বুধবার ● ৭ আগস্ট ২০১৯
প্রথম পাতা » প্রধান সংবাদ » এডিস মশার লার্ভামিলেছে রাজশাহী নগরের ১৪ স্থানে
এডিস মশার লার্ভামিলেছে রাজশাহী নগরের ১৪ স্থানে
রাজশাহী প্রতিনিধি :: রাজশাহী মহানগরের ১৪টি স্থানে এডিস মশার লার্ভার সন্ধান মিলেছে। রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের উদ্যোগে কীটতত্ত্ব জরিপে ডেঙ্গুবাহী এই মশার লার্ভার উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় পরিচালক ডা. গোপেন্দ্র নাথ আচার্য্য বলেন, রাজশাহী সিভিল সার্জন কার্যালয়ের জেলা কীটতত্ত্ববিদ তায়েজুল ইসলামের নেতৃত্বে জরিপ দলটি গেলো ২ আগস্ট থেকে ৬ আগস্ট পর্যন্ত নগরের পাঁচটি ওয়ার্ডের ১০০টি স্থান থেকে দৈব চয়নের ভিত্তিতে মশার লার্ভার নমুনা সংগ্রহ করে। আজ বুধবার গবেষণাগারে পরীক্ষা শেষে এর মধ্যে ১৪টি স্থানের নমুনায় এডিসের লার্ভা পাওয়া যায়।
তিনি বলেন, যেসব স্থানে এডিসের লার্ভা পাওয়া গেছে সেখানে এর ব্যাপক উপস্থিতি রয়েছে। এগুলো নিধনে শিগগির পদক্ষেপ নেয়া জরুরি।
তিনি আরও বলেন, নগরের সড়ক শোভাবর্ধনে ব্যবহৃত পাইপের ভেতরে বৃষ্টির পানিতে এডিসের লার্ভা মিলেছে। এছাড়া রাজশাহী মেডিকেল কলেজের ভেতরেও এর উপস্থিতি পাওয়া গেছে।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালেল উপ-পরিচালক ডা: সাইফুল ফেরদৌস বলেন, বুধবার দুপুর পর্যন্ত গত ২৪ ঘন্টায় এ হাসপাতালে ৩৩ জন ডেঙ্গু আক্রান্ত রোগি ভর্তি হয়েছেন। একই সময় সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গেছেন ১৫ জন। বর্তমানে এ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৮৮ জন।





গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ
রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত
রাঙামটির হরিণায় বিজিবি’র মেডিক্যাল ক্যাম্পেইন : বিনামূল্যে চিকিৎসা সেবা
ছোট হরিণায় বন্যাদুর্গতদের মাঝে ১২ বিজিবির ত্রাণ বিতরণ
রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির
কয়েক দিনের ভারি বর্ষণে রাঙামাটি সহ বিভিন্ন উপজেলায় জণ জীবন বিপর্যস্থ
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন
কোরবানির ঈদ সামনে রেখে ঈশ্বরগঞ্জে ব্যস্ত খামারি
এখন থেকে আমরা “বড়ুয়া জনগোষ্ঠী” হিসাবে রাষ্ট্রের কাছে পরিচয় তুলে ধরবো
যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক