বুধবার ● ৩ জুলাই ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বান্দরবানে অবৈধ পাথর ও বালু উত্তোলনের বিরোদ্ধে মানববন্ধন
বান্দরবানে অবৈধ পাথর ও বালু উত্তোলনের বিরোদ্ধে মানববন্ধন
বান্দরবান প্রতিনিধি :: পাহাড়ে অবৈধ পাথর উত্তোলন একটি মহামারী আকার ধারন করেছে। ধ্বংস হচ্ছে প্রাকৃতিক পরিবেশ ও জীব বৈচিত্র। বন-পাহাড়-প্রকৃতি বাচলে বাঁচবে এখানকার জনগোষ্ঠী এইসব বিষয়গুলোকে সামনে রেখে মানববন্ধন করেছে বান্দরবানের শিক্ষার্থী ও সচেতন নাগরিক সমাজের প্রতিনিধিরা।
আজ বুধবার ৩ জুলাই সকালে বান্দরবান প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন, অংচমং মারমা, লেলুং খুমি ও স্কুল,কলেজে শিক্ষার্থী ও সচেতন নাগরিক সমাজের প্রতিনিধিরা।
মানববন্ধনে বক্তারা বলেন, পাহাড় ও প্রকৃতির উপর নির্ভর পার্বত্য চট্টগ্রাম জনগোষ্ঠীর জীবন। বলা যায় পরস্পরে অবিচ্ছিন্ন অংশ ও একে অপরের পরিপুরক। কোনো একটা বাদ দিয়ে ভাবা যায় না। যে পাথর ধরে রেখেছে পাহাড়ে ঝিরি-ঝরনা ও ছড়ার পানি। এভাবে চলতে থাকলে একসময় ঝিরি-ঝরনা ও ছড়ার পানি শুকিয়ে তো যাবেই। ফলে একদিকে যেমন প্রাণ, প্রকৃতি ধ্বংস হবে, অপরদিকে পানির তীব্র সংকটে এখান জনগোষ্ঠী ভুগতে হবে সীমাহীন কষ্টে।
প্রসংঙ্গত, হাইকোর্ট পাথর উত্তোলন বন্ধের নির্দেশের পর ও চলছে পাথর উত্তোলন। থামানো যাচ্ছে কোনভাবে। তাই স্থানীয় প্রশাসনকে কঠোর হওয়ার আহবান জানান মানববন্ধনে অংশগ্রহন কারী শিক্ষার্থী ও সচেতন নাগরিক সমাজের প্রতিনিধিরা।





রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন
মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার
রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন
জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল
রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার