শিরোনাম:
●   ছুটির রাতে খোলা ভূমি অফিস, ভেতরে তহশিলদার ●   সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ ●   ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি ●   রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন ●   ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২ ●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন ●   রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ ●   পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার ●   বান্দরবানে রুমায় মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু ●   জুমার নামাজ আদায়ের মাধ্যমে ২০০তম মসজিদ সফর করলেন শিমুল ●   নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ ●   সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে আংশিক কমিটি ঘোষণা ●   বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   রক্তেকেনা জুলাই অভ্যুত্থান কোনভাবেই ব্যর্থ হতে দেয়া যাবেনা ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৩১ সদস্য বিশিষ্ট আলীকদম উপজেলা কমিটি গঠন ●   ত্যাগ-তিতিক্ষার রাজনীতিতে তিন দশক পাড় করেছে বিএনপির নেতা নান্নু ●   জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ঐতিহাসিক অবদানকে এই সমাজ ও রাষ্ট্র ধারণ করতে পারেনি ●   লাল পেইন্টার পাসপোর্ট পেলেন রাঙ্গুনিয়ার সাকিব ●   ৩০ জুলাই জাতীয় প্রেসক্লাবে ” ২০২৪ এর গণঅভ্যুত্থান- নারীর অধিকার ও মুক্তির গতিপথ ” শীর্ষক আলোচনা সভা ●   রনি’র চলন্ত গাড়িতে ফিল্মি স্টাইলে গুলি ●   জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট ●   চুয়েটের প্রয়াত শিক্ষার্থী অর্ণব সাহার স্মরণে শোক সভা ●   ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ●   কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী ●   ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ ●   প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটি, বুধবার, ৫ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ৩০ জুলাই ২০১৯
প্রথম পাতা » অপরাধ » শৈলকুপায় আবারো দু’দল গ্রামবাসীর সংঘর্ষে আহত-১৫
প্রথম পাতা » অপরাধ » শৈলকুপায় আবারো দু’দল গ্রামবাসীর সংঘর্ষে আহত-১৫
মঙ্গলবার ● ৩০ জুলাই ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শৈলকুপায় আবারো দু’দল গ্রামবাসীর সংঘর্ষে আহত-১৫

---ঝিনাইদহ প্রতিনিধি :: আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঝিনাইদহের শৈলকুপায় দু’দল গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে। আজ মঙ্গলবার সকালে শৈলকুপা উপজেলার দোহারো গ্রামে এ ঘটনা ঘটে। শৈলকুপা থানার ওসি বজলুর রহমান জানান, হাকিমপুর ইউনিয়নের দোহারো গ্রামের বর্তমান মেম্বর মোশারফ হোসেন মুসা ও সাবেক মেম্বর গোলাম আলি মোরাদ’র সমর্থকদের মধ্যে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। মঙ্গলবার সকালে গোলাম আলির সমর্থক মোহন সর্দার বাড়ির সামনে একটি ঘর তুলতে যায়। এসময় মোশারফ হোসেনের সমর্থক ফজল সর্দার বাঁধা দেয়। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন ঢাল, সরকি, রামদা, লাঠিসোটা ও ইটপাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়। খবর পেয়ে শৈলকুপা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। উত্তেজনা থাকায় ওই গ্রামে পুলিশ মোতায়েন রয়েছে। আহতদের মধ্যে দোহারো গ্রামের আশরাফুল ইসলাম (৩৫), শরিফুল ইসলাম (৩৬), নিজাম উদ্দীন (৫০), মুক্তার হোসেন (৪৫), তোফাজ্জেল হোসেন (৫৫), শহিদুল ইসলাম (৪৫), মনায়েম হোসেন (৪০), আব্দুর রশিদ (৩০) ও আব্দুর রাজ্জাক (২৮)কে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

১৪ দিন পর অন্ডকোষ কর্তন করা সেই যুবকের মৃত্যু
ঝিনাইদহ :: ঝিনাইদহ সদর উপজেলার হরিশংকরপুর ইউনিয়নের পানামী গ্রামে গত ১৪ দিন আগে সন্ত্রাসীরা বাদল নামে একজনের দুটি অন্ডকোষ কেটে নেয়। ১৪ দিন চিকিৎসার পর শেষ পর্যন্ত রাত ৩ টায় সে মারা যায়।

উল্লেখ্য, মধ্যরাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে বের হন বাদল কুমার বিশ্বাস (৩৬)। উঠোন পার হয়ে কলপাড়ে আসা মাত্রই কে বা কারা তার চোখ বেধে ফেলে। এরপর তাকে একটি কলাক্ষেতে নিয়ে গিয়ে নির্দয় ভাবে দুইটি অন্ডকোষ কেটে দেয় র্দুর্বৃত্তরা। ঝিনাইদহ সদর হাসপাতালে এ ভাবেই নিজের অন্ডকোষ কাটার তথ্য জানান বাদল কুমার। বাদল ঝিনাইদহ সদর উপজেলার হরিশংকরপুর ইউনিয়নের পানামী গ্রামের কুন্ডুপাড়ার নির্মল কুন্ডু বিশ্বাসের ছেলে। গ্রামবাসি জানায় বাদল এক সময় গোয়ালপাড়া বাজারে মিষ্টির দোকানে কাজ করতো। দুই মাস আগে তার স্ত্রীর মৃত্যু হলে বাদল মানসিক রোগীতে পরিণত হয়। পিতা নির্মল কুন্ডু বিশ্বাস জানান, রাত ৩টার দিকে উঠে দেখি ঘরের দরজা খোলা। এরপর বাদলকে খুঁজতে থাকি। রাতে তাকে কোথাও খুঁজে পায়নি। সকালে বাড়ির পাশের একটি কলা বাগানে রক্তাক্ত অবস্থায় বাদলকে দেখে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করি। কারা এবং কেন বাদলের অন্ডকোষ কেটে নিয়েছে তা নির্মল কুন্ডু বিশ্বাস জানাতে পারেনি।

ঝিনাইদহে বাড়ছে ডেঙ্গু জ্বরের রোগীর সংখ্যা
ঝিনাইদহ :: ঝিনাইদহে বাড়ছে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘন্টায় জেলার সদর হাসপাতালে ভর্তি হয়েছে ৫ জন রোগী। এ পর্যন্ত হাসপাতালে মোট ২১ জন রোগী চিকিৎসা নিয়েছেন। হাসপাতালের ভারপ্রাপ্ত তত্বাবধায়ক ডা: মোকাররম হোসেন জানান, ঝিনাইদহ সদর হাসপাতালে এ পর্যন্ত যেসকল রোগী ভর্তি হয়েছেন তার বেশির ভাগ রোগী ঢাকা থেকে আক্রান্ত বা ঢাকা থেকে ঘুরে আসার পর ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে। যারা হাসপাতালে ভর্তি হয়েছেন তাদেরকে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসা দেয়া হচ্ছে। ভর্তিকৃত ৫ জন বাদে অন্যরা সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। ঝিনাইদহে ডেঙ্গু জ্বরে যাতে কেউ আক্রান্ত না হতে পারে এ ব্যাপারে প্রতিনিয়ত সর্তকতা বার্তা বিভিন্ন মাধ্যমে দিয়ে যাচ্ছে জেলার স্বাস্থ্য বিভাগ। এছাড়াও রোগীদেরকে আতংকিত না হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।





অপরাধ এর আরও খবর

পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা
নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)