শিরোনাম:
●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে ●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা
রাঙামাটি, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ৪ মে ২০১৯
প্রথম পাতা » পাবনা » বড়াল নদী রক্ষা আন্দোলনের কনভেনশন
প্রথম পাতা » পাবনা » বড়াল নদী রক্ষা আন্দোলনের কনভেনশন
শনিবার ● ৪ মে ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বড়াল নদী রক্ষা আন্দোলনের কনভেনশন

---চাটমোহর (পাবনা) প্রতিনিধি :: নদী রক্ষার জন্য আজ সারা দেশে আন্দোলন গড়ে উঠছে। উন্নয়নের নামে নদী খাল বিল জলাশয় দখল করা যাবেনা। নদী আমাদের অস্তি¡ত্ব, ঐতিহ্য। সেই নদীকে গুটি কতক লোক দখল করবে তা আমরা চাই না। আজ শনিবার বিকেলে পাবনার চাটমোহর উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় নদী রক্ষা কমিশন, বাপা, বিপিআই, ও বড়াল রক্ষা আন্দোলনের সহযোগিতায় বড়াল নদী রক্ষা বিষয়ক এক বিরাট সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান ডঃ মজিবুর রহমান হাওলাদার উপরোক্ত কথা গুলো বলেন। তিনি বড়াল নদী পুনরুদ্ধার করতে পাবনার জেলা প্রশাসক মো. জসিম উদ্দিনকে বিশেষ ভাবে নজর দিতে বলেন।
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)র যুগ্ম সাধারণ সম্পাদক শরীফ জামিলের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে আরো বক্তব্য রাখেন, পাবনার জেলা প্রশাসক মোঃ জসিম উদ্দিন, জাতীয় নদী রক্ষা কমিশনের সার্বক্ষনিক সদস্য মো. আলাউদ্দিন, এশিয়ান প্রোগ্রাম ডিরেক্টর ইন্টারন্যাশনাল রিভার সমীর মেহেতা, পানি উন্নয়ন বোর্ড পাবনার নির্বাহী প্রকৌশলী জহুরুল হক, চাটমোহর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হামিদ মাষ্টার, চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার অসীম কুমার, বড়াল নদী রক্ষা কমিটির সদস্য সচিব এস এম মিজানুর রহমান ও জেলা পরিষদ সদস্য হেলাল উদ্দিন প্রমুখ। একই মিলনায়তনে সকালে অনুষ্ঠিত হয় বড়াল নদী কনভেনশন।
উল্লেখ্য,রাজশাহী, নাটোর, পাবনা, সিরাজগঞ্জ এ চার জেলার মধ্য দিয়ে বয়ে যাওয়া ২২০ কিলোমিটার দৈর্ঘের বড়াল নদী দখল দূষণের ফলে নদীপাড়ের প্রায় ৫০ লাখ মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে। ২০০৮ সালে নদী পাড়ের বিভিন্ন উপজেলার মানুষের সমন্বয়ে বড়াল রক্ষা আন্দোলন কমিটি গঠিত হয়। এ নদীটি রক্ষায় এ কনভেনশন ও সমাবেশের আয়োজন করা হয়।





আর্কাইভ