শিরোনাম:
●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ ●   রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম ●   তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় পার্বতীপুরে শুকরিয়া ●   বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ইফতার ●   নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ ●   বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ ●   কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার ●   গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী
রাঙামাটি, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২৪ এপ্রিল ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » দুর্বৃত্তরা ছিনতাইয়ের পর মারধর করে মৃত ভেবে ফেলে দেওয়া ব্যবসায়ীকে জীবিত উদ্ধার
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » দুর্বৃত্তরা ছিনতাইয়ের পর মারধর করে মৃত ভেবে ফেলে দেওয়া ব্যবসায়ীকে জীবিত উদ্ধার
বুধবার ● ২৪ এপ্রিল ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দুর্বৃত্তরা ছিনতাইয়ের পর মারধর করে মৃত ভেবে ফেলে দেওয়া ব্যবসায়ীকে জীবিত উদ্ধার

---বান্দরবান প্র‌তি‌নি‌ধি :: বান্দরবানের লামায় গজালিয়া ইউনিয়নে মো. কামাল (৪৫) নামে এক ব্যবসায়ীকে ছিনতাইয়ের পর মারধর করে মৃত ভেবে ফেলে গেছে দুর্বৃত্তরা। লামা উপজেলার গজালিয়া ইউনিয়নের বুঁড়িরঝিরিস্থ আবু মেম্বারের রাবার বাগানের রাস্তার পাশে এই ঘটনা ঘটে।

আজ বুধবার ২৪ এপ্রিল সকালে রাস্তার পাশে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা তাকে উদ্ধার করে লামা হাসপাতালে নিয়ে আসে এবং পুলিশকে খবর দেয়। গুরুতর আহত ব্যবসায়ী মো. কামাল পার্শ্ববর্তী কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের বার আওলিয়া নগর গ্রামের সুলতান আহাম্মদের ছেলে।

স্থানীয়রা জানান, সকালে বুঁড়িরঝিরি রাস্তা দিয়ে দুই উপজাতি জুমে যাওয়ার সময় তারা রক্তাক্ত অবস্থায় কামালকে পড়ে থাকতে দেখে দৌঁড়ে এসে বুঁড়িরঝিরি দোকানে মো. তোফায়েলকে দেখতে পেয়ে বিষয়টি জানায়। তোফায়েল ঘটনাটি ওয়ার্ড মেম্বার মো. আবু তৈয়ব ও গ্রাম পুলিশ রুহুল আমিনতে অবহিত করে। তারা পুলিশ সহ ঘটনাস্থলে উপস্থিত হয়।

গজালিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পুলিশ পরিদর্শক) বিল্লাল হোসেন বলেন, ঘটনার খবর পেয়ে আমি ঘটনাস্থলে উপস্থিত হই এবং আহত ব্যবসায়ীকে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। ও তার পরিবারকে খবর দেয়া হয়েছে। সে এখনো অজ্ঞান থাকায় কোন বিষয় জানা যায়নি। জ্ঞান ফিরে এলে তার বক্তব্য শুনে দোষীদের আইনের আওতায় আনা হবে। প্রাথমিকভাবে ঘটনাটি ছিনতাই বলে ধারনা করা হচ্ছে।

গ্রাম পুলিশ রুহুল আমিন বলেন, মো. কামাল প্রায় ২০ বছর যাবৎ এই এলাকায় ধান, তামাক, মরিচ, বাদাম, হলুদ সহ নানা ধরনের জিনিসপত্র কেনাবেচার ব্যবসা করে। ধারনা করা হচ্ছে গতরাতের কোন এক সময় যাওয়ার পথে সে ছিনতাই এর শিকার হয়। ছিনতাইকারীরা তাকে গাছের লাঠি দিয়ে প্রচন্ড মারধর করেছে। তারা সারা শরীর ও মাথায় অসংখ্য জখমের চিহ্ন রয়েছে। তারা তাকে মৃত ভেবেই ফেলে গেছে। সকালে খবর পেয়ে আমরা উদ্ধার করে তাকে লামা হাসপাতালে ভর্তি করি। প্রচুর রক্তখনন হওয়ায় কামাল শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছে।

ওয়ার্ড মেম্বার মো. আবু তৈয়ব বলেন, মানুষকে মানুষকে এমনভাবে মারতে পারে ! লোকটি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ত। কারো সাথে তার কোন ঝগড়া-বিবাদ ছিলনা। অজ্ঞান থাকায় কত টাকা বা মালামাল ছিনতাই হয়েছে তা জানা যায়নি।

লামা হাসপাতালের জরুরী বিভাগের দায়িত্বরত ডাক্তার সহকারী মেডিকেল অফিসার বিবি ফাতেমা বলেন, মাথায় অসংখ্য সেলাই করতে হয়েছে। তার সারা শরীরে অনেক আঘাত আছে। আমরা ভর্তি করে রেখেছি। প্রয়োজনে আহত ব্যক্তি কে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হবে।





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা
কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু
মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না
কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল
হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি
মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল
মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু
বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী
কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ

আর্কাইভ