শিরোনাম:
●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার
রাঙামাটি, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ৩০ মে ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » পিসিজেএসএস ঘোলা পানিতে মাছ শিকার করছে : ক্যশৈ হ্লা
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » পিসিজেএসএস ঘোলা পানিতে মাছ শিকার করছে : ক্যশৈ হ্লা
বৃহস্পতিবার ● ৩০ মে ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পিসিজেএসএস ঘোলা পানিতে মাছ শিকার করছে : ক্যশৈ হ্লা

---বান্দরবান প্রতিনিধি :: পাহাড়ে সাম্প্রতিক সময়ে বিভিন্ন হত্যাকান্ড নিয়ে পার্বত্য চট্টগ্রাাম ভিত্তিক বিভিন্ন অনলাইন নিউজ পোর্টাল ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আমাকে নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে। পার্বত্য বার্তা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে পাহাড়ের সন্ত্রাসী গ্রুপের ইন্দনে বিভিন্ন সময় এই ভিত্তিহীন মিথ্যে তথ্য দিয়ে সংবাদ পরিবেশন করে আসছে। অস্ত্র দিয়ে নেতৃত্ব সৃষ্টি করা যায়না। আমরা এই কর্মকান্ডকে সমর্থন করিনা। বলে মন্তব্য করেন বান্দরবান জেলা আওয়ামী লীগের সভাপতি ও  বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈহ্লা মারমা।
আজ বৃহস্পতিবার ৩০ মে সাড়ে ১১ টায় বান্দরবান জেলা পরিষদের হলরুমে সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও পার্বত্য অঞ্চল ভিত্তিক স্থানীয় অনলাইন নিউজ পোটালে জেলা পরিষদের চেয়ারম্যানের বিরোদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে এই সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।
তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ও এইসব ভুয়া ফেসবুক এর মাধ্যমে ঘোলা পানিতে মাছ শিকার করছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি। আওয়ামী লীগের নেতা-কর্মীদের হত্যা করলে শান্তি চুক্তি কি বাস্ত বায়ন হবে ?।  পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিসিজেএসএস) আওয়াামী লীগের নেতাদের ভাবমূর্তি নষ্ট করার জন্য কৌশলগত ভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইন পত্রিককে ব্যবহার করছে।
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে ক্য শৈহ্লা মারমা আরও বলেন, বান্দরবানে যাতে আগামীতে সংঘাতের পরিস্থিতি তৈরী না হয় আমি ব্যক্তিগতভাবে অনেক চেষ্টা করে যাচ্ছি। পিসিজেএসএস কে বারবার বলা হচ্ছে চাঁদাবাজি অপহরণ ও খুন খারাপি বন্ধ করার জন্য। আমি ব্যক্তিগতভাবে সন্ত্রাসীদের পছন্দ করি না এবং সন্ত্রাসী লালন-পালন তো দূরের কথা। চথোয়াই মং মারমাকে হত্যার পর একটি পক্ষ ঘোলা পানিতে মাছ শিকারের জন্য কাজ করছে সন্ত্রাসী মগ বাহিনী হোক সংস্কারপন্থী হোক যেই হউক পুলিশ প্রশাসনকে সত্যি ঘটনা উৎঘাটন করতে সবার সহযোগিতা করা প্রয়োজন। আওয়ামী লীগের একাধিক নেতা হত্যার পরও নেতাকর্মীরা এখন শান্ত রয়েছে। কারণ আমরা সমঝোতার মাধ্যমে শান্তি চাই। কিন্তু একটি স্বার্থনেষী মহল আওয়ামী লীগকে উত্তেজিত করে পরিস্থিতি ঘোলাটে করার পায়তারা করছে বলে অভিযোগ করে তিনি বলেন পাহাড়ে অশান্তি ও সম্প্রীতি যেন নষ্ট না হয় মগ বাহিনী হোক যেই হোক তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ জানান তিনি।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বান্দরবান প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চুসহ বান্দরবনে কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক,অনলাইন মিডিয়া ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।





আর্কাইভ