শিরোনাম:
●   বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ●   উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান ●   মধ্যপাড়া পাথর খনির এমডি পদে পুনরায় যোগ দিলেন প্রকৌশলী জোবায়েদ ●   ঈশ্বরগঞ্জে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম গ্রেফতার-২ ●   বান্দরবানে নারীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার ●   রাঙামাটির কৃতি সন্তান সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ●   সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ ●   পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ ●   বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা ●   মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন ●   জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে ●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা
রাঙামাটি, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২৫ জুলাই ২০১৯
প্রথম পাতা » ঝালকাঠি » গুজব ছড়ানোর অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে ক্ষমতাসীন দলের নেতা গ্রেফতার
প্রথম পাতা » ঝালকাঠি » গুজব ছড়ানোর অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে ক্ষমতাসীন দলের নেতা গ্রেফতার
বৃহস্পতিবার ● ২৫ জুলাই ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গুজব ছড়ানোর অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে ক্ষমতাসীন দলের নেতা গ্রেফতার

---ঝালকাঠি প্রতিনিধি :: ঝালকাঠিতে ডিজিটাল নিরাপত্তা আইনের প্রথম মামলায় গ্রেফতার হলেন সরকার দলের সমর্থক শহর যুবলীগ সদস্য রিয়াজ তালুকদার(৪০)। ফেসবুকে ছেলেধরার গুজব ছড়ানোর অভিযোগে ঝালকাঠি থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় আজ বৃহস্পতিবার আটক যুবলীগ সদদস্য রিয়াজুল মোর্শেদ তালুকদার রিয়াজকে কারাগারে পাঠানো হয়। বুধবার সন্ধ্যায় শহরতলীর গাবখান সেতু এলাকা থেকে তাকে আটক করে থানা পুলিশ। রিয়াজ শহরের কালিবাড়ি সড়কের ধোপারচক এলাকার অ্যাডভোকেট মরহুম হাবিবুর রহমান তালুকদারের ছেলে। বৃহস্পতিবার দুপুরে তাকে গ্রেফতার দেখিয়ে ঝালকাঠির জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে হাজির করা হলে রিয়াজের পক্ষে আদালতে জামিন আবেদন করেন এ্যাড. নাসির উদ্দিন কবীর। বিচারক সানিয়া আক্তার আগামী রোববার জামিন শুনানীর তারিখ ধার্য্য করে রিয়াজ তালুকদারকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। ঝালকাঠি থানার ওসি শোািনত কুমার গায়েন জানান, জানায় রিয়াজ তাঁর ফেসবুক আইডিতে ছেলেধরা গুজব ছড়িয়ে শান্তিশৃঙ্খলা ভঙ্গের চেষ্টা করে। এ ঘটনায় পুলিশ তাকে বুধবার সন্ধ্যায় গাবখান সেতু এলাকা থেকে আটক করে। রাতে তাকে পুলিশের ঊর্ধতন কর্মকর্তারা জিজ্ঞাসাবাদ করেন। পরে তাঁর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫(২) ও ৩১(২) ধারায় একটি মামলা দায়ের করেন এসআই আনোয়ার হোসেন খান। এ মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার দুপুরে আদালতে পাঠানো হয়। রিয়াজের মোবাইল ফোন সিমসহ জব্দ করা হয়েছে। যে কথা ছিল রিয়াজের পোস্টে: দুঃসংবাদ, বিভাগ, জেলা ও গ্রাম অঞ্চলে বিভিন্ন স্থান থেকে ছোট ছোট বাচ্চা নিখোঁজ হহচ্ছে। তাই আপনার সন্তানকে নিরাপদে রাখুন। গত ৭ জুলাই রাত ৯ টা নয় মিনিটে রিয়াজ তালুকদার তার নিজ নামের (জরধু ঞধষঁশফবৎ) আইডি থেকে এ পোস্ট দেন। ২৪ জুলাই পর্যন্ত এ পোস্ট চারজনে শেয়ার করেন। ১৫৭ জন লাইক দেন এবং অসংখ্য লোক কমেন্ট করেন। যা আছে ডিজিটাল নিরাপত্তা আইনেঃ গত ৮ অক্টৈাবর ২০১৮ জাতীয় সংসদে ডিজিটাল নিরাপত্তা আইন পাস হয়। এটি ২০১৮ সালের ৪৬নং আইন। এ আইনে নয়টি অধ্যায়ে ৬০ টি ধারা রয়েছে। ৬০টি ধারার মধ্যে ১৭, ১৯, ২১, ২২, ২৩, ২৪, ২৬, ২৭, ২৮, ৩০, ৩১, ৩২, ৩৩ ও ৩৪ এই ১৪ ধারা আমলযোগ্য এবং অ-জামিন যোগ্য। অর্থাৎ এর যে কোন একটি ধারায় থানায় মামলঅ হলে পুলিশ বিনা পরোয়ানায় আসামীকে গ্রেফতার করতে পারবে। আইনের ২০,২৫,২৯ ও ৪৭ ধারা অ-আমলযোগ্য ও জামিনযোগ্য। অর্থাৎ এ ধারায় মামলা হলে পুলিশ আদালতের গ্রেফততারী পরোয়ানা ছাড়া আসামীকে গ্রেফতার করতে পারবে না। এ আইনে সাইবার ট্রাইব্যুনালে মামলা হলে মামলার অভিযোগ আমলে নেয়ার পর আদালত আসামীর বিরুদ্ধে প্রথমে সমন ইস্যু করবেন এবং সমনে আসামী আদালতে হাজির না হলে আদালত সংশ্লিস্ট আদালতে গ্রেফতারী পরোয়না জারি করবে। রিয়াজ তালুকদারের বিরুদ্ধে যে দুইটি ধারায় মামলা হয়েছে তার একটি ধারা জামিনযোগ্য অপরটি অ-জামিন যোগ্য। ২৫(২) ধারায় শাস্তি অনধিক ৩(তিন) বৎসর কারাদ- এবং অনধিক তিন লক্ষ টাকা জরিমানা। ৩১(২) ধারায় সাজা সাত বছর কারাদ- এবং পাঁচ লক্ষ টাকা জরিমানা। রিয়াজ তালুকদারের পক্ষের আইনজীবীরা জানান আগামী রোববার ম্যাজিস্ট্রেট আদালত থেকে রিয়াজের জামিনের সম্ভাবনা খুবই কম, তবে আগামী বুধ/বৃহস্পতিবার জজ কোর্ট থেকে মিমস কেসের মমাধ্যমে তার জামিন হতে পারে।

