বৃহস্পতিবার ● ৮ আগস্ট ২০১৯
প্রথম পাতা » আন্তর্জাতিক » কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা আজাদকে কাশ্মীরে ঢুকতে দেয়নি
কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা আজাদকে কাশ্মীরে ঢুকতে দেয়নি
কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা গুলাম নবী আজাদকে কাশ্মীরে ‘ঢুকতে দেয়নি’ সেখানকার প্রশাসন। তাকে শ্রীনগর বিমানবন্দরে আটকে দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে।
কাশ্মীর ভিত্তিক ইংরেজি দৈনিক নর্থলাইন্স জানিয়েছে, আজ বৃহস্পতিবার বিকেলেই গুলাম নবীকে অন্য বিমানে ফেরত পাঠানো হচ্ছে।
ভারতীয় সংবিধানের ৩৭০ ধারা বিলোপ করে দেশটির অধীনে থাকা জম্মু-কাশ্মীরকে ভেঙে দুটি কেন্দ্রশাসিত অঞ্চল করার পর সেখানকার পরিস্থিতি পর্যবেক্ষণ করতে যাচ্ছিলেন প্রবীণ এই রাজনীতিবিদ।
বিমানবন্দরে দাঁড়িয়ে তিনি অভিযোগ করেন, তাকে বিকেলের ফ্লাইটে জোর করে উঠিয়ে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।
কাশ্মীরে এখন থমথমে অবস্থা বিরাজ করছে। সাধারণ মানুষ ঘর থেকে বের হতে পারছেন না। অলিগলির দখল নিয়েছেন সেনাবাহিনীর সদস্যরা। স্থানীয় নেতারা আছেন ধরপাকড়ের ভেতর।
এদিন চেন্নাইয়ে প্রয়াত করুণানিধির স্মরণসভায় যোগ দিতে গিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুক আবদুল্লাহর কোনো খবর পাচ্ছেন না তিনি।
তাকে নিয়ে উদ্বেগ প্রকাশ করে মমতা বলেন, ‘আমরা তার অবস্থান সম্পর্কে কিছুই জানি না, আমরা সত্যিই উদ্বিগ্ন। এই পরিস্থিতির বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে।’





বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ
ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ
পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন পার্বত্য সচিব
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই
আলোচনা ব্যর্থ হলেও উপসাগরীয় যুদ্ধবিরতি আপাতত টিকে আছে
হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পেলো না ‘বাংলার জয়যাত্রা’
মাঝ আকাশে বিমানে জন্ম নিল ফুটফুটে শিশু, নাগরিকত্ব নিয়ে ধোঁয়াশা
‘লেবাননে যুদ্ধবিরতি না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়’
ইরানে সামরিক অভিযানে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের তীব্র নিন্দা ও প্রতিবাদ
অনতিবিলম্বে ইরানে হামলা ও গাজায় গণহত্যা বন্ধে ইজরায়েলকে বাধ্য করার ডাক