মঙ্গলবার ● ১৪ মে ২০১৯
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়িতে প্রাথমিক শিক্ষার মান বৃদ্ধিতে উপজেলার দপ্তর প্রধানদের বিদ্যালয় পরিদর্শনের নির্দেশ
খাগড়াছড়িতে প্রাথমিক শিক্ষার মান বৃদ্ধিতে উপজেলার দপ্তর প্রধানদের বিদ্যালয় পরিদর্শনের নির্দেশ
খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী বলেছেন, খাগড়াছড়ি জেলার সকল উপজেলা পরিষদ চেয়ারম্যানদের সাথে পার্বত্য জেলা পরিষদের হস্তান্তরিত বিভাগে উন্নয়ন কর্মকান্ডগুলো সমন্বয় রেখে কাজ সম্পাদন করা হবে। জেলার প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার গুনগত মান বাড়াতে সকল উপজেলা দপ্তর প্রধানদের সংশ্লিষ্ট কাজের পরিদর্শন সময় পাশের প্রাথমিক বিদ্যালয় গুলো পরিদর্শন করে বিদ্যালয়ে উন্নয়ন দিক নিদের্শনা প্রদানে মাধ্যমে শিক্ষা কাজের তদারকি করার আহ্বান করেন ।
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ আয়োজনে আজ মঙ্গলবার সকাল ১১টায় সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা উন্নয়ন সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, এসব কথা বলেন।
উক্ত সভায় পার্বত্য জেলা পরিষদ নিবার্হী কর্মকর্তা টিটন খীসা’র সঞ্চালনায় অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন, জেলার সিভিল সার্জন মো: ইদ্রিস মিঞা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো: আবুল হাশেম, অতিরিক্ত জেলা পুলিশ সুপার মো: মেহেদী হাসান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শানে আলম, রামগড় উপজেলা পরিষদ চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কার্বারী ত্রিপুরা, দিঘীনালা উপজেলা পরিষদ চেয়ারম্যান মো:হাজী মো: কাশেম, লক্ষীছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান বাবুল চৌধুরীসহ বিভিন্ন দপ্তরে উধ্বর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসময় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ-এ হস্তান্তরিত বিভাগে সংশ্লিষ্ট দপ্তরে উধ্বর্তন কর্মকর্তারা এপ্রিল ও মে দুই মাসের উন্নয়নে প্রতিবেদন উপস্থাপন করেন।





খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১