শিরোনাম:
●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক ●   বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ●   কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা ●   পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন নতুন কমিটি স্বাগত জানিয়ে বান্দরবানে পিসিএনপির সংবাদ সম্মেলন ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের বড় উদ্যোগ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ ●   এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল
রাঙামাটি, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ৮ মে ২০১৯
প্রথম পাতা » খাগড়াছড়ি » বিভিন্ন স্থানে বিশ্ব রেড ক্রিসেন্ট দিবস উদযাপন
প্রথম পাতা » খাগড়াছড়ি » বিভিন্ন স্থানে বিশ্ব রেড ক্রিসেন্ট দিবস উদযাপন
বুধবার ● ৮ মে ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিভিন্ন স্থানে বিশ্ব রেড ক্রিসেন্ট দিবস উদযাপন

---মহালছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ির মহালছড়িতে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উদযাপন উপলক্ষে মহালছড়ি উপজেলা ইউনিট এর উদ্যেগে র‌্যালী, আলোচনা সভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আজ ৮ মে বুধবার সকাল ১০ টায় এক বিশাল র‌্যালী সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালী শেষে মহালছড়ি সরকারী উচ্চ বিদ্যালয় সম্মেলন কক্ষে আলোচনা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় মহালছড়ি সদর ইউপি চেয়ারম্যান রতন কুমাল শীল’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহালছড়ি জোন অধিনায়ক লে: কর্ণেল মেহেদী হাসান পিএসসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহালছড়ি উপজেলা চেয়ারম্যান বিমল কান্তি চাকমা, উপজেলা নির্বাহী অফিসার একি মিত্র চাকমা, উপজেলা ভাইস চেয়ারম্যান মো:. জসিম উদ্দিন, মহালছড়ি উপজেলা রেড ক্রস ও রেড ক্রিসেন্ট সোসাইটির যুব প্রধান মো. আব্দুর রশিদ প্রমূখ। এছাড়া মহালছড়ি ইউনিট এর সকল রেডক্রস ও রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্যগণ, ছাত্র-ছাত্রী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গগণ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে এ দিবসটির কর্মসূচীর অংশ হিসেবে আয়োজিত রচনা প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন ও অসহায় গরীব মুসল্লীদের মাঝে শুকনা ইফতারের প্যাকেট তুলে দেন প্রধান অতিথি।

রাঙামাটিতে বিশ্ব রেড ক্রিসেন্ট দিবস উদযাপন
রাঙামাটি ::  আজ ৮ মে বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস ২০১৯ উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচী পালন করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাঙামাটি জেলা ইউনিট।
বুধবার ৮মে সকালে জেলা রেড ক্রিসেন্ট ইউনিট ভবনে সংগঠনের জাতীয় পতাকা উত্তোলণের মাধ্যমে দিবসের কর্মসূচী শুরু হয়। এরপর জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ থেকে একটি বর্নাঢ্য র‌্যালী শহরের বিভিন্ন গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ শেষে রেড ক্রিসেন্ট জেলা ইউনিট অফিসে এসে শেষ হয়ে সভাকক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
কর্মসূচীগুলিতে অংশ গ্রহন করেন রাঙামাটি জেলা রেড ক্রিসেন্ট ইউনিট চেয়ারম্যান ও জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, ভাইস চেয়ারম্যান হাজী কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান, রাঙামাটি চেম্বার অব কমার্স এর সভাপতি বেলায়েত হোসেন বেলাল,কার্যকরি সদস্য দানবীর চাকমা, কার্যকরি সদস্য রেজাউল করিম, কার্যকরি সদস্য মোঃ কামাল উদ্দীন, কার্যকরি সদস্য এনএম জাহাঙ্গীর, কার্যকরি সদস্য মোঃ সোলায়মান, কার্যকরি সদস্য মোঃ কামাল উদ্দীন, ইউনিট লেভেল অফিসার নুরুল করিম, যুব রেড ক্রিসেন্ট প্রধান রানা’সহ রেডক্রিসেন্ট সোসাইটির অন্যান্য কার্যকরি, আজীবন, সাধারণ ও যুব সদস্য এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা।
রেড ক্রিসেন্ট সোসাইটি আর্ত-মানবতার সেবায় নিয়োজিত একটি আন্দোলনের নাম।দেশ ও জাতির সার্বিক কল্যাণে এবং আত্মমানবতার সেবায় রেড ক্রস ও রেড ক্রিসেন্ট আন্দোলনকে আরো গতিশীল করার আহ্বান জানান বক্তরা। বক্তরা বলেন, শুধুমাত্র দুর্যোগের সময় নয়, দুর্যোগ ছাড়াও আর্ত-মানবতার সেবায় কাজ করার জন্য রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যক্রমকে আরো বিস্তৃত করতে হবে।আলোচনায় রেড ক্রিসেন্টের প্রতিষ্ঠা ও কার্যাবলী নিয়ে বিস্তারিত আলোচনা করেন বক্তারা।
উল্লেখ, ১৮২৮ সালের এই দিনে রেড ক্রস রেড ক্রিসেন্ট আন্দোলনের প্রতিষ্ঠাতা জীন হেনরী ডুনান্ট সুইজারল্যান্ডের জেনেভায় জন্মগ্রহণ করেন। এই মহান ব্যক্তিকে শ্রদ্ধার সাথে স্মরণ করার জন্য প্রতিবছর তার জন্মদিনটিকে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস হিসেবে সারা বিশ্বে যথাযথ মর্যাদায় উদযাপন করা হয়।





খাগড়াছড়ি এর আরও খবর

খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১

আর্কাইভ