শিরোনাম:
●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার
রাঙামাটি, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২০ এপ্রিল ২০১৯
প্রথম পাতা » গাইবান্ধা » রবিদাস সম্প্রদায়ের জমি জবর দখলের অপচেষ্টা
প্রথম পাতা » গাইবান্ধা » রবিদাস সম্প্রদায়ের জমি জবর দখলের অপচেষ্টা
শনিবার ● ২০ এপ্রিল ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রবিদাস সম্প্রদায়ের জমি জবর দখলের অপচেষ্টা

---গাইবান্ধা প্রতিনিধি :: গাইবান্ধা সদর উপজেলার গিদারী ইউনিয়নের দক্ষিন গিদারী গ্রামের কাউন্সিলের বাজার এলাকায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠির রবিদাস সম্প্রদায়ের শ্রী জগলাল রবিদাসের ১৫ শতাংশ জমি একই গ্রামের আব্দুল করিম ও তার সহযোগী সন্ত্রাসীরা দীর্ঘদিন থেকে জবর দখল করে ওই পরিবারটিকে উচ্ছেদের অপচেষ্টা চালাচ্ছে।
অসহায় ওই রবিদাস পরিবারটিকে উচ্ছেদ করে তার জমি ও বসতবাড়ি দখল করার লক্ষ্যে বসতবাড়িতে সন্ত্রাসী হামলা, মারপিট, বৃক্ষ নিধন, ছিনতাই এবং শ্লীলতাহানির ঘটনা ঘটায় একই গ্রামের আব্দুল করিম ও তার সহযোগী সন্ত্রাসীরা। এ ঘটনায় নির্যাতনের শিকার ওই রবিদাস সম্প্রদায়ের পক্ষ থেকে মৃত পুর্ণ রবিদাসের ছেলে শ্রী জগলাল রবিদাস বাদী হয়ে গাইবান্ধা সদর থানায় ১১জনকে আসামী করে একটি মামলা (নং ৪১, তারিখ ১৮ এপ্রিল, ধারা-২৪৩, ৪৪৭,৩২৩, ৩২৬, ৩০৭, ৩৫৪, ৩৭৯, ৪২৭, ৫০৬ ও ১১৪) দায়ের করে। মামলা করার পর আরো বেপরোয়া হয়ে ওঠে এবং মামলা তুলে নেয়ার জন্য ওই রবিদাস পরিবাটিকে নানাভাবে হুমকি দিয়ে আসছে।
উল্লেখ্য, সদর উপজেলার দক্ষিন গিদারী গ্রামে ২৬ শতক জমির মধ্যে ১৫ শতক জমি (জেএল নং ১০৯, তৌজি নং ২০০, খতিয়ান নং ১৬৯/১, দাগ নং ৫৯০৬) ৩০ বছর পূর্বে কবলা খরিদ করে ওই জমিতেই বসতবাড়ি নির্মাণ করে সংখ্যালঘু ওই পরিবারটি বসবাস করে আসছিল। অথচ এই জমিটি অবৈধভাবে নিজেদের দাবি করে এলাকার প্রভাবশালীদের ছত্রছায়ায় একটি সন্ত্রাসী চক্র জবর দখলের অপ্রচেষ্টায় লিপ্ত রয়েছে। দক্ষিণ গিদারীর কাউন্সিলের বাজারের সাহাব উদ্দিনের শেখের পুত্র আব্দুল করিম তার সহযোগী সন্ত্রাসী একই গ্রামের নুরুল ইসলাম, সাইদার রহমান, সাদু শেখ, আমিনুল ইসলাম, শহিদুল ইসলামসহ অন্যান্যদের নিয়ে ওই রবিদাস (মুচি) সম্প্রদায়ের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের, হত্যার হুমকি, মারপিটসহ নানাভাবে হয়রানী করে আসছে। এব্যাপারে আসামিদের সাথে গাইবান্ধার আদালতে জগলাল রবিদাসের একটি আপিল মামলাও চলমান রয়েছে (নং ১৮৯/১৮)।
এব্যাপারে গাইবান্ধা জেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি অধ্যক্ষ পরেশ চন্দ্র সরকার, সাধারণ সম্পাদক রনজিৎ বকসি সূর্য্য, সহ-সভাপতি দীপক কুমার পালসহ জেলা ও উপজেলা কমিটির নেতৃবৃন্দ তীব্র ক্ষোভ নিন্দা জ্ঞাপন করে অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতারের দাবী জানিয়েছেন।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)