ঝালকাঠি পৌরসভা এলাকায় পাবলিক টয়লেট নির্মাণ বিষয়ক মতবিনিময় সভা

ঝালকাঠি প্রতিনিধি :: ঝালকাঠিতে পৌরসভা এলাকায় ‘পাবলিক টয়লেট নির্মাণ’ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ডেমোক্রেসি ইন্টারন্যাশনালে অ্যাডভোকেসি টিম বৃহস্পতিবার ঝালকাঠি প্রেস ক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে। জেলা প্রশাসক মোঃ জোহর আলী এতে প্রধান অতিথি ছিলেন। সভাপতিত্ব করেন পৌরমেয়র মোহাম্মদ লিয়াকত আলী তালুকদার। সংশিষ্ট বিষয়ে তথ্যপত্র উপস্থাপন করেন অ্যাডভোকেসি টিমের আহ্বায়ক সাংবাদিক হেমায়েত উদ্দিন হিমু। সভায় প্রেস ক্লাব সভাপতি কাজী খলিলুর রহমান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তরুন কর্মকার ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান বাপ্পী ছিলেন বিশেষ আলোচক। ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের রাজনৈতিক ফেলো ইসরাত জাহান সোনালীর সঞ্চালনায় রাজনৈতিক ফেলো অ্যাডভোকেট সাকিনা আলম লিজা ও আঞ্চলিক ব্যবস্থাপক দিপু হাফিজুর রহমান বক্তৃতা করেন। এছাড়া অংশগ্রহণকারীদের মধ্যে জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক মনোয়ার হোসেন খান, দৈনিক ঝালকাঠি বার্তা পত্রিকার বার্তা সম্পাদক চিত্তরঞ্জন দত্ত, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার দুলাল সাহা, আওয়ামী শিল্পী গোষ্ঠীর আহ্বায়ক হাফিজুর রহমান সালাম, জেলা আওয়ামী লীগের উপদফতর সম্পাদক হাবিবুর রহমান হাবিল, টিআইবির এরিয়া ম্যানেজার মোঃ রোকনুজ্জামান, আওয়ামী লীগ সদস্য ডালিয়া নাসরিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সহসম্পাদক বাচ্চু হাসান খান প্রমুখ মুক্ত আলোচনায় অংশ নেন। সভায় অ্যাডভোকেসি টিম চিহ্নিত স্থানসহ ১০-১২ স্থানে পাবলিক টয়লেট নির্মাণের পদক্ষেপ নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। চিহ্নিত স্থানগুলো হচ্ছে- জেলা প্রশাসক কার্যালয়ের পাশে, প্রেস ক্লাব সংলগ্ন খালের পাশে, উদ্বোধন স্কুলের পাশে এবং সরকারি কলেজ মোড়। এছাড়া সভায় পৌরএলাকার অন্য নাগরিক সমস্যা নিয়ে আলোচনার পর পর্যায়ক্রমে সে সমস্যাগুলো সমাধানের জন্য কাজ করারও সিদ্ধান্ত গৃহীত হয়।

কাঁঠালিয়ায় ইউপি চেয়ারম্যান আ’লীগ নেতাকে কুপিয়ে হত্যাচেষ্টা

ঝালকাঠি প্রতিনিধি :: ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার আমুয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান আমিরুল ইসলাম ফোরকান সিকদারকে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। বুধবার রাত ১০টার দিকে ইউনিয়ন পরিষদ থেকে বাড়ি যাওয়ার পথে আমুয়া স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে তাকে কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপতালে ভর্তি করা হয়। পুলিশ ও আহতর পরিবার জানায়, বুধবার রাত ১০টার দিকে আমুয়া ইউনিয়ন পরিষদের কাজ শেষে বাড়ি ফিরছিলেন আমিরুল ইসলাম ফোরকান সিকদার। স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে আসলে দুর্বৃত্তরা তাকে রামদা দিয়ে কুপিয়ে আহত করে। এ সময় তাঁর চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়।
আহত ফোরকান সিকদারের জামাতা মো.জাকির হোসেন গোলদার বলেন, ধারনা করা হচ্ছে স্থানীয় সন্ত্রাসী ও মাদকসেবীদের একটি চক্র আমার শ্বশুরের ওপর হামলা করেছে। তাকে হত্যা করতে চেয়েছিল সন্ত্রাসীরা। লোকজন ছুঁটে আসায় তারা পালিয়ে যায়। শ্বশুরের বা হাতে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।
কাঠালিয়া থানার ওসি মো. এনামুল হক ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আহত চেয়ারম্যান আমিরুল ইসলামের ওপর হামলার তাৎক্ষণিকভাবে সঠিক কোন কারণ জানা যায়নি। চেয়ারম্যান সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে সোচ্ছার থাকার কারনে এ হামলা হতে পারে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান তিনি।





ঝালকাঠি এর আরও খবর

সুগন্ধায় স্পিডবোর্ট  দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯
ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি
ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু
দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা
ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ
ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি
বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি
তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল

আর্কাইভ