শুক্রবার ● ২৬ এপ্রিল ২০১৯
প্রথম পাতা » প্রধান সংবাদ » ব্রহ্মপুত্র নদ থেকে কিশোরের মরদেহ উদ্ধার
ব্রহ্মপুত্র নদ থেকে কিশোরের মরদেহ উদ্ধার
ময়মনসিংহ প্রতিনিধি :: ময়মনসিংহের গফরগাঁওয়ে ব্রহ্মপুত্র নদ থেকে অজ্ঞাত এক কিশোরের পানিতে ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ শুক্রবার ২৬ এপ্রিল বেলা ১১টার দিকে গফরগাঁও উপজেলার বাগুয়া গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া ব্রহ্মপুত্র নদ থেকে পানিতে ভাসমান মরদেহটি উদ্ধার করা হয়।উদ্ধার হওয়া ওই কিশোরের বয়স আনুমানিক (১৬) বলে জানায় পুলিশ।
পুলিশ জানায়, শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয় লোকজন ব্রহ্মপুত্র নদে ওই কিশোরের মরদেহ পানিতে ভাসতে দেখে গফরগাঁও থানা পুলিশকে অবহিত করে। পরে খবর পেয়ে গফরগাঁও থানার উপ-পরিদর্শক আহসান হাবিবের নেতৃত্বে পুলিশ ওই কিশোরের মরদেহ উদ্ধার করে।
গফরগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) আহসান হাবিব এ সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।





রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত