বৃহস্পতিবার ● ২৫ এপ্রিল ২০১৯
প্রথম পাতা » প্রধান সংবাদ » রোগী সেজে নারী চিকিৎসককে যৌন হয়রানি : যুবক গ্রেফতার
রোগী সেজে নারী চিকিৎসককে যৌন হয়রানি : যুবক গ্রেফতার
ময়মনসিংহ প্রতিনিধি :: ময়মনসিংহের গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী সেজে এক নারী চিকিৎসককে (মেডিকেল অফিসার) যৌন হয়রানির ঘটনায় করা মামলায় রুবেল খান (২৫) নামের এক বখাটে যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত রুবেল খান গৌরীপুর উপজেলার বোকাইনগর ইউনিয়নের গড়পাড়া গ্রামের আবুল হেসেনের ছেলে।
আজ বৃহস্পতিবার ২৫ এপ্রিল দুপুরে বিষয়টি নিশ্চিত করে গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান,বুধবার (২৪ এপ্রিল) দিনগত রাত ৩ টার দিকে নেত্রকোনা জেলার পাল্লা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, রুবেল খান গত ১০ দিন রোগী সেজে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে এক নারী চিকিৎসককে যৌন হয়রানি করে। এরপর গত ২২ এপ্রিল সোমবার দুপুরে ওই চিকিৎসক স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব পালন শেষে রিকশাযোগে গৌরীপুর বাসস্ট্যান্ড যাওয়ার পথে বখাটে রুবেল তাকে যৌন হয়রানি করে। সেইসাথে ওই চিকিৎসক বাসস্ট্যান্ডে গিয়ে ময়মনসিংহগামী বাসে উঠলে সেখানেও যৌন হয়রানি করে রুবেল। একপর্যায়ে ওই নারী চিকিৎসক আত্মরক্ষার্থে বাস থেকে নেমে সোজা গৌরীপুরের ইউএনও ফারহানা করিমের বাসায় চলে যান। পরে ওই দিন রাতেই বাদী হয়ে রুবেলের বিরুদ্ধে গৌরীপুর থানায় মামলা দায়ের করেন তিনি।
এদিকে মামলা দায়েরের পর থেকে পুলিশ গ্রেফতার অভিযানে বের হলে বখাটে রুবেল আত্মগোপনে চলে যায়। পরে বুধবার দিনগত রাত ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নেত্রকোনা জেলার পাল্লা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান,বখাটে রুবেলকে গ্রেফতারের পর আদালতে পাঠানো হয়েছে।





রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত