শিরোনাম:
●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ ●   রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম ●   তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় পার্বতীপুরে শুকরিয়া ●   বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ইফতার ●   নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ ●   বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ ●   কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার ●   গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী ●   তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইনে রূপান্তরের দাবি ●   মার্কিন - ইজরায়েল অশুভ জোট সারা দুনিয়াকে বৃদ্ধাংগুলী দেখিয়ে চলেছে ●   রাউজানে এবার বৌদ্ধ বিহারে অগ্নিসংযোগ ●   ভারত থেকে পার্বতীপুরে আসছে ৫ হাজার টন ডিজেল ●   আক্কেলপুরে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ধানক্ষেত থেকে নবজাতক উদ্ধার
রাঙামাটি, সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২৪ জুলাই ২০১৯
প্রথম পাতা » অপরাধ » রোয়াংছ‌ড়ির পর এবার লামায় আ’লীগ নেতা আলমগীরকে কুপিয়ে হত্যা
প্রথম পাতা » অপরাধ » রোয়াংছ‌ড়ির পর এবার লামায় আ’লীগ নেতা আলমগীরকে কুপিয়ে হত্যা
বুধবার ● ২৪ জুলাই ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রোয়াংছ‌ড়ির পর এবার লামায় আ’লীগ নেতা আলমগীরকে কুপিয়ে হত্যা

---
বান্দরবান প্র‌তি‌নি‌ধি :: বান্দরবানের লামা উপ‌জেলার সরই ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মো. আলমগীর সিকদার (৩৮)কে কুপিয়ে ও জবাই ক‌রে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত আলমগীর সিকদার সরই ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মো.আলীর বড় ছেলে।
গতকাল মঙ্গলবার (২৩ জুলাই) রাত ১১টার দিকে লামা উপ‌জেলার সরই ইউনিয়নের পূর্ব হাসনাভিটা এলাকার ফাতেমা দরগাহ নামক স্থানে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানান, মঙ্গলবার রাত ১১দিকে লামার সড়ই ইউনিয়নের হাসনা‌ভিটা এলাকার বাগানে যাওয়ার সময় ১২ থেকে ১৫জন শসস্ত্র সন্ত্রাসী তার মোটর সাইকেল‌টি ঘেরাও করে। পরে মোটর সাইকেলের উপর তাকে কু‌পি‌য়ে ও গলা কেটে হত্যা করে।
লামার সরই ইউপি চেয়ারম্যান মো. ফরিদ উল আলম জানান, দুর্বৃত্তদের হাতে নিহত আওয়ামীলীগ নেতা আলমগীর তার আমির হামজা পাড়াস্থ মাছের প্রজেক্ট ও বাগান থেকে ফেরার পথে দুর্বৃত্তরা তাকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে। ঘটনাস্থলে আমরা ২টি মোটর সাইকেল পড়ে থাকতে দেখেছি মোটরসাইকেলটি হত্যাকারীদের হতে পারে বলে ধারনা করা হচ্ছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) অপ্পেলা রাজু নাহা সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, মঙ্গলবার রাত ১১দিকে সড়ই ইউনিয়নের হাসনা‌ভিটা এলাকায় বাগানে যাওয়ার সময় আওয়ামী লীগ নেতা মো. আলমগীরকে মোটরসাইকেল আটকে কুপিয়ে ও জবাই করে হত্যা করেছে। নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে প্রেরণ করা হবে ও তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, গত সোমবার দুপুরে বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মং প্রু থোয়াই মার্মাকে বান্দরবান-রোয়াংছড়ি সড়কে গুলি করে হত্যা করে পাহাড়ের অস্ত্রধারী সন্ত্রাসীরা। এ ঘটনার ৭২ ঘণ্টার মধ্যে ফের লামা উপজেলার ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক মোহাম্মদ আলমগীর (৩৮)কে কুপিয়ে ও জবাই করে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। গত দুই মাসে রাজনৈতিক দ্বন্দ্বের কারণে আওয়ামী লীগ ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিসিজেএসএস-মুল) এর ৮ নেতাকর্মী হত্যার শিকার হয়েছেন।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)