শিরোনাম:
●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
রাঙামাটি, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ৮ জুলাই ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বান্দরবানে পাহাড় ধসের আশঙ্কা নিন্মাঞ্চল প্লাবিত : ১২৬টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বান্দরবানে পাহাড় ধসের আশঙ্কা নিন্মাঞ্চল প্লাবিত : ১২৬টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত
সোমবার ● ৮ জুলাই ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বান্দরবানে পাহাড় ধসের আশঙ্কা নিন্মাঞ্চল প্লাবিত : ১২৬টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত

---বান্দরবান প্রতিনিধি :: বান্দরবানে টানা তিন দিনের ভারী বর্ষণের পানিতে নিন্মাঞ্চল প্লাবিত হয়েছে। জেলায় বিভিন্ন ঝুঁকিপূর্ণ এলাকায় খোলা হয়েছে ১২৬ টি আশ্রয় কেন্দ্র। জেলার সকল প্রশাসন প্রশাসন ও জরুরি সেবাদানকারী সরকারি বেসরকারি সংস্থাগুলোকে সতর্ক থাকতে বলা হয়েছে। পাহাড় ধসের আশঙ্কায় ঝুঁকিপূর্ণ পাহাড়ের পাদদেশ থেকে সরে যাওয়ার জন্য প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে।
এদিকে, পাহাড় ধসের আশঙ্কায় জেলা প্রশাসনের পক্ষ থেকে শহরের বালাঘাটা, কালাঘাটা, হাফেজ ঘোনা, ইসলামপুর, কেচিংঘাটা, ভরাখালি এলাকায় জেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হয়েছে। উপজেলার বিভিন্ন স্থানে খোলা হয়েছে ১২৬ টি আশ্রয় কেন্দ্র জেলা প্রশাসনের পক্ষ থেকে শুকনো খাবারের ব্যবস্থা করা হয়েছে। ইতিমধ্যে দুর্যোগ এড়াতে জেলা প্রশাসনের পক্ষ থেকে সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
অন্যদিকে, ভারী বৃষ্টিপাত ও পানির স্রোতে রবিবার বিকালে বান্দরবান-রাঙামাটি সড়কের বালাঘাটা সেনানিবাসের (এমইএস) এলাকায় নির্মাণাধীন সংযোগ সড়ক ভেঙ্গে বান্দরবানের সাথে রাঙামাটির ভারী যান চলাচল বন্ধ রয়েছে। তবে ভারী যান চলাচল করতে না পারলেও ওই সড়কে ছোট এবং মাঝারি ধরনের যান চলাচল করছে।
এবিষয়ে সড়ক বিভাগের ঠিকাদার মো. আজম জানান, টানা ভারী বর্ষণে ও পানির স্রোতের কারণে রাঙামাটি-বান্দরবান সড়কের সেনানিবাস এলাকায় নির্মাণাধীন কালবাট এর সংযোগ সড়ক ভেঙ্গে যায়। ইতিমধ্যে আমরা সংযোগ সড়ক মেরামতের ব্যবস্থা নিয়েছি। সকালে দ্রুত সংযোগ সড়ক মেরামত করা হবে এবং ভারী যান চলাচল করতে পারবে।
বান্দরবানের জেলা প্রশাসক মোহাম্মদ দাউদুল ইসলাম জানান, জেলায় তিনদিনের টানা বৃষ্টিতে পাহাড় ধস ও বন্যার আশঙ্কায় জেলার ৭টি উপজেলার ঝুঁকিপূর্ণ এলাকা গুলিতে খোলা হয়েছে ১২৬টি আশ্রয় কেন্দ্র। দুর্যোগ মোকাবেলায় জেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। পাহাড় ধসের আশঙ্কায় লামা উপজেলার বিভিন্ন পাহাড়ের পাদদেশ থেকে জনসাধারণকে মোবাইল টিমের মাধ্যমে সরিয়ে নেওয়া হচ্ছে।
উল্লেখ্য, ভারী বর্ষণে জেলার সাঙ্গু নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। টানা বৃষ্টিপাতের কারণে বেড়েছে পানি ও নদির স্রোত। এমন অবস্থায় ঝুঁকি নিয়ে পর্যটকদের দুর্গম এলাকার ঝুঁকিপূর্ণ পর্যটন স্পট গুলিতে ঘুরতে না যাওয়ার পরামর্শ দিয়েছেন বান্দরবানের জেলা ও উপজেলা প্রশাসন।





আর্কাইভ