শিরোনাম:
●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার
রাঙামাটি, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২০ এপ্রিল ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম » চট্টগ্রামে মানবাধিকার ফাউন্ডেশনের মানববন্ধন
প্রথম পাতা » চট্টগ্রাম » চট্টগ্রামে মানবাধিকার ফাউন্ডেশনের মানববন্ধন
শনিবার ● ২০ এপ্রিল ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চট্টগ্রামে মানবাধিকার ফাউন্ডেশনের মানববন্ধন

---চট্টগ্রাম প্রতিনিধি :: বাংলাদেশ যখন উন্নয়নের অগ্রযাত্রায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে ঠিক তখনি স্বাধীনতার পরাজিত শত্রুরা নানা ষড়যন্ত্রের জাল বুনে সরকারের ভাবমূর্তি নস্যাৎ করার অপচেষ্টা চালাচ্ছে। সারাদেশে এসব দেশ বিরোধী চক্রান্তকারীরা খুন,গুম,ধর্ষণ হত্যা অগ্নিসংযোগসহ নানা অপকর্মের মাধ্যমে ষড়যন্ত্রে লিপ্ত। সকল দেশপ্রেমিক ও রাজনৈতিক সচেতন মহলকে এক হয়ে ষড়যন্ত্রকারীদের প্রতিরোধ করতে এগিয়ে আসতে হবে। চট্টগ্রামের চেরাগী চত্বরে যুব কল্যাণ মানবাধিকার ফাউন্ডেশনের মানববন্ধনে বক্তারা এসব কথা বলেন। বাংলাদেশ যুব কল্যাণ মানবাধিকার ফাউন্ডেশনের উদ্যেগে আজ ২০ এপ্রিল বিকাল ৪টায় নগরীর চেরাগী চত্বরে সারাদেশে খুন,ধর্ষণ, হত্যা অগ্নিসংযোগসহ সকল অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সভা সংগঠনের সিনিয়র সহ সভাপতি এড.নীলু কান্তি দাশ নলিমণি’র সভাপতিত্বে অনুষ্টিত হয়। সংগঠনের সাংগঠনিক সম্পাদক রাজীব চক্রবর্তীর সঞ্চালনায় মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী,বীর মুক্তিযোদ্ধা ফজল আহমদ,ভানু রঞ্জন চক্রবর্তী,অমর কান্তি দত্ত,নাট্যজন সজল চৌধুরী,মোঃ জসিম উদ্দিন চৌধুরী,লায়ন ডা.আর কে রুবেল,স ম জিয়াউর রহমান,মিঠুল দাশগুপ্ত,অধ্যক্ষ এম সোলায়মান কাসেমী,খোরশেদ আলম,আলহাজ্ব গিয়াস উদ্দিন,অধ্যক্ষ মুকতাদের আজাদ খান,রুমকী সেনগুপ্ত,স ম ফেরদৌসী,সজল দাশ,মিলন কান্তি দেবনাথ,নেপাল চৌধুরী,সমীরণ পাল,মোঃ ফিরোজ চৌধুরী,আবদুর রাজ্জাক,রাকী শেখ প্রমূখ। সভায় বক্তারা আরো বলেন,সরকারের সুনাম নষ্ট করে অপরাজনীতি করার অপচেষ্টা করলে তার সমুচিত জবাব দেওয়া হবে। বক্তারা আরো বলেন,সমাজে কোন অন্যায় অনিয়মকারী এবং ষড়যন্ত্রকারীকে রেহাই দেওয়া হবে না। সকল জনসাধারণকে সচেতন হতে হবে এবং দেশবিরোধী চক্রান্তকারীদের প্রতিহত করতে হবে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)