শিরোনাম:
●   পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন ●   আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত ●   ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত ●   প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল ●   গণঅভ্যুত্থানের অর্জন আজ রাজনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তায়নের খপ্পরে : আবু হাসান টিপু ●   রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ছুটির রাতে খোলা ভূমি অফিস, ভেতরে তহশিলদার ●   সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ ●   ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি ●   রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন ●   ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২ ●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন ●   রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ ●   পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার ●   বান্দরবানে রুমায় মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু ●   জুমার নামাজ আদায়ের মাধ্যমে ২০০তম মসজিদ সফর করলেন শিমুল ●   নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ ●   সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে আংশিক কমিটি ঘোষণা ●   বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   রক্তেকেনা জুলাই অভ্যুত্থান কোনভাবেই ব্যর্থ হতে দেয়া যাবেনা ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৩১ সদস্য বিশিষ্ট আলীকদম উপজেলা কমিটি গঠন ●   ত্যাগ-তিতিক্ষার রাজনীতিতে তিন দশক পাড় করেছে বিএনপির নেতা নান্নু ●   জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ঐতিহাসিক অবদানকে এই সমাজ ও রাষ্ট্র ধারণ করতে পারেনি ●   লাল পেইন্টার পাসপোর্ট পেলেন রাঙ্গুনিয়ার সাকিব ●   ৩০ জুলাই জাতীয় প্রেসক্লাবে ” ২০২৪ এর গণঅভ্যুত্থান- নারীর অধিকার ও মুক্তির গতিপথ ” শীর্ষক আলোচনা সভা ●   রনি’র চলন্ত গাড়িতে ফিল্মি স্টাইলে গুলি
রাঙামাটি, বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ৮ আগস্ট ২০১৯
প্রথম পাতা » আন্তর্জাতিক » পাকিস্তানে ভারতীয় হাইকমিশনারকে বহিষ্কার : বাণিজ্য সম্পর্ক স্থগিত
প্রথম পাতা » আন্তর্জাতিক » পাকিস্তানে ভারতীয় হাইকমিশনারকে বহিষ্কার : বাণিজ্য সম্পর্ক স্থগিত
বৃহস্পতিবার ● ৮ আগস্ট ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাকিস্তানে ভারতীয় হাইকমিশনারকে বহিষ্কার : বাণিজ্য সম্পর্ক স্থগিত

---কাশ্মির নিয়ে ভারতের বিতর্কিত সিদ্ধান্ত ঘোষণার পর পাকিস্তান সরকার সেদেশ থেকে ভারতের হাইকমিশনারকে বহিষ্কার এবং নয়াদিল্লীর সঙ্গে বাণিজ্য সম্পর্ক স্থগিত করাসহ বেশি পদক্ষেপ নেয়ায় উত্তেজনা তীব্রতর হয়ে উঠেছে। এ অবস্থায় কাশ্মির সীমান্তে ভারত ও পাকিস্তান সেনাদের মধ্যে সংঘর্ষের খবর পাওয়া গেছে।

সংবাদ সূত্রে জানা গেছে সীমান্তে খুব ভারি গোলাগুলি হয়েছে। কাশ্মির সীমান্তে নতুন করে উত্তেজনা এবং দক্ষিণ এশিয়ায় পরমাণু শক্তিধর এ দুই দেশের মুখোমুখি অবস্থান থেকে ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের অভ্যন্তরীণ অবস্থার চিত্র ফুটে ওঠে। ভারতের সরকার ও পার্লামেন্ট সম্প্রতি অপ্রত্যাশিতভাবে কাশ্মিরি জনগণের বিরুদ্ধে এমন কিছু পদক্ষেপ নিয়েছে যা সাম্প্রতিক দশকগুলোতে নজিরবিহীন ঘটনা। সংবিধান সংশোধন করে জম্মু কাশ্মিরের জন্য বরাদ্দকৃত বিশেষ সুবিধা বাতিল করে দেয়া হয়েছে। একইসঙ্গে ওই এলাকায় হিন্দুদের জমি কেনার সুযোগ ও আবাসনের সুযোগ করে দেয়া হয়েছে যার উদ্দেশ্য হচ্ছে স্থানীয় কাশ্মিরি জনগণকে পুরোপুরি কোণঠাসা করে রাখা এবং তাদের সমস্ত অধিকার কেড়ে নেয়া।

বিশেষ করে, বিজেপি সরকার সংবিধানের ৩৭০ ধারা বাতিল করার একই সঙ্গে কাশ্মীরে হাজার হাজার অতিরিক্ত সেনা মোতায়েন করেছে, সেখানকার ইন্টারনেট ও টেলিফোন যোগাযোগ বন্ধ করে দিয়েছে এবং গত কয়েক দিনে বিভিন্ন দলের বহু নেতাকে গ্রেফতার করেছে। প্রধান বিরোধী দল কংগ্রেস কাশ্মিরিদের বিরুদ্ধে সরকারের এ পদক্ষেপকে অত্যন্ত বিপর্যয়কর ও বিপজ্জনক অভিহিত করে এর কঠিন পরিণতির ব্যাপারে হুঁশিয়ার করে দিয়েছে।

বর্তমানে কাশ্মীরে উত্তপ্ত অবস্থা বিরাজ করছে এবং উত্তেজনার পারদ সীমান্ত এলাকায়ও ছড়িয়ে পড়েছে। এ অবস্থায় পাকিস্তানও ভারতের বিরুদ্ধে পদক্ষেপ নেয়া শুরু করেছে।

পরিস্থিতি যা তাতে অনেকের মতে উত্তেজনা কেবল দু’দেশের সীমান্ত এলাকার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। ইন্টারনেট ভিত্তিক সংবাদ মাধ্যম ডেইলি বেস্টে ম্যাথিও ক্লেফাইল্ড তার এক নিবন্ধে লিখেছেন, “ভারত সরকারের এ সিদ্ধান্তে গোটা ওই অঞ্চল আবারো অস্থিতিশীল হয়ে উঠতে পারে। ভারত বাড়তি সেনা মোতায়েন করা ছাড়াও কাশ্মিরি নেতাদের গ্রেফতার করায়, ইন্টারনেট ও টেলিযোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দেয়ায় সেখানকার জনগণ কার্যত বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। অধিকাংশ মানুষ এখনো জানে না তাদের ব্যাপারে ভারত সরকার কি সিদ্ধান্ত নিয়েছে। এ অবস্থায় ভারত কাশ্মির নিয়ে যে দীর্ঘমেয়াদি লক্ষ্য নিয়ে এগোচ্ছে তাতে ওই অঞ্চলে বিপর্যয়কর পরিস্থিতি তৈরি হতে পারে।”

অনেকের মতে গোলযোগ শুধু ওই এলাকার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না এবং তারা ভারতের সাম্প্রতিক এসব পদক্ষেপকে গোটা দক্ষিণ এশিয়ায় আগুন নিয়ে খেলার সঙ্গে তুলনা করেছেন। ভারতের প্রধান বিরোধী দল সরকারের এ পদক্ষেপের তীব্র সমালোচনা করায় বলা যায়, বিজেপি সরকার অত্যন্ত বিপজ্জনক খেলায় মেতে উঠেছে।

গতরাতে ভারত-পাকিস্তান সীমান্তে সংঘর্ষের ঘটনা থেকে বোঝা যায়, কাশ্মির ইস্যুটি কত স্পর্শকাতর হয়ে উঠেছে এবং যেকোনো অযৌক্তিক সিদ্ধান্ত ওই অঞ্চলকে বিপর্যয়ের দিকে ঠেলে দিতে পারে। অর্থনৈতিক উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে বিজেপি দল ক্ষমতায় এসেছিল। এ অবস্থায় কাশ্মিরে উত্তেজনা ছড়িয়ে ও যুদ্ধের দামামা বাজিয়ে বিজেপি সরকার তার ওই প্রতিশ্রুতি পালন করতে পারবেন কিনা সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। সূত্র : রেডিও তেহরান।





আন্তর্জাতিক এর আরও খবর

বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ
ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ
পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন পার্বত্য সচিব পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন পার্বত্য সচিব
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই
আলোচনা ব্যর্থ হলেও উপসাগরীয় যুদ্ধবিরতি আপাতত টিকে আছে আলোচনা ব্যর্থ হলেও উপসাগরীয় যুদ্ধবিরতি আপাতত টিকে আছে
হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পেলো না ‘বাংলার জয়যাত্রা’ হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পেলো না ‘বাংলার জয়যাত্রা’
মাঝ আকাশে বিমানে জন্ম নিল ফুটফুটে শিশু, নাগরিকত্ব নিয়ে ধোঁয়াশা মাঝ আকাশে বিমানে জন্ম নিল ফুটফুটে শিশু, নাগরিকত্ব নিয়ে ধোঁয়াশা
‘লেবাননে যুদ্ধবিরতি না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়’ ‘লেবাননে যুদ্ধবিরতি না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়’
ইরানে সামরিক অভিযানে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের তীব্র নিন্দা ও প্রতিবাদ ইরানে সামরিক অভিযানে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের তীব্র নিন্দা ও প্রতিবাদ
অনতিবিলম্বে ইরানে হামলা ও গাজায় গণহত্যা বন্ধে ইজরায়েলকে বাধ্য করার ডাক অনতিবিলম্বে ইরানে হামলা ও গাজায় গণহত্যা বন্ধে ইজরায়েলকে বাধ্য করার ডাক

আর্কাইভ