সোমবার ● ৮ জুলাই ২০১৯
প্রথম পাতা » খুলনা বিভাগ » বাগেরহাটে গরু বোঝাই ট্রাক চাপায় নিহত-২ : আহত-৪
বাগেরহাটে গরু বোঝাই ট্রাক চাপায় নিহত-২ : আহত-৪
বাগেরহাট প্রতিনিধি :: বাগেরহাটের ফকিরহাটে গরু বোঝাই ট্রাকের চাপায় রাব্বি শেখ (২০) ও জাহাঙ্গীর হোসেন (৪২) নামে দুইজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ৩ পথচারি। আজ সোমবার খুলনা-মাওয়া মহাসড়কের ফকিরহাট উপজেলার আট্টাকী বিশ^রোডের মোড়ে এই দূর্ঘটনা ঘটে। আহত চারজনকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত রাব্বি শেখ ফকিরহাট উপজেলার আট্টাকী গ্রামের হোসেন শেখের ছেলে ও সৈয়দমহল্লা গ্রামের মোহাম্মদ হোসেন এর ছেলে জাহাঙ্গীর হোসেন। আহতদের নাম পরিচয় পুলিশ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি।
ফকিরহাট থানার ওসি মো. আবু জিহাদ বলেন, সোমবার সকাল সাড়ে আটটার দিকে মোল্লাহাট থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে আসা গরু বোঝাই ট্রাকটি ঘটনাস্থলে এসে নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে সাইকেল আরোহী রাব্বিকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যান। এসময় পাশে দাড়িয়ে থাকা আরও চারজন আহত হয়।
আহতদের উদ্ধার করে প্রথমে ফকিরহাট হাসপাতালে ও পরে অবস্থা আশংকাজনক হওয়ায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে জাহাঙ্গীর হোসেন নামে আরও একজন মারা যায়। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে।





ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ
ঝিনাইদহে পিকাপের ধাক্কায় নসিমন ড্রাইভার নিহত
কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা
কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক
ঝিনাইদহে দীর্ঘ ২৩ বছর পর পৈত্রিক জমি ফিরে পেলেন সাবেক প্রকৌশলী
চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড়
কুষ্টিয়ায় হাসপাতালের পুকুর থেকে যুবতীর লাশ উদ্ধার
কুষ্টিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত