শিরোনাম:
●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ●   নবীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা ●   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান ●   বেতবুনিয়াতে মেধা বৃত্তি প্রদান ●   মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ●   ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ●   প্রতিপক্ষকে ফাঁসাতে ১৪৪ ধারা জারিকৃত জমির পুকুরে বিষ প্রয়োগ ●   বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন ●   অসহায় নাদিরার পাশে জনতার ঈশ্বরগঞ্জ ●   গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত ●   ঝালকাঠি রেডক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটি ঘোষণা ●   বান্দরবানে বেতছড়া যুব সংঘকে ক্রীড়া সামগ্রী দিল সেনাবাহিনী ●   ফ্যাসিস্টের দোসর ইকবাল সোবাহান চৌধুরীরর শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ●   ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন ●   নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার ●   কেমুসাস সাহিত্য পুরষ্কার পাচ্ছেন কথাসাহিত্যিক ডা. আবদুল হাই মিনার ●   মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার ●   ঈশ্বরগঞ্জে যুবদল নেতাকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন ●   পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে স্কুলশিক্ষিকার মৃত্যু ●   যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলন মেলা অনুষ্ঠিত ●   জন্মের ১৫৩ বছর পরও শেরেবাংলার জন্মভবনে জাদুঘর হয়নি ●   ঝালকাঠিতে এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি : বিপাকে ক্রেতারা ●   জাতীয় যুব দিবসে সম্মাননা পেলো গোলাম মর্তুজা ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকসহ ১০ শিক্ষক অনুপস্থিত : পাঠদান ব্যাহত ●   অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন
রাঙামাটি, সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ১৪ জুন ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » ১০০ টাকা না দেয়ায় যাত্রীর মাথা ফাটাল ২ হিজড়া
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » ১০০ টাকা না দেয়ায় যাত্রীর মাথা ফাটাল ২ হিজড়া
শুক্রবার ● ১৪ জুন ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

১০০ টাকা না দেয়ায় যাত্রীর মাথা ফাটাল ২ হিজড়া

---১০০ টাকা চাঁদা না দেয়ায় শুন্দরী (২০) ও আখিঁ (২১) নামে দুই হিজড়া মাথা ফাটিয়ে দিয়েছে জুয়েল হোসেন (৩০) নামে এক ট্রেন যাত্রীর। আজ শুক্রবার বেলা পৌঁনে বারটার সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা বিজয় এক্সপ্রেস ট্রেনটি আখাউড়া স্টেশন থেকে ছাড়ার পর ট্রেনের ভিতরে এ ঘটনা ঘটে।

রেলওয়ে পুলিশ জানায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস ট্রেনটি বেলা পৌঁনে বারটার সময় আখাউড়া রেলওয়ে ষ্টেশন থেকে ছেড়ে আসে। ট্রেনটি আখাউড়া স্টেশন থেকে ছেড়ে কিছুদুর আসার পর ট্রেনের ভিতরে শুন্দরী ও আঁখি নামে দুই হিজড়া জুয়েল হোসেন নামে যাত্রীর কাছে বকশিসের নামে টাকা চায়। যাত্রী জুয়েল দশ টাকা বকশিস হিসেবে হিজড়াদের হাতে তুলে দেয়। দশ টাকা দেওয়ায় দুই হিজড়া ক্ষেপে গিয়ে অকথ্য ভাষায় যাত্রী জুয়েলকে গালমন্দ করতে থাকে।

এক পর্যায়ে যাত্রী জুয়েলের সাথে হিজড়াদের হাতাহাতি শুরু হলে হিজড়াদের সাথে থাকা চাবির গোছা দিয়ে জুয়েলকে মাথায় আঘাত করলে জুয়েলের মাথা ফেটে যায়। খবর পেয়ে ট্রেনে থাকা ময়মনসিংহ রেলওয়ে পুলিশের টিজি পার্টির উপ-পরিদর্শক ফারুক মিয়া আহত জুয়েল হোসেনকে উদ্ধার করে এবং দুই হিজড়াকে গ্রেফতার করে।

এ ঘটনা উপ-পরিদর্শক ফারুক মিয়া ভৈরব রেলওয়ে পুলিশকে অবগত করে। দুপুর একটার দিকে ট্রেনটি ভৈরব স্টেশনে এসে থামার পর টিজি পার্টির পুলিশ গ্রেফতারকৃত দুই হিজড়াকে ভৈরব রেল পুলিশের উপ-পরিদর্শক মোঃ সুরুজ্জামানের কাছে সোপর্দ করে।

ঘটনাটি যেহেতু আখাউড়া রেলওয়ে থানাধীন সে কারণে আটককৃত হিজড়া শুন্দরী ও আখিঁর বিরুদ্ধে আখাউড়া রেলওয়ে থানা পুলিশ আইনানুগ ব্যবস্থা নেবে বলে জানায় ভৈরব রেলওয়ে পুলিশ। সূত্র : নয়া দিগান্ত





আর্কাইভ