শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন
রাঙামাটি, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২৯ জুলাই ২০১৯
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে ভ্রাম্যমাণ আদালতে ৭ জনের কারাদন্ড
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে ভ্রাম্যমাণ আদালতে ৭ জনের কারাদন্ড
সোমবার ● ২৯ জুলাই ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আত্রাইয়ে ভ্রাম্যমাণ আদালতে ৭ জনের কারাদন্ড

---আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ে বাল্য বিয়ে ও মাদক মামলায় ৭ জনের কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ সোমবার সকালে তাদের নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
রবিবার রাতে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ছানাউল ইসলাম এ কারাদন্ড প্রদান করেন।
দন্ডপ্রাপ্তরা হলো, বাল্য বিয়ের আপরাধে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন উপজেলার শিমুলিয়া গ্রামের মৃত আজিমুদ্দিনের ছেলে আলতাব হোসেন (৩৯), পারকাসুন্দা গ্রামের শুকুর আলীর স্ত্রী রুবিনা (৪২), বাঁকা গ্রামের মৃত ময়েন উদ্দিনের ছেলে ওবাইদুর রহমান (৪৮) কে। এবং বাগমারা এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে ফয়সাল আহম্মেদ (২২) কে দুই মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদাণ করেন।
মাদক মামলায় ৬ মাসের কারাদন্ড প্রদাণ করেন উপজেলার নবাবেরতাম্বু গ্রামের আবু তৈয়ব খন্দকারের ছেলে আশরাফ আলী (৫০) ও হরিপুর গ্রামের জয়নাল আলীর ছেলে জহুরুল (৩৮) কে। এবং তিন মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদাণ করেন উপজেলার পাহাড়পুর গ্রামের সাহাদৎ হোসেনের ছেলে শাহিন আলী (২৩) কে।
এ ব্যাপারে আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মোসলেম উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে আত্রাই থানার এসআই মোস্তাফিজুর রহমান, এসআই প্রদীপ কুমার ও এএসআই ছাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ বাল্য বিয়ের অপরাধে ৪জনকে ও মাদক নিয়োন্ত্রণ আইনে ৩জনকে আটক করে ।

পরে আটককৃতদের রবিবার রাতে ভ্রাম্যমান আদালতে হাজির করলে তারা তাদের দোষ স্বীকার করায় বিচারক প্রত্যেককে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালতের বিচারক।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)