শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে হাতপাখা কর্মীর ওপর হামলার প্রতিবাদ ●   খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন ●   ৫৪ বছরে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন, হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে ●   বেতবুনিয়াতে জুঁই চাকমার জনসংযোগ ●   ঢাকা ১২ আসনে নির্বাচন হবে সন্ত্রাস, চাঁদাবাজি,জুলুম ও মাদকের বিরুদ্ধে ●   শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু ●   বাঘাইছড়িতে শিল্প অঞ্চল গড়ে তোলার উপর গুরুতর করেন জুঁই চাকমা ●   বাবার বাড়ি থেকে নিখোঁজ গৃহবধু, সন্ধানে পরিবারের আকুতি ●   বেতবুনিয়া পিএসটিএস টিআরসিদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ ●   ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কাপ্তাইয়ে মানববন্ধন ●   ২৪ ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার করুন, অন্যথায় নির্বাচন অফিস ঘেরাও করবো : সাইফুল হক ●   জুরাইছড়ি একটি দুর্গম উপজেলা সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা চালু করা অত্যন্ত প্রয়োজন : জুঁই চাকমা ●   খোলা ড্রামের ভোজ্যতেল অনিরাপদ ●   পার্বতীপুরে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   ঝালকাঠিতে ভুয়া আইনজীবী আটক ●   নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন ●   ঈশ্বরগঞ্জে বিএনপি নেতার মৃত্যু ●   জনগণের ভোটাধিকার রক্ষার্থে আমি নির্বাচন করছি : জুঁই চাকমা ●   অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ভোক্তা সচেতনতা জরুরি ●   মিরসরাইয়ে বাড়ির উঠান থেকে মোটরসাইকেল চুরির চেষ্টা ●   চাঁদাবাজির জুলুম বন্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করা হবে ●   নির্বাচনকে সামনে রেখে কঠোর অবস্থানে ৪১ বিজিবি ●   স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় রক্তাক্ত গৃহবধু ●   পরিবর্তিত বাংলাদেশ গড়তে জনগণকে আমার পাশে চাই : জুঁই চাকমা ●   জুলাই আন্দোলনের হত্যা মামলার এজাহারভুক্ত আসামি হয়েও ঝালকাঠি-২ আসনে নির্বাচন করছেন রাজ্জাক সেলিম ●   দেশের ভাবমূর্তি ও স্থিতিশীলতায় এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ : নির্বাচন কমিশনার সানাউল্লাহ ●   শিক্ষিত বেকাররা কোন ধরনের ঘুষ ছাড়া চাকরি পাবেন : জুঁই চাকমা ●   কোদালেই ভোট দিন, গণতান্ত্রিক রাজনৈতিক ধারা ফিরিয়ে আনব : জননেতা সাইফুল হক ●   বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ●   নির্বাচনী প্রচারণায় জুঁই চাকমার রাঙামাটি শহরে জনসংযোগ
রাঙামাটি, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১২ মে ২০১৯
প্রথম পাতা » রাজশাহী » উন্মোচন হলো রাজশাহীর বহুমুখী উন্নয়নের দ্বার
প্রথম পাতা » রাজশাহী » উন্মোচন হলো রাজশাহীর বহুমুখী উন্নয়নের দ্বার
রবিবার ● ১২ মে ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

উন্মোচন হলো রাজশাহীর বহুমুখী উন্নয়নের দ্বার

---রাজশাহী প্রতিনিধ :: মাস্টারপ্ল্যান তৈরি করে রাজশাহীর বিভিন্নখাতে ব্যাপক উন্নয়নের লক্ষ্যে রাজশাহী সিটি কর্পোরেশন ও চায়নার রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান পাওয়ার চায়না‘র মধ্যে সমঝোতা স্মারক চুক্তি (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। আজ রবিবার দুপুরে নগরভবন সভাকক্ষে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে রাজশাহী সিটি কর্পোরেশনের পক্ষে মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন ও পাওয়ার চায়নার পক্ষে প্রতিষ্ঠানটির বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার মি. হান কুন চুক্তিতে সই করেন। এর মাধ্যমে উন্মোচন হলো মাস্টারপ্ল্যানে রাজশাহীর উন্নয়নের ব্যাপক সম্ভাবনার দ্বার। ৫০ বছর দীর্ঘমেয়াদী মাস্টারপ্ল্যানটি বাস্তবায়ন হতে শুরু করলে পাল্টে যাবে পুরো রাজশাহীর চিত্র।

