শুক্রবার ● ১০ মে ২০১৯
প্রথম পাতা » প্রধান সংবাদ » নান্দাইলে ট্রাকের ধাক্কায় অটোরিকশাযাত্রী নিহত : আহত-২
নান্দাইলে ট্রাকের ধাক্কায় অটোরিকশাযাত্রী নিহত : আহত-২
নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহের নান্দাইলে ট্রাকের ধাক্কায় অটোরিকশাযাত্রী সবুজ মিয়া (৩০) নামে এক যুবক নিহত হয়েছে। এঘটনায় আহত হয়েছে আরো ২ যাত্রী।
আজ শুক্রবার ১০ মে সকালে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইলে পাঁচপাড়া এলাকায় একটি ট্রাক পেছন থেকে ব্যাটারিচালিত অটোরিকশাকে ধাক্কা দিলে এ দূর্ঘটনা ঘটে। নিহত সবুজ মিয়া নান্দাইল পাঁচপাড়া গ্রামের মোবারক মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে নান্দাইলগামী ব্যাটারিচালিত অটোরিকশাকে পেছন থেকে একটি দ্রুতগামী ট্রাক ধাক্কা দিলে অটোরিকশাযাত্রী সবুজ মিয়া ঘটনাস্থলেই নিহত হন। এ দুর্ঘটনায় আহত রামের কান্দা গ্রামের ইব্রাহীমের মেয়ে ফাতেমাকে নান্দাইল হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং ঝালুয়া গ্রামের শাহেদ আলীর ছেলে লিয়াকত আলী প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।
নান্দাইল হাইওয়ে থানার ওসি মামুন রহমান এ সত্যতা নিশ্চিত করে জানান, ট্রাক বা চালক কাউকেই আটক করা সম্ভব হয়নি।





সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ
রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত