শিরোনাম:
●   মিরসরাইয়ে ব্যবসায়ী’র সংবাদ সম্মেলন ●   গাবখান নদীতে নিখোঁজ মাদ্রাসা ছাত্র আলিফ ●   রাঙ্গুনিয়াতে যুবদল নেতাদের স্মরণে কবর জিয়ারত ●   রংপুর বিভাগের ৮ জেলায় জ্বালানি তেল সরবরাহ অনির্দিষ্টকালে জন্য বন্ধ ●   জামালপুরে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মেলান্দহ থানার ওসি ওবায়দুর ●   রানা প্লাজার ‘বিদ্রোহী’ নাসিমার প্রাণ গেল দৌলতদিয়া বাস ডুবি দুর্ঘটনায় ●   কর্ণফুলীর বুকে নির্মিত হচ্ছে দেশের প্রথম ক্যাবল স্টেইড সেতু ●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার
রাঙামাটি, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১৬ জুলাই ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটি জেলা পরিষদের উদ্যোগে মাধ্যমিক শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটি জেলা পরিষদের উদ্যোগে মাধ্যমিক শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান
মঙ্গলবার ● ১৬ জুলাই ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাঙামাটি জেলা পরিষদের উদ্যোগে মাধ্যমিক শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান

---প্রেস বিজ্ঞপ্তি :: রাঙামাটি জেলা পরিষদের জনসংযোগ কর্মকর্তা অরুনেন্দু ত্রিপুরা প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, শিক্ষার্থীরা যাতে লেখাপড়ার মাধ্যমে বেশী বেশী জ্ঞান অর্জন করতে পারে সেজন্যে অভিভাবক ও শিক্ষকদের শিক্ষার্থীদের প্রতি আরো বেশী মনোযোগি হওয়ার আহবান জানিয়েছেন রাঙামাটির জেলা থেকে নির্বাচিত সংসদ সদস্য দীপংকর তালুকদার। তিনি বলেন, শিক্ষার্থীরা শুধু বিদ্যালয়ে যাওয়া আসা করলে হবে না, নিজেকে সুশিক্ষিত করতে পারাটাই হবে তাদের মূল লক্ষ্য। রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ শিক্ষাবৃত্তি প্রদানের মাধ্যমে শিক্ষার্থীদের লেখাপড়ায় আর্থিকভাবে সহায়তা করার যে উদ্যোগ গ্রহণ করেছে তার জন্য পরিষদকে ধন্যবাদ জানান তিনি।

রাঙামাটি জেলা শিক্ষা অফিসের আয়োজনে আজ মঙ্গলবার ১৬ জুলাই সকালে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইন্সটিটিউট মিলনায়তনে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে বৃত্তির অর্থ, ক্রেষ্ট ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ২৯৯ নং সংসদীয় আসনের সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপি একথা বলেন।

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমার সভাপত্বিতে অনুষ্ঠানে শিক্ষা বিভাগের আহ্বায়ক ও জেলা পরিষদ সদস্য অংসুই প্রু চৌধুরী, পরিষদ সদস্য সান্তনা চাকমা, পরিষদ সদস্য জ্ঞানেন্দু বিকাশ চাকমা, পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা শিক্ষা কর্মকর্তা উত্তম খীসা। রাঙামাটি জেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।

সভাপতির বক্তব্যে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেন, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ হস্তান্তরিত বিভাগ নিয়ে জেলার সার্বিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। কিন্তু মাধ্যমিক শিক্ষা বিভাগ পার্বত্য জেলা পরিষদ গুলোতে হস্তান্তর করা হলেও এই মাধ্যমিক শিক্ষা বিভাগ পরিচালনার জন্য মন্ত্রণালয়ে প্রবিধান ও নীতিমালা তৈরী না হওয়ায় তা চালাতে আমাদের হিমশিম খেতে হচ্ছে। তিনি বলেন, গতকাল পার্বত্য মন্ত্রণালয়ের ২১তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে পার্বত্য মন্ত্রীকে পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যানেরা মাধ্যমিক বিদ্যালয়ের নীতিমালা ও প্রবিধান তৈরী করে দেয়ার প্রস্তাবনা প্রদান করেন। প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে বৃত্তি প্রদানের বরাদ্দ আগামী দিনগুলোতে আলাপ আলোচনার মাধ্যমে আরো বাড়িয়ে দেয়া হবে বলে তিনি আশা প্রকাশ করেন। পাশাপাশি পরিষদ হতে চলতি অর্থবছরে উচ্চ শিক্ষাগ্রহণকারী পড়ুয়া চিকিৎসক, ইঞ্জিনিয়ার’সহ বিভিন্ন ক্যাটাগরিতে শিক্ষাবৃত্তি প্রদান করা হবে।

অনুষ্ঠানে অনন্য মেধায় ২জন শিক্ষার্থীকে নগদ ৬ হাজার, ট্যালেন্টপুল ৩২জন শিক্ষার্থীকে ৪ হাজার, সাধারণ বৃত্তি ৭৯জন শিক্ষার্থীকে ৩ হাজার টাকা করে মোট ১১৫ জন শিক্ষার্থীকে বৃত্তি দেয়া হয়। প্রধান ও বিশেষ অতিথির কাছ থেকে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা বৃত্তির অর্থ, ক্রেষ্ট ও সনদপত্র গ্রহণ করেন।

রাঙামাটি জেলার ১০টি উপজেলার ২০১৮ সালের জেএসসি/জেডিসি পরীক্ষায় উর্ত্তীণদের মেধা যাচাই করে বৃত্তি পরীক্ষার মাধ্যমে উর্ত্তীর্ণদের মনোনীত করা হয়।





আর্কাইভ