শিরোনাম:
●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
রাঙামাটি, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ৮ জুলাই ২০১৯
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধায় হুমকির মুখে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ : ঝুঁকিতে এলাকাবাসি
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধায় হুমকির মুখে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ : ঝুঁকিতে এলাকাবাসি
সোমবার ● ৮ জুলাই ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাইবান্ধায় হুমকির মুখে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ : ঝুঁকিতে এলাকাবাসি

---গাইবান্ধা প্রতিনিধি :: অবিরাম বৃষ্টির কারণে গাইবান্ধার সুন্দরগঞ্জ-কামারজানি ভায়া বেলকা পানি উন্নয়ন বোর্ডের বন্যা নিয়ন্ত্রণ বাঁধে একাধিক বড় গর্তের সৃষ্টি হয়ে হুমকির মুখে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ । ফলে যানবাহন, পথচারী ও স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা ঝুঁকি নিয়ে চলাচল করছে। অথচ প্রশাসন এখন পর্যন্ত কোন প্রকার ব্যবস্থা গ্রহণ করেনি।
আজ থেকে একমাস আগে অবিরাম বর্ষণের তোড়ে সুন্দরগঞ্জ-কামারজানি ভায়া বেলকা পানি উন্নয়ন বোর্ডের বন্যা নিয়ন্ত্রণ বাঁধে ধুমাইটারী ফাজিল মাদ্রাসা সংলগ্ন এলাকায় বিরাট গর্তের সৃষ্টি হয়েছে। সে কারণে যানবাহন চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। উপজেলা শহরের সাথে পূর্বাঞ্চের যোগাযোগের একমাত্র মাধ্যম হচ্ছে এই বাঁধটি। প্রতিদিন কমপক্ষে দেড় হাজার ছোট বড় যানবাহন চলাচল করে এই রুটে। উপজেলার কাপাসিয়া, চন্ডিপুর, শ্রীপুর, হরিপুর, কঞ্চিবাড়ি, শান্তিরাম ও বেলকা ইউনিয়নবাসীর চলাচলের একমাত্র মাধ্যম বাঁধটি। হরিপুর-চিলমারি তিস্তা সেতুর সংযোগ সড়ক হিসেবে ইতিমধ্যে বাঁধটিতে মাটি ভরাটের আংশিক কাজ করা হয়েছে। দীর্ঘ এক বছর ধরে মাটি ভরাটের কাজ বন্ধ থাকায় ৩০ কিলোমিটার বাঁধটির মধ্যে ২০ হতে ৩০টি স্থানে বিরাট গর্তের সৃস্টি হয়েছে। যার কারণে ভারি যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। হুমকির মুখে পড়েছে এলাকাবাসি ।
পথচারীরা জানান, মাটি কাঁটার পর থেকে বাঁধটির উপর দিয়ে যানবাহন নিয়ে চলাচল করা কষ্টকর হয়ে পড়েছে। তিনি বলেন, বৃষ্টির কারণে মাটি ধসে যাওয়ায় সাবধানে চলাচল করতে হচ্ছে। ধুমাইটারী মাদ্রাসার শির্ক্ষীরা বলেন, বাঁধটির বিভিন্ন স্থানে গর্তের সৃষ্টি হওয়ায় ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে।
যে কোন মহুত্বে সড়ক দুর্ঘটনার সম্ভবনা রয়েছে। তাছাড়া প্রশাসনের পক্ষ হতে কোন প্রকার সর্তক বার্তার সাইনবোড ঝুঁলানো হয়নি।
হরিপুর ইউপি চেয়ারম্যান নাফিউল ইসলাম জিমি জানান, তার ইউনিয়নের বিবিসির মোড় হতে পাঁচপীর বাজার পর্যন্ত ছোট বড় প্রায় ১০টি গর্তের সৃষ্টি হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে।
বেলকা ইউপি চেয়ারম্যান ইব্রাহিম খলিলুল্যাহ জানান, তার ইউনিয়নের ধুমাইটারী নামকস্থানে যে বিরাট গর্তের সৃষ্টি হয়েছে সেটি ইউনিয়ন পরিষদের পক্ষ হতে মেরামত করা সম্ভব নয়।
উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আবুল মুনছুর জানান, বিষয়টি তার জানা ছিল না। তিনি অতিদ্রুত গর্ত ভরাটের ব্যবস্থা করার আশাবাদ ব্যক্ত করেছেন। তিনি বলেন, যদিও বাঁধটি পানি উন্নয়ন বোর্ডের তারপরও এলজিইডির দেখভালের দায়িত্ব রয়েছে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)