বুধবার ● ৬ জানুয়ারী ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিশ্বনাথে প্রাক্তন ছাত্র সংবর্ধিত
বিশ্বনাথে প্রাক্তন ছাত্র সংবর্ধিত

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথ উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আসাদুল হক বলেছেন, সহপাঠীদের মধ্যে সম্প্রীতির বন্ধন থাকলে ভাল কিছু করা যায়৷ রামসুন্দর উচ্চ বিদ্যালয়ের ৯৮ ব্যাচের ছাত্ররা তাদের অসুস্থ শিক্ষককে চিকিত্সা সহায়তা প্রদান করে তা প্রমাণ করেছেন৷ দেশ-বিদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা সহপাঠীরা তথ্য প্রযুক্তির মাধ্যমে একে অন্যের সঙ্গে সেতুবন্ধন তৈরি করেছেন৷
তিনি বুধবার বিকেলে বিশ্বনাথ প্রেসক্লাব কার্যালয়ে রামসুন্দর অগ্রগামী উচ্চ বিদ্যালয়ের ১৯৯৮ ব্যাচের ছাত্রদের উদ্যোগের প্রাক্তন ছাত্র যুক্তরাজ্য প্রবাসী আবু শাহাদাত্ মো. মনসুরের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন৷
১৯৯৮ ব্যাচের ছাত্র রফিকুল ইসলাম ফিরোজের সভাপতিত্বে ও প্রাক্তন ছাত্র এবং দৈনিক মানবকন্ঠ বিশ্বনাথ প্রতিনিধি মোহাম্মদ আলী শিপনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহ আলম,বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারন সম্পাদক কাজী মুহাম্মদ জামাল উদ্দিন৷
এসময় উপস্থিত ছিলেন বিশ্বনাথ প্রেসক্লাবের সহ-সভাপতি তজম্মুল আলী রাজু, যুগ্ম সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, সদস্য প্রনঞ্জয় বৈদ্য অপু, নূর উদ্দিন, অসিত রঞ্জন দেব, জামাল মিয়া, বিদ্যালয়ের ৯৮ ব্যাচের ছাত্র লিটন শিকদার, শাহাব উদ্দিন, সুহেল মিয়া, কয়েছ আহমদ, ফখরুল আহমদ, রুহেল মিয়া, ছুনু মিয়া প্রমুখ৷ সভা শেষে সংবর্ধিত অতিথিকে ক্রেস্ট প্রদান করেন অতিথিবৃন্দ৷





সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ
রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত