখ।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)