বুধবার ● ১৭ জুলাই ২০১৯
প্রথম পাতা » অপরাধ » কালীগঞ্জে দুটি পেট্রোল পাম্পের মালিককে জরিমানা
কালীগঞ্জে দুটি পেট্রোল পাম্পের মালিককে জরিমানা
ঝিনাইদহ প্রতিনিধি :: ঝিনাইদহের কালীগঞ্জে ওজনে তেল কম দেবার অভিযোগে দুটি পেট্রোল পাম্পের মালিককে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জাকির হোসেন এ আদালত পরিচালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন বিএসটিআই খুলনা অফিসের পরিদর্শক আলমার্কস ও কালীগঞ্জ থানার এসআই হানিফ মিয়া। নির্বাহী ম্যাজিষ্ট্রেট জাকির হোসেন জানান, কালীগঞ্জ উপজেলার ৪টি পেট্রোল পাম্পে অভিযান চালানো হয়। এ সময় শহরের এলকে প্রামানিক ফিলিং স্টেশনে গ্রাহকদের কাছে তেল বিক্রির সময় ওজনে কম দেওয়ার অপরাধে ১০ হাজার টাকা এবং আয়শা ফিলিং স্টেশনকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। বাকিদের সতর্ক করে দেওয়া হয়েছে। তিনি বলেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।





পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