শিরোনাম:
●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
রাঙামাটি, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২২ এপ্রিল ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » কাউখালীতে ৭ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আটক-১
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » কাউখালীতে ৭ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আটক-১
সোমবার ● ২২ এপ্রিল ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কাউখালীতে ৭ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আটক-১

------কাউখালী (রাঙামাটি) প্রতিনিধি :: রাঙামাটি জেলার কাউখালী উপজেলায় কাউখালী বাজারে গতকাল রবিবার সন্ধ্যায় ৭ম শ্রেণীর এক  ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে একজনকে গতকাল রাত্রে কাউখালী থানা পুলিশ আটক করার খবর পাওয়া যায়।
কাউখালী থানার মামলা ও অভিভাবক সুত্রে জানা যায়, উপজেলার পোয়াপাড়ার বাসিন্দা (কাউখালী বাজার) মিন্টু দে’র মেয়ে পোয়া পাড়া মডেল সরকারী  বিদ্যালয়ের ৭ম শ্রেণীে ছাত্রী সন্ধ্যার একটু আগে বাজারের পাশে নতুন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের (এজন্ট ব্যাংকিং শাখা) ১ম তলায় খেলা করছিলেন এসময় উপজেলা সদরের ঊষা আর্টের মালিক গোপাল কৃষ্ণ নাথ (৫৫) পিতা মৃত অন্ন দা চরণ নাথ শিশুটিকে ব্যাংকে উঠার সিড়িতে ধরে নিয়ে জোর পুর্বক ধর্ষণ চেষ্টা চালালে শিশুটি চিৎকার দিলে ব্যাংকের স্টাফ দৌড়ে আসলে গোপাল কৃষ্ণ নাথ দৌড়ে উপরে উঠে যায়। পরে শিশুটি বাসায় গিয়ে তার পিতা মাতাকে বিষয়টি জানায় এবং তারা ব্যাংকে দৌড়ে আসেন । ধর্ষণ চেষ্টার ঘটনাটি ব্যাংকের সিসিটিভিতে ধরা পড়ে। এ সময় গোপাল কৃষ্ণ নাথ পালিয়ে যায়। শিশুটির পিতা গতকাল রাত্রে কাউখালী থানায় বিষয়টি নিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন।

এ ব্যাপারে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৪ এর ( খ) ধারায় মামলা রুজু করা হয় বলে কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মন্জুর আলম সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, মামলা নং ৩,তারিখ-২১/০৪/২০১৯ ইংরেজি আইও এসআই মো. সিরাজুল ইসলাম। রাত্রেই থানা পুলিশ স্থানীয় লোকজনের সহযোগিতায় ধর্ষণ চেষ্টাকারীকে আটক করে থানায় নিয়ে আসেন। আজ সোমবার ১১টায় রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধও প্রশাসন) মো. ছুফি উল্লাহ, সহকারী পুলিশ সুপার কাপ্তাই সার্কেল মো. জোনায়েদ কাযছার, কাঊখালী থানার কর্মকর্তগণ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং শিশুর পিতা ও স্বাক্ষীদের সাথে কথা বলেন।
উল্লেখ্য যে, গত ২০ ফেব্রুয়ারী তারিখে বিকাল বেলা আর্টিষ্ট  গোপাল কৃষ্ণ নাথ উপজেলা সদরের আইডিয়েল কেজি স্কুলের আরেক শিশু শিক্ষার্থীকে আর্ট শিখানোর নাম করে তার বন্ধ দোকোনের মধ্যে যৌণ হয়রানীর চেষ্টা চালায় বলে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। কিন্তু শিশুটির পরিবার সে সময় কাউখালী থানায় লিখিত অভিযোগ দিয়ে পরে আর কোন মামলা করেননী বলে জানা যায়।

গোপাল কৃষ্ণ নাথকে রাঙামাটি জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে প্রেরণ করা হয়েছে বলে কাউখালী থানার অফিসার ইনচার্জ মো. মন্জুর আলম বিষয়টি নিশ্চিত করেন। ধর্ষণের বিষয়টি নিয়ে স্থানীয়দের মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।





আর্কাইভ