সোমবার ● ১০ জুন ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে ইভটিজিং ও মাদক বিক্রির দায়ে ৩ জনের কারাদন্ড
রাউজানে ইভটিজিং ও মাদক বিক্রির দায়ে ৩ জনের কারাদন্ড
রাউজান (দক্ষিণ) প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজানে এক ইভটিজার ও দুই মাদক বিক্রেতাকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত শনিবার সন্ধ্যায় ও রবিবার দুপুরে রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জোনায়েদ কবির সোহাগ এই আদেশ প্রদান করেন।
রাউজান উপজেলা প্রশাসন সূত্র মতে, ইভটিজিংয়ের দায়ে রাউজান পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মো. হাসানের পুত্র মো. নাজিম উদ্দিন (২০) কে ৩ মাসের ও মাদক বিক্রির দায়ে হলদিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মফিজুর রহমানের পুত্র মুজিবুর রহমান (২৮) ও একই এলাকার আব্দুল হাদির পুত্র আব্দুল কাদের (৩২) ৬ মাস করে করাদন্ড দেয়া হয়েছে। এবিষয়ে জানতে চাইলে, রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জোনায়েদ কবির সোহাগ বলেন, ইভটিজিং দায়ে একজনকে ৩ মাস ও মাদক বিক্রির দায়ে ২ জনকে ৬ মাস করে কারাদন্ড দিয়েছি। উপজেলা প্রশাসন ইভটিজিং ও মাদক কারবারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে বলেও জানিয়েছেন তিনি।





সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে : প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
করেরহাটে উদয়ন ক্লাবের মাদক বিরোধী র্যালি
রাউজানে এক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ
মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ
মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩
কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু
চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা
রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত