শিরোনাম:
●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
রাঙামাটি, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২৩ এপ্রিল ২০১৯
প্রথম পাতা » প্রধান সংবাদ » সবাই জাতীয় পরিচয়পত্রের আওতায় এলে অপরাধ কমবে : নির্বাচন কমিশন সচিব
প্রথম পাতা » প্রধান সংবাদ » সবাই জাতীয় পরিচয়পত্রের আওতায় এলে অপরাধ কমবে : নির্বাচন কমিশন সচিব
মঙ্গলবার ● ২৩ এপ্রিল ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সবাই জাতীয় পরিচয়পত্রের আওতায় এলে অপরাধ কমবে : নির্বাচন কমিশন সচিব

---রাজশাহী প্রতিনিধি :: নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব হেলালুদ্দীন আহমদ বলেছেন, এখন দেশের ১০০টির মতো প্রতিষ্ঠান থেকে সেবা নিতে জাতীয় পরিচয়পত্র লাগছে। আগামীতে এর আওতা আরও বৃদ্ধি পাবে। জাতীয় পরিচয়পত্রের সঙ্গে শুধু ভোট প্রদানের বিষয়টি জড়িত নয়। নাগরিক নানা সেবা এবং সুযোগ-সুবিধাও জড়িত। তাই জাতীয় পরিচয়পত্র সবার প্রয়োজন। সবাই জাতীয় পরিচয়পত্রের আওতায় এলে দেশে দুর্নীতি ও অপরাধ কমে আসবে।

আজ মঙ্গলবার সকালে রাজশাহী অঞ্চলের ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। রাজশাহী কলেজ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ফরম পুরন করে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের উদ্বোধন করেন ইসি সচিব।

ইসি সচিব বলেন, এ বছরই ‘তৃতীয় লিঙ্গ’ হিসেবে হিজড়াদের জাতীয় পরিচয়পত্র দেওয়া হবে। হিজড়াদের জন্য আলাদা ভোটার তালিকা করা হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার নূর-উর-রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক এসএম আবদুল কাদের, রাজশাহী সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শাওগাতুল আলম, রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর হবিবুর রহমান ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফরিদুল ইসলাম।

রাজশাহীতে জননী নূরবানু হক স্মৃতি শিক্ষা পদক বিতরণ

রাজশাহী প্রতিনিধি :: রাজশাহীতে জননী গ্রন্থাগার ও সাংস্কৃতিক সংস্থা এবং সুবর্ণলতার সংগীত বিদ্যালয়ের যৌথ উদ্যোগে বর্ষবরণ-১৪২৬ উপলক্ষে জননী নূরবানু হক স্মৃতি শিক্ষা পদক-১৯ বিতরণ অনুষ্ঠিত।

সোমবার বেলা ১১ টার দিকে নগরীর বক্ষ ব্যাধি হাসপাতালের সহযোগিতায় “এসো মিলিত হই বাঙালির প্রাণের উৎসবে” এই স্লোগানকে সামনে রেখে চিকিৎসাধীন যক্ষা রুগীদের মানষিক শান্তির লক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে রাজশাহী আবাসিক মেডিকেল অফিসারস ডা: লাইলাতুল কাদিরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, রাজশাহী বক্ষ ব্যাধি হাসপাতালের মেডিকেল সুপারিনটেনডেন্ট ডা: আমীর হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিশিষ্ট কবি ও কলামিস্ট মুকুল হোসেন।

এসময় জননী গ্রন্থাগার ও সাংস্কৃতিক সংস্থার প্রতিষ্ঠাতা বইবন্ধু আমিনুল হক রিন্টুর সঞ্চালনায় উপস্থিত ছিলেন, এসারুদ্দীন, হানিফ খন্দকার, শহিদুল ইসলাম ও সুবর্ণলতা সংগীত বিদ্যালয়ের সাধারণ সম্পাদক রনি শেখ, গ্রন্থাগার সম্পাদক মুহাম্মদ গোলাম আউলিয়া ।

বক্তারা বলেন, ছাত্র ছাত্রীদের শিক্ষায় উৎসাহিত করতে পদক প্রদান, চিকিৎসাধীন যক্ষা রুগীদের মানসিক সুস্থার জন্য সাংস্কৃতিক অনুষ্ঠান একটি ব্যাতিক্রম আয়োজন, কেন না রুগীগুলো ৩, ৬, ৯ মাস পর্যন্ত চিকিৎসায় থাকার কারণে তারা মানসিক ভাবে দুর্বল হয়ে পড়ে, আর জননী গ্রন্থাহার ও সাংস্কৃতিক সংস্থা এ ধরনের কর্মসুচী গ্রহণ করায় রুগীরা অনেকটায় মানসিক ভাবে সুস্থতা বোধ করবে এরং চিকিৎসা গ্রহনে আগ্রহ বাড়বে ও মনের জোর বাড়বে। বক্তাগণ জননীর ভূয়োসি প্রশংসা করেন।

বক্তব্য শেষে জি.পি.এ-৫ প্রাপ্ত শিক্ষার্থী আনিকা তাহ্সিন, রওনুক জাহান (অবন্তী), আতিয়া, এস. এম. ওহিদুল ইসলাম, নুসরাত করিম শান্তা, নুরে আলম নাফিজ, মল্লিকা সিদ্দিকা, তামিমা বিনতে তৌহিদ, মাহমুদ হাসানদের মাঝে জননী নূরবানু হক স্মৃতি শিক্ষা পদক -১৯, বই ও নাস্তা বিতরণ করেন প্রধান অতিথি।

পদক বিতরণীর পর সংগীত ও নৃত্য পরিবেশন করে, রিজিয়া, বিথী, সাথী, বাবুল, লাবণ্য মহন্ত, সুবর্ণ মহন্ত ও রোহান। সংগীত পরিবেশন করে, জননী কিশোরী ক্লাবের সদস্যবৃন্দ পুষ্প, চায়না, পূর্নিমা, শ্যামলী, বিকালী, সুমি ও শ্যাম প্রমুখ।





প্রধান সংবাদ এর আরও খবর

রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন  নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা”  অনুষ্ঠান অনুষ্ঠিত রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)