বুধবার ● ২৪ জুলাই ২০১৯
প্রথম পাতা » ঢাকা » অনলাইন প্রেস ইউনিটির জাতীয় সম্মিলন ২৭ সেপ্টেম্বর
অনলাইন প্রেস ইউনিটির জাতীয় সম্মিলন ২৭ সেপ্টেম্বর
প্রেস বিজ্ঞপ্তি :: অনলাইন প্রেস ইউনিটির জাতীয় সম্মিলন আগামী ২৭ সেপ্টেম্বর জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নেতৃবৃন্দ। আর সম্মিলনকে কেন্দ্র করে সারাদেশে সদস্যদের অংশগ্রহণ নিশ্চিতের পাশাপাশি সম্ভবঅনুযায়ী সকল জেলা-উপজেলায় কমিটি গঠন নিশ্চিত করার জন্য উপকমিটিগুলোকে নিদের্শনাও দেয়া হয়েছে। আজ ২৪ জুলাই বিকেল ৫ টায় বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় এসব সিদ্ধান্ত গৃহিত হয়। সভাপতিত্ব করেন প্রেস ইউনিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান একরামুল হক গাজী লিটন। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রীম কোর্ট বার কাউন্সিলের সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এড. কাজী এম সাজাওয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন অনলাইন প্রেস ইউনিটির প্রতিষ্ঠাতা কলামিস্ট মোমিন মেহেদী, উপদেষ্টা এড. আসাদুজ্জামান উজ্জল ও শান্তা ফারজানা। এসময় ভাইস চেয়ারম্যান শেখ হাবিব খোকন ও ইউসুফ আহমেদ তুহিন (ঢাকা), আজগর আলী মানিক (চট্টগ্রাম), কবি রিপন শান (বরিশাল), শফিউল বারী রাসেল (রাজশাহী), নাজমুল হাসান (খুলনা), আজমল হোসেন মামুন (চাঁপাই নবাবগঞ্জ), যুগ্ম মহাসচিব নাজরুল নাজির (সিলেট), মীর তাজুল ও কবির মামুন (ময়মনসিংহ), সাকিব হাসান (চুয়াডাঙ্গা), গোলাম ওয়াজেদ সরকার রানা (রংপুর) প্রমুখ। সভায় ১৭ সদস্য বিশিষ্ট সমন্বয় কমিটি ঘোষণা করেন যুগ্ম মহাসচিব মো. শরীফ।





নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী
ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী
তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী
পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম
রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার
চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু
তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান
তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস
শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের