শিরোনাম:
●   বেতবুনিয়ায় সিকান্দর তাহেরা মেমোরিয়াল হেলথ কেয়ারের শুভ উদ্ভোধন ●   ঢাকা-১২ আসনে কোদাল মার্কায় গণজোয়ার কোদাল মার্কায় ভোট দিয়ে ভোটের মর্যাদা রক্ষা করুন : জননেতা সাইফুল হক ●   ঈশ্বরগঞ্জে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   বেগম খালেদা জিয়ায় আত্মার মাগফেরাত কামনায় বাগবাড়ীতে মানুষের ঢল ●   দুটি আঞ্চলিক গোষ্ঠী পরোক্ষভাবে নির্বাচনে অংশ নেওয়ার পর থেকে ভোটারদের মুখ কালো : জুঁই চাকমা ●   হুমকি-ধমকি দিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে মানুষের ভোটাধিকার খর্ব করা যাবে না : জুঁই চাকমা ●   রাঙামাটি আসনের ভোটকেন্দ্র গুলিতে অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করার দাবি করেছেন জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ দোকান পুড়ে ছাই ●   নানিয়ারচর উপজেলাকে আধুনিকায়ন করে মাঝারি শিল্প গড়ে তোলার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেব : জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে হাতপাখা কর্মীর ওপর হামলার প্রতিবাদ ●   খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন ●   ৫৪ বছরে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন, হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে ●   বেতবুনিয়াতে জুঁই চাকমার জনসংযোগ ●   ঢাকা ১২ আসনে নির্বাচন হবে সন্ত্রাস, চাঁদাবাজি,জুলুম ও মাদকের বিরুদ্ধে ●   শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু ●   বাঘাইছড়িতে শিল্প অঞ্চল গড়ে তোলার উপর গুরুতর করেন জুঁই চাকমা ●   বাবার বাড়ি থেকে নিখোঁজ গৃহবধু, সন্ধানে পরিবারের আকুতি ●   বেতবুনিয়া পিএসটিএস টিআরসিদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ ●   ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কাপ্তাইয়ে মানববন্ধন ●   ২৪ ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার করুন, অন্যথায় নির্বাচন অফিস ঘেরাও করবো : সাইফুল হক ●   জুরাইছড়ি একটি দুর্গম উপজেলা সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা চালু করা অত্যন্ত প্রয়োজন : জুঁই চাকমা ●   খোলা ড্রামের ভোজ্যতেল অনিরাপদ ●   পার্বতীপুরে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   ঝালকাঠিতে ভুয়া আইনজীবী আটক ●   নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন ●   ঈশ্বরগঞ্জে বিএনপি নেতার মৃত্যু ●   জনগণের ভোটাধিকার রক্ষার্থে আমি নির্বাচন করছি : জুঁই চাকমা ●   অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ভোক্তা সচেতনতা জরুরি ●   মিরসরাইয়ে বাড়ির উঠান থেকে মোটরসাইকেল চুরির চেষ্টা ●   চাঁদাবাজির জুলুম বন্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করা হবে
রাঙামাটি, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ৩১ জুলাই ২০১৯
প্রথম পাতা » নওগাঁ » আত্রাই থানা পুলিশের সচেতনতা মূলক র‌্যালি
প্রথম পাতা » নওগাঁ » আত্রাই থানা পুলিশের সচেতনতা মূলক র‌্যালি
বুধবার ● ৩১ জুলাই ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আত্রাই থানা পুলিশের সচেতনতা মূলক র‌্যালি

---আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাই থানা পুলিশের উদ্যোগে ছেলেধরা গুজব, গণপিটুনি, জঙ্গি, মাদক, বাল্য বিয়ে প্রতিরোধে গণসচেতনতা মূলক র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার সকালে আত্রাই থানা পুলিশের উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালি আত্রাই থানা চত্বর থেকে বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় থানা চত্বরে এসে শেষ হয়।

র‌্যালি শেষে থানা প্রাঙ্গণে আলোচনায় বক্তারা ছেলেধরা গুজব, গণপিটুনি, জঙ্গি, মাদক, বাল্য বিয়ে প্রতিরোধে করণীয় সম্পর্কে আলোকপাত করেন।

আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মোসলেম উদ্দিন মাদক নির্মূলে হুঁশিয়ারি উচ্চারণ করে আত্রাই উপজেলাকে শতভাগ মাদকমুক্ত করার অঙ্গীকার ব্যক্ত করেন। এছাড়া মাদকের বিরুদ্ধে তিনি কঠোর অবস্থানের কথা ব্যক্ত করেন। মিথ্যা গুজব সৃষ্টিকারীদের থেকে সতর্ক থাকার জন্য জনগণকে পরামর্শ দেন। এ ব্যাপারে থানা পুলিশ তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য আহবান জানান।

র‌্যালিতে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মো. ছানাউল ইসলাম, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি শ্রী নৃপেন্দ্রনাথ দত্ত, সাধারণ সম্পাদক চৌধুরী গোলাম মোস্তফা বাদল, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুল, মহিলা ভাইস চেয়ারম্যন মমতাজ বেগম, আত্রাই প্রেসক্লাবের সভাপতি রহুল আমিন, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক নাজমুল হক নাহিদ, থানার তদন্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ, উপজেলার সকল ইউনিয়ন, ওয়ার্ডের কমিউনিটি পুলিশিং কমিটির সকল সদস্য, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গসহ অনেকেই উপস্থিত ছিলেন।
হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ে উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান প্রামানিক এবাদ।
অনুষ্টান পরিচালনা করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোর্শেদ মোঃ মনিরুজ্জামান।

সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. ছানাউল ইসলাম।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল, আত্রাই থানা ওসি তদন্ত আবুল কালাম আজাদ, আত্রাই প্রেস ক্লাব সভাপতি মোঃ রুহুল আমীন, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আখতারুজ্জামান, স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক ডাক্তার তহিদুল ইসলাম, স্যানিটারী ইন্সপেক্টর এমদাদুল হকসহ দপ্তরের কর্মকর্তা ও কর্মচারিরা।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ ছানাউল ইসলাম হাসপাতালে চিকিৎসা সেবার ক্ষেত্রে বিশেষ গুরুত্ব আরোপ করে বলেন, চিকিৎসক ও নার্সদের আরো আন্তরিক হতে হবে। সেই সাথে ডেঙ্গু মোকাবেলায় জনসচেতনতাসহ বন্যা পরবর্তী কমিউনিটি ক্লিনিক গুলোতে চিকিৎসা সেবা নিয়মিত চালু রাখার কার্যকর পদক্ষেপ গ্রহনের উপর কথা বলেন ।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)