সোমবার ● ২২ জুলাই ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » আলীকদমে ভ্রাম্যমান আদালতে নিষিদ্ধ মাগুর জব্দ
আলীকদমে ভ্রাম্যমান আদালতে নিষিদ্ধ মাগুর জব্দ
আলীকদম (বান্দরবান) প্রতিনিধি :: বান্দরবানের আলীকদমে মৎস্য সপ্তাহ ২০১৯ উপলক্ষে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৫০ কেজি নিষিদ্ধ প্রজাতীয় আফ্রিকান মাগুর (Clarias gariepinus) মাছ জব্ধ করা হয়েছে। আজ সোমবার দুপুর ১টায় আলীকদম উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ সায়েদ ইকবাল মৎস্য সংরক্ষন আইন ১৯৫০ ও সংঘ্য নিরোধ আইন-২০১৮ এর আলোকে এই আদালত পরিচালনা করেন। এসময় আব্দু রহিম দুলাল (মাছ ব্যবসায়ী) পিতা- আবুল হোসেন এর বিক্রয় করতে আনা ৫০ কেজি আফ্রিকান মাগুর মাছ জব্ধ করা হয়। তবে ফরমালিন পরীক্ষা করে ফরমালিন না পাওয়ায় সন্তোষ প্রকাশ করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট সায়েদ ইকবাল।
এসময় উপস্থিত ছিলেন, আলীকদম উপজেলা মৎস্য কর্মকর্তা (অদা) জয় বনিক, স্যানিটারী ইন্সপেক্টর আসাদুজ্জামন প্রমূখ।





কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়িকে ‘এসডিজি ভিলেজ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ
মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩
কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু