বুধবার ● ২২ মে ২০১৯
প্রথম পাতা » নওগাঁ » শাহাগোলা ইউপি‘র উন্মুক্ত বাজেট ঘোষনা
শাহাগোলা ইউপি‘র উন্মুক্ত বাজেট ঘোষনা
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাই উপজেলার ১ নং শাহাগোলা ইউনিয়ন পরিষদে ২০১৯ - ২০২০ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।
ইউপি চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম বাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ সভাকক্ষে আজ বুধবার সকালে দায়িত্ব প্রাপ্ত ইউপি সচিব তরিকুল ইসলাম অধিবেশনে এই বাজেট পেশ করেন। তার ঘোষিত বাজেটে শিক্ষা, স্বাস্থ্য, স্যানিটেশন, দারিদ্র বিমোচন ও নারী উন্নয়ন খাতসহ বিভিন্ন উন্নয়ন খ্যাতে ২০১৯ - ২০২০ অর্থবছরের ৮৩ লক্ষ ৭০হাজার ৫৫০ টাকা আয় ও ৮৩লক্ষ ৭০হাজার ৫৫০ টাকা ব্যায় ঘোষনা করেন।
অত্র ইউনিয়নের জন্য ঘোষিত বাজেটকে উপস্থিত জনসাধারণ স্বাগত জানিয়েছেন।
এ সময় উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান মো. মোসলেম উদ্দিন, ইউপি সদস্য আব্দুল মজিদ মল্লিক, আব্দুল মান্নান, জিল্লুর রহমান, আত্রাই প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক নাজমুল হক নাহিদসহ অত্র ইউনিয়ন পরিষদের সদস্য, মহিলা সদস্যা বৃন্দ এবং এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।





আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু
আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১
আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি
আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন
আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত
আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ
আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা
আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল
আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