শিরোনাম:
●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু
রাঙামাটি, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