শিরোনাম:
●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ
রাঙামাটি, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২৮ জুলাই ২০১৯
প্রথম পাতা » অপরাধ » সাঁওতাল পল্লীতে হামলা, ভাংচুর, লুটপাট, অগ্নিসংযোগ ও হত্যা মামলায় ৯০ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করেছে পিবিআই
প্রথম পাতা » অপরাধ » সাঁওতাল পল্লীতে হামলা, ভাংচুর, লুটপাট, অগ্নিসংযোগ ও হত্যা মামলায় ৯০ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করেছে পিবিআই
রবিবার ● ২৮ জুলাই ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সাঁওতাল পল্লীতে হামলা, ভাংচুর, লুটপাট, অগ্নিসংযোগ ও হত্যা মামলায় ৯০ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করেছে পিবিআই

---গাইবান্ধা প্রতিনিধি :: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নের সাহেবগঞ্জ ইক্ষু খামারের সাঁওতাল পল্লীতে হামলা, ভাংচুর, লুটপাট, অগ্নিসংযোগ ও হত্যা মামলায় ৯০ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। আজ রবিবার গোবিন্দগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চার্জশীট দাখিল করেন পিবিআই গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবদুল হাই সরকার। এই মামলার তদন্তকারি কর্মকর্তারা হচ্ছেন পিবিআই’র অতিরিক্ত পুলিশ সুপার মো. আকতার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন (বর্তমানে মৃত), অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল হাই সরকার ও গোবিন্দগঞ্জ থানার এসআই আব্দুল গফুর, ইন্সপেক্টর আল মামুন মোহাম্মদ নাজমুল আহম্মেদ।
অপরদিকে দায়িত্বপালনকালে পুলিশ সদস্যদের উপর হামলা চালিয়ে ৮ পুলিশ সদস্যকে আহত করার মামলায় একইদিনে ৩৯ জন আদিবাসী সাঁওতালকে আসামি করে একই আদালতে অপর একটি চার্জশীট দাখিল করেন মামলার তদন্তকারি কর্মকর্তা পিবিআই’র ইন্সপেক্টর মোহাম্মদ জুলফিকার আলী ভুট্টু।
পিবিআই সুত্রে জানা গেছে, ২০১৬ সালের ৬ নভেম্বর সাঁওতাল পল্লীতে হামলার মামলা তদন্ত শেষে ৯০ জনকে অভিুযক্ত করে আদালতে চার্জশীট দাখিল করা হয়। ঘটনার রহস্য উন্মোচন ও সঠিক তদন্ত শেষ করতে সময় লাগে প্রায় আড়াই বছর। সঠিক তদন্ত ও মূল আসামিদের আইনের আওতায় আনতেই চার্জশীট দাখিল করতে কিছুটা সময় লেগেছে বলে পিবিআই সুত্রে উল্লেখ করা হয়। উল্লেখ্য, মামলাটির তদন্ত কার্যক্রম চলাকালে অভিযুক্তদের মধ্যে ২৫ জন আসামিকে গ্রেফতার করা হয়। এছাড়া একজন আসামির স্বীকারোক্তি মোতাবেক কয়েকটি বাড়ি থেকে পাওয়ার টিলার, শ্যালো মেশিনসহ লুটপাট হওয়া বেশ কিছু মালামালও উদ্ধার করা হয়।
চার্জশীটে অভিযুক্ত ৯০ আসামির মধ্যে উল্লেখযোগ্য আসামিরা হলেন, মাহিমাগঞ্জ সুগার মিলের (জিএম-অর্থ) নাজমুল হুদা, সাপমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাকিল আহম্মেদ বুলবুল, ইউপি সদস্য শাহ আলম, আইয়ুব আলী ও চিনিকল শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান দুলাল। অভিযুক্ত আসামিদের মধ্যে এ পর্যন্ত ২৫ জনকে গ্রেফতার করে জেল হাজতে পাঠালেও তারা সকলেই জামিনে রয়েছে। অন্যান্য আসামীরা পলাতক রয়েছে। কিন্ত সাওতাল পল্লীতে অগ্নিসংযোগের সাথে জড়িত কোন পুলিশ সদস্যের নাম পাওয়া যায়নি।
প্রসঙ্গত উল্লেখ্য, গোবিন্দগঞ্জের রংপুর চিনিকলের আওতাধীন সাহেবগঞ্জ ইক্ষু খামারে উৎপাদিত আখ কাটাকে কেন্দ্র করে ২০১৬ সালের ৬ নভেম্বর চিনিকলের শ্রমিক-কর্মচারি ও পুলিশের সাথে স্থানীয় আদিবাসীদের (সাঁওতাল) দফায় দফায় সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে ৮ পুলিশ সদস্যসহ দু’পক্ষের অন্তত ২৫ জন আহত হয়।
চার্জশীটে উল্লেখ করা হয়, গোবিন্দগঞ্জের মাহালিপাড়া গ্রামের মৃত সমেশ্বর মুরমু’র ছেলে স্বপন মুরমু বাদি হয়ে ২০১৬ সালের ১৬ নভেম্বর গোবিন্দগঞ্জ থানায় মামলা দায়ের করে। পরবর্তীতে একই উপজেলার হরিণমারি নতুন পল্লী গ্রামের মাহলে হেমব্রমের ছেলে থোমাস হেমব্রম অপর একটি অভিযোগ দায়ের করেন। এ দুটি মামলায় অজ্ঞাতনামা ৫শ’ থেকে ৬শ’ জনকে আসামি করা হয়। এরমধ্যে ২৫ জন গ্রেফতার হয় এবং গ্রেফতারকৃত আসামি একই উপজেলার সারাই গ্রামের শাহাজাহান আলীর ছেলে মিঠু মিয়া ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করে।
গাইবান্ধায় পুলিশের গণসচেতনতামূলক র‌্যালী
গাইবান্ধা :: বিভিন্ন ধরণের গুজব-অপপ্রচার ও আইন অমান্যকরণ রোধে আজ রবিবার গণসচেতনতামূলক একটি বিশাল র‌্যালী পুলিশ সুপার কার্যালয় থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালীতে পুলিশের সদস্য, রাজনীতিবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী, পুলিশিং কমিটির নেতৃবৃন্দ, ধর্মীয় নেতাসহ সর্বস্তরের মানুষ স্বত:স্ফুর্তভাবে অংশ গ্রহণ করেন।
গুজব, অপপ্রচার, গণপিটুনি, আইনকে নিজেদের হাতে তুলে নেয়ার প্রবনতা প্রতিরোধে জেলা পুলিশ আয়োজিত গণসচেতনতা মূলক র‌্যালীর আয়োজন করে। এতে বক্তব্য রাখেন গাইবান্ধা পুলিশ সুপার প্রকৌশলী মো. আব্দুল মান্নান মিয়া, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, এম আব্দুস সালাম প্রমুখ।
পুলিশ সুপার প্রকৌশলী মো. আব্দুল মান্নান মিয়া বলেন, সম্প্রতি বিভিন্ন স্থানে ছেলে ধরা সন্দেহসহ নানা গুজব ছড়িয়ে জনমনে অশান্তি সৃষ্টি করা হচ্ছে। এতে আইন শৃংখলা পরিস্থিতি বিঘিœত হওয়ার আশংকা দেখা দিচ্ছে এবং জনমনে উৎকণ্ঠার সৃষ্টি হয়েছে। সেইজন্য এধরণের গুজব সৃষ্টি করার বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি করার উপর তিনি গুরুত্বারোপ করেন। তিনি বলেন, আইন হাতে না নিয়ে সন্দেহজনক কোন পরিস্থিতির সৃষ্টি হলে সাথে সাথেই তা পুলিশকে জানানোর জন্য তিনি আহবান জানান।





অপরাধ এর আরও খবর

পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)