রবিবার ● ১৪ জুলাই ২০১৯
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিশ্বনাথ-জগন্নাথপুর সড়ক সংস্কারের আশ্বাসে বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত প্রত্যাহার
বিশ্বনাথ-জগন্নাথপুর সড়ক সংস্কারের আশ্বাসে বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত প্রত্যাহার
বিশ্বনাথ প্রতিনিধি :: জনগুরুত্বপূর্ণ বিশ্বনাথ-জগন্নাথপুর সড়কে বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত প্রত্যাহার করেছেন পরিবহন শ্রমিকরা। প্রশাসনের পক্ষ থেকে সড়কটি দ্রুত সংস্কার করার আশ্বাস দিলে ৬ঘন্টা সড়কে বাস চলাচল বন্ধ থাকার পর আজ রবিবার দুপুর ১২টা থেকে আবারো বাস চলাচল শুরু হয়েছে।
বাস-চলাচল বন্ধ সিদ্ধান্ত প্রত্যাহারের সত্যতা স্বীকার করে রবিবার দুপুরে বিশ্বনাথ-জগন্নাথপুর-লামাকাজী-সিংঙ্গেরকাছ সড়ক শ্রমিক ফেডারেশনের সভাপতি ফজর আলী মেম্বার বলেন, আজকের (রবিবার) মধ্যে প্রশাসন বিশ্বনাথ-জগন্নাথপুর সড়কে বড় বড় গর্তগুলো মেরামত করে দেয়ার আশ্বাস দেন। প্রশাসনের আশ্বাসে সড়কে প্রায় ৬ঘন্টা বাস চলাচল বন্ধ থাকার পর দুপুর ১২টা থেকে বাস চলাচল শুরু হয়েছে।
প্রসঙ্গত, সম্প্রতি বিশ্বনাথ-জগন্নাথপুর সড়কের বিশ্বনাথ উপজেলা অংশে গর্ত ভরাট কাজ করা হলেও জগন্নাথপুর উপজেলার অংশে কোন সংস্কার কাজ হচ্ছে না। ফলে গর্তে ভরা সড়ক বৃষ্টির পানিতে পুকুরে পরিণত হয়েছে। এমন পরিস্থিতিতে বাস চলাচল করা অনেক ঝুকিপূর্ণ হয়ে পড়েছে। তাই সাধারণ মানুষ ও শ্রমিকদের জীবনের নিরাপত্তার কারণে এবং যানবাহন চলাচলের অনুপযোগী হওয়ায় গতকাল শনিবার পরিবহন শ্রমিকরা ওই সড়কে রবিবার (১৪ জুলাই) সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচলা বন্ধ রাখার সিদ্ধান্ত নেন।





বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত