শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন
রাঙামাটি, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২৯ জুলাই ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » কর্ণফুলী হ্রদের দুষণ ও অবৈধ দখলদার ঠেকাতে উদ্যোগ নেই প্রশাসনের
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » কর্ণফুলী হ্রদের দুষণ ও অবৈধ দখলদার ঠেকাতে উদ্যোগ নেই প্রশাসনের
সোমবার ● ২৯ জুলাই ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কর্ণফুলী হ্রদের দুষণ ও অবৈধ দখলদার ঠেকাতে উদ্যোগ নেই প্রশাসনের

---নির্মল বড়ুয়া মিলন :: স্থানীয় প্রশাসন কোন ভাবেই ঠেকানো চেষ্টা করছে না এশিয়ার বৃহত্তর হ্রদ কর্ণফুলী হ্রদের দুষণ ও অবৈধ দখলকারীদের। এমনই অভিযোগ স্থানীয় পরিবেশবিদদের। প্রতিদিন হ্রদের দু’পাশ গিলে খাচ্ছে দখলদারেরা। বর্তমানে নতুন করে ফের সক্রিয় হয়ে উঠেছে দখলদার সিন্ডিকেট।
রাঙামাটি শহরের রিজার্ভ বাজার, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কার্যালয়ের পিছনে, জেলা পুলিশ সুপারের কার্যালয়ের পিছনে, রাঙামাটি মহিলা কলেজ এলাকা, পুরাতন বাস ষ্টেশন, পুরাতন হাসপাতাল এলাকা, পুরাতন পুলিশ লাইন, ডিসি বাংলো সড়ক এর দুই পাশ, তবলছড়ি বাজার লঞ্চ ঘাটের দুই পাশে, তবলছড়ি বাজার, পর্যটন এলাকা, মাঝেরবস্তি, আসামবস্তী, রাঙাপানি, ভেদভেদী জেলা আনসার কমান্ডেন্ট কার্যালয়ের পিছনে, কলেজ গেইট, টিটিসি রোড, পিটিআই অফিসের পিছনে, দেবাশীষ নগর, রাঙামাটি জিমনেশিয়ামের পিছনে, হাসপাতাল এলাকা, রাজবাড়ি, চক্রপাড়া, পাবলিক হেলথ, কালিন্দীপুর, বৃহত্তর বনরুপা, আলম ডক ইয়াড, কাঠালতলী, রাঙামাটি পৌরসভার পিছনে, ফিশারী এলাকা, রসুলপুর, শান্তিনগর ও পুরাতনবস্তিসহ কর্ণফুলী হ্রদের তীর দখল করে গড়ে উঠছে অসংখ্য বহুতল ভবণ ও অবৈধ স্থাপনা। সেখানে হ্রদ দখল করে কেউ করেছেন মুরগীর খামার, ব্যবসায়ী প্রতিষ্ঠান, কেউবা বানিয়েছেন হোটেল-মটেল। হ্রদের জায়গা দখল করে গড়ে উঠেছে মাঝারী ধরনের কারখানা, রাজনৈতিক দলীয় কার্যালয়, মাছের আড়ত, করাতকল, শুঁটকিমহল, বরফকলসহ বিভিন্ন স্থাপনা।
রাঙামাটি জেলা প্রশাসন ও পৌর কর্তৃপক্ষের কাছে দখলদারদের তালিকা পর্যন্ত নাই। রাঙামাটি জেলা প্রশাসনের মাসিক আইন শৃংখলা কমিটির সভায় কর্নফুলী হ্রদের দুষণ মুক্ত ও অবৈধ দখলদারদের বিরুদ্ধে অভিযান পরিচালনার সিদ্ধান্ত অদ্যবধি বাস্তবায়ন হয়নি। তৈরী করা হয়নি কর্ণফুলী হ্রদের দুষণকারী ও হ্রদের জায়গা দখলকারীদের তালিকা। দীর্ঘ ৪৯ বছর ধরে হ্রদের জায়গা দখলদারদের উচ্ছেদে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
রাঙামাটি শহরের বনরুপা ও রিজার্ভ বাজার এলাকায় কর্ণফুলী হ্রদের তীরে গিয়ে দেখা যায়, পাড় ভরাট করে ঘরবাড়ি তৈরির জন্য বিভিন্ন আকারের বহুতল ভবন নির্মাণের কাজ চলছে। শহরের বিভিন্ন পাহাড় থেকে মাটি এনে ভরাট করা হচ্ছে হ্রদের পাড়। দেখে বোঝার উপায় নেই এখানে একসময় হ্রদ ছিল। স্থাপনা রক্ষায় দখলদারেরা নিজেদের টাকায় হ্রদের পানি ঠেকাতে মাটি ফেলে বাঁধও নির্মাণ করেছেন।
বনরুপা, রিজার্ভ বাজার ও তবলছড়ি এলাকায় ইতোমধ্যে এখানে অসংখ্য ভবন নির্মাণের কাজ শেষ হয়েছে। ভবন নির্মাণের জন্য রাঙামাটি পৌরসভা কর্তৃপক্ষ থেকে অনুমতি নেয়া হয়নি। নেই পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র।
স্থাপনা নির্মাণকারীরা সিএইচটি মিডিয়াকে বলেন, অনেকের দেখাদেখি তারাও ভবন তৈরি করেছেন। এ পর্যন্ত কেউ বাধাঁ দেয়নি। একাধীক বহুতল ভবণ স্থাপনা নির্মাণকারী একই কথা বলেন।
রাঙামাটি পৌরসভা কার্যালয় সূত্র জানায়, রাঙামাটি শহর এলাকায় গত কয়েক বছরে হ্রদের হাজার-হাজার একর জমি দখল করে নানা অবকাঠামো তৈরি করা হয়েছে।
কেউ আইনের উর্ধ্বে নয়। রাঙামাটি জেলায় ও শহরে কর্ণফুলী হ্রদের অবৈধ দখলদারদের বিরুদ্ধে দ্রুত অভিযান চালানোর দাবি জানিয়েছেন পরিবেশপ্রেমী স্থানীয়রা।





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর
রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ
কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন
রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত
চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ
বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ
নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ
মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান
মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার

আর্কাইভ