বৃহস্পতিবার ● ২০ জুন ২০১৯
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে বিষপানে দশম শ্রেণির ছাত্রী বর্ষার আত্মহত্যা
আত্রাইয়ে বিষপানে দশম শ্রেণির ছাত্রী বর্ষার আত্মহত্যা
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ে দশম শ্রেণীর ছাত্রী মাফিয়া সুলতানা বর্ষা (১৫) নামের এক কিশোরী বিষপানে আত্মহত্যা করেছে।
আজ বৃহস্পতিবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত মাফিয়া সুলতানা বর্ষা উপজেলার ভোঁপাড়া গ্রামের বেলাল হোসেনের মেয়ে ও ভোঁপাড়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী।
জানা যায়, মাফিয়া সুলতানা বর্ষা বুধবার বিকেলে পরিবারের সবার অজান্তে কীটনাশক পান করে। পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে দ্রুত তাকে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। পরে বৃহস্পতিবার সকালে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ব্যাপারে আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মোবারক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষপানে আত্মহত্যার কথা শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।





আত্রাইয়ে তাসনীম এগ্রো এন্ড ফুডসের প্রথম আউটলেট উদ্বোধন
আহসানগঞ্জ রেলস্টেশন থেকে উদ্ধারকৃত দুই শিশুর পরিবারের সন্ধান চায় পুলিশ
আত্রাইয়ে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত
আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু
আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি
আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান
আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু
আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১
আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি
আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন