শিরোনাম:
●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার
রাঙামাটি, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১৮ মে ২০১৯
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়িতে নিরাপত্তার মধ্যে দিয়ে পালিত হচ্ছে বুদ্ধ পূর্ণিমা
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়িতে নিরাপত্তার মধ্যে দিয়ে পালিত হচ্ছে বুদ্ধ পূর্ণিমা
শনিবার ● ১৮ মে ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

খাগড়াছড়িতে নিরাপত্তার মধ্যে দিয়ে পালিত হচ্ছে বুদ্ধ পূর্ণিমা

---খাগড়াছড়ি প্রতিনিধি :: নিñিদ্র নিরাপত্তা ব্যবস্থার মধ্যদিয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যে খাগড়াছড়িতে নানা আয়োজনের মধ্যে দিয়ে পালিত হচ্ছে বৌদ্ধধর্মালম্বীদের পবিত্রতম উৎসব ‘ শুভ বুদ্ধ পূর্ণিমা’। জেলা সদরসহ খাগড়াছড়ির ৯টি উপজেলায় বৌদ্ধ বিহারগুলােতে প্রস্তুতি নিয়েছে বৌদ্ধ ধর্মীলম্বীরা।
আজ শনিবার সকাল থেকে খাগড়াছড়ির বৌদ্ধ বিহারগুলোর সামনে ছিল সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্যদের নিরাপত্তা বলয়। বৌদ্ধ বিহারগুলােতে পুণ্যার্থীরা পুজা দেওয়ার উদ্দ্যেশ্য সমবেত হয়।দেশ ,জাতি ও মানুষের কল্যাণ কামনায় প্রদীপ প্রজ্জ্বলন করে। এছাড়া ধর্মীয় রীতি অনুযায়ী ভিক্ষু সংঘকে ভক্তরা পিন্ড দান করেন।
এসময় বৌদ্ধ উপাসক উপাসিকরা পঞ্চশীল ও অষ্টশীল গ্রহণ করে। বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষ্যে ধর্মীয় আলােচনা সভার আয়ােজন করা হয়েছে।
বৌদ্ধ ধর্মের প্রচারক গৌতম বুদ্ধের জন্ম, মৃত্যু ও বুদ্ধত্ব লাভের স্মৃতিবিজড়িত তিথি হিসেবে বুদ্ধ পূর্ণিমা বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ উপলক্ষে সকাল থেকে বিহারে বিহারে ফুল পূজা, অষ্ট পরিস্কার দান, বুদ্ধ মূর্তি দান, শীলগ্রহণসহ নানা ধর্মীয় আচার রীতি পালন করছে বৌদ্ধ ধর্মাবলম্বীরা। বিশ^ শান্তি ও মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা ও সন্ধ্যায় আকাশ প্রদীপ প্রজ্জলনের মধ্য দিয়ে শেষ হবে বুদ্ধ পূর্ণিমার দিনব্যাপী আনুষ্ঠানিকতা।
বুদ্ধ পূর্ণিমার দিন কোন প্রকার নাশকতা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে সারাদেশের ন্যায় খাগড়াছড়ির প্রশাসনও কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। খাগড়াছড়ির প্রতিটি বৌদ্ধ বিহারে পুলিশ ও আনসার সদস্যের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরা টহলে রয়েছে।
জেলা শহরের আর্য বন বিহার পরিচালনা কমিটির কর্মকর্তা উচিৎময় চাকমা বলেন, কল্যাণপুর মৈত্রী বৌদ্ধ বিহারের সাধারণ সম্পাদক জীতেন বড়–য়া বলেন, সরকার বৌদ্ধ ধর্মাবলম্বীদের উৎসব নিরাপদে ও শঙ্কামুক্ত করতে যে উদ্যোগ নিয়েছে এতে আমরা খুশি।
খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার এমএম সালাহউদ্দিন বলেন, খাগড়াছড়ির ৯ উপজেলায় ৪ শতাধিক বৌদ্ধ বিহারের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। নিয়মিত টহলের পাশাপাশি অতিরিক্ত ফোর্স ও তল্লাশী চৌকি বসানো হয়েছে। মাঠপর্যায়ে গোয়ান্দা নজরদারীও রয়েছে।
বৌদ্ধ ধর্মাবলম্বী ¤্রাসাথোয়াই মারমা জানান, ধর্মীয় আচার অনুযায়ী দিনব্যাপি বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সকাল থেকে বৌদ্ধ পুণ্যার্থীরা মন্দিরে এসে পুজা দিচ্ছেন। এছাড়া বিশ্ব শান্তি ও মঙ্গল কামনায় বিকেলে জেলাশহরের শতবর্ষী ‘য়ংড বৌদ্ধ বিহার’ থেকে বর্ণিল শোভাযাত্রা বের করা হব। এবং দিনব্যাপি এই আয়োজনে নিরাপত্তা বাহিনী নিয়েও সন্তোষ প্রকাশ করেন তিনি।
জেলা শহরে ৪ শতাধিক অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া জেলার শতাধিক বিহার নিরাপত্তা জোরদার করা হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সন্তোষ করেছেন পুণ্যার্থীরা। সন্ধ্যায় প্রতিটি বৌদ্ধ বিহারে প্রজ্জলিত হবে অসংখ্য মাঙ্গলিক প্রদীপ। উড়ানো হবে আকাশ প্রদীপ বা ফানুস বাতি।





খাগড়াছড়ি এর আরও খবর

খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)