চুক্তি অনুযায়ী আগামী তিন বছর ৮টি খাতকে সামনে রেখে মাস্টারপ্ল্যান তৈরি করবে পাওয়ার চায়না। খাতগুলো হলো, প্রথমতঃ পদ্মা নদীরধারে শহর রক্ষা বাঁধ নির্মাণ কওে সেখানে গড়ে তোলা হবে স্যাটেলাইট টাউন, বিনোদন কেন্দ্রসহ বিভিন্ন স্থাপনা। দ্বিতীয়তঃ বিশ^মানের বিশেষায়িত হাসপাতাল স্থাপন। তৃতীয়তঃ ইকোপার্ক তৈরি। চতুর্থঃ সাইন্সসিটি তৈরি। পঞ্চমতঃ হযরত শাহ মখদুম বিমানবন্দর সম্প্রসারণ এবং অবকাঠামো উন্নয়ন এবং টেকনিক্যাল সুবিধা বাড়ানো। ৬ষ্ঠতঃ সুয়ারেজ ড্রেনেজ ব্যবস্থা এবং বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন। ৭তমঃ নগর পরিবহন ব্যবস্থার উন্নয়ন, এরমধ্যে রয়েছে গণপরিবহণ, রাস্তা, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, মেট্রোরেল ও ফ্লাইওভার। ৮তমঃ আধুনিক সুযোগ-সুবিধা সমৃদ্ধ আবাসিক এলাকা গড়ে তোলা।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র খায়রুজ্জামান লিটন জানান, গত ২৩ জানুয়ারি বাংলাদেশে নিযুক্ত চায়না রাষ্ট্রদূত ঝ্যাং জ্যুয়ো রাজশাহীতে এসে সহযোগিতার আশ্বাস দেন। এরপর তিনি চায়না বৃহত্তর প্রতিষ্ঠান পাওয়ার চায়নাকে রাজশাহীতে পাঠান। রাজশাহীর উন্নয়নে পাওয়ার চায়নাকে মাস্টারপ্ল্যান তৈরি করার অনুরোধ জানান মেয়র। তারা সম্মত হওয়ার পর কয়েক দফা আলাপ-আলোচনা হয়। এর পরিপ্রেক্ষিতে আজ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, বতর্মানে সিটি কর্পোরেশনের আয়তন ছোট। সিটি কর্পোরেশনের আয়তন প্রায় ৪১০ বর্গকিলোমিটারে সম্প্রসারণ করা হবে। এই বৃহৎ এলাকার মানুষকে নগরের সুযোগ-সুবিধা প্রদানে চিহ্নিত করা ৮টি খাতকে সামনে রেখে মাস্টারপ্ল্যান তৈরি করে দেবে পাওয়ার চায়না। চুক্তি আওতায় আগামী তিন বছরের মধ্যে মাস্টারপ্ল্যান তৈরি করা হবে। পরবর্তীতে অগ্রাধিকার ভিত্তিক একটার পর একটা প্রকল্প বাস্তবায়ন করা হবে।
মেয়র জানান, আগামী ৫০ বছরের জন্য এই পরিকল্পনা। আজকে রাজশাহীবাসীর ব্রাইট ফিউচারের জন্য নতুন জার্নি শুরু হলো।

উন্নয়নের বিভিন্ন পরিকল্পনা তুলে ধরে মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, পিছিয়ে পড়া রাজশাহীকে এগিয়ে নিতে এই মহাপরিকল্পনা। ইতোমধ্যে পদ্মানদীতে ড্রেজিং কাজ শুরু হয়েছে। সোনাইকান্দি থেকে তালাইমারি পর্যন্ত পদ্মানদীতে প্রায় ১০/১২ কিলোমিটার জায়গা পাওয়া যাবে। সে জায়গায় স্যাটেলাইট টাউন, হোটেল, মোটেল, বিনোদনপার্ক গড়ে তোলা হবে। নদীরধার যেভাবে তৈরি হবে, যাতে শহরের প্রায় ৪০শতাংশ অর্থনৈতিক প্রবাহ সেখান থেকে আসবে। বিমানবন্দরের নতুন টার্মিনাল তৈরি করে অন্যান্য উন্নয়ন, সিঙ্গাপুরের মতো আধুনিক বিশেষায়িত হাসপাতাল, গুরুত্বপূর্ণ এলাকায় আবাসন প্রকল্প বাস্তবায়ন, সুয়ারেজ ড্রেনেজ ব্যবস্থা ও বর্জ্য ব্যবস্থাপনা, নগরের উত্তর দিকে সাইন্স সিটি তৈরি করতে চাই। গণপরিবহন, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, মেট্রোরেল ও ফ্লাইওভার তৈরি করা হবে।
অনুষ্ঠানে পাওয়ার চায়নার বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার মি. হান কুন বলেন, পাওয়ার চায়না বাংলাদেশ নতুন নয়। ১৯৯০ সাল থেকে বাংলাদেশে কাজ করছে। অনেকগুলো বড় প্রকল্প বাস্তবায়ন করছে। আমরা রাজশাহীর সাথে কাজ করতে বদ্ধপরিকর।

রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শাওগাতুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রাসিকের প্রধান প্রকৌশলী আশরাফুল হক। পাওয়ার চায়নার প্রতিনিধি দলে আরো ছিলেন মি. লে.জি, মি. এ্যান্ডু ও ইয়াং শাও। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-২ ও ১ নং ওয়ার্ড কাউন্সিলর রজব আলীসহ অন্যান্য কাউন্সিলরবৃন্দ, সচিব রেজাউল করিম, প্রধান রাজস্ব কর্মকর্তা শাহানা আখতার জাহান, নির্বাহী ম্যাজিস্ট্রেট সমর কুমার পালসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।





রাজশাহী এর আরও খবর

রাবিতে দুই দিনব্যাপী ‘বই ও প্রামাণ্য তথ্যচিত্র প্রদর্শনী’র সমাপনী রাবিতে দুই দিনব্যাপী ‘বই ও প্রামাণ্য তথ্যচিত্র প্রদর্শনী’র সমাপনী
বাংলাদেশ সাংবাদিক সংস্থা রাজশাহী জেলা শাখার নিবার্চনে নির্বাচিতদের শুভেচ্ছা বাংলাদেশ সাংবাদিক সংস্থা রাজশাহী জেলা শাখার নিবার্চনে নির্বাচিতদের শুভেচ্ছা
গাবতলীতে মৎস্য সপ্তাহ পালন গাবতলীতে মৎস্য সপ্তাহ পালন
মূল্যবোধের অবক্ষয়ের কারণ ফেসবুক মূল্যবোধের অবক্ষয়ের কারণ ফেসবুক
গুরু শিষ্যের প্রেমময় জীবন গুরু শিষ্যের প্রেমময় জীবন
অতিরিক্ত ভালোবাসা ঠিক নয় অতিরিক্ত ভালোবাসা ঠিক নয়
অনুমতি ছাড়াই বিদেশ ভ্রমণের অভিযোগ ভাইস চেয়ারম্যানে বিরুদ্ধে অনুমতি ছাড়াই বিদেশ ভ্রমণের অভিযোগ ভাইস চেয়ারম্যানে বিরুদ্ধে
বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়ে ‘ভয়েস অফ ফ্রিডম’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়ে ‘ভয়েস অফ ফ্রিডম’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা
রাজশাহীতে শিক্ষার্থীদের ডিজিটাল সিটিজেনশিপ বিষয়ক সচেতনতা কার্যক্রম চলছে রাজশাহীতে শিক্ষার্থীদের ডিজিটাল সিটিজেনশিপ বিষয়ক সচেতনতা কার্যক্রম চলছে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়ে ‘ভয়েস অফ ফ্রিডম’ শীর্ষক বিতর্ক রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়ে ‘ভয়েস অফ ফ্রিডম’ শীর্ষক বিতর্ক

আর্কাইভ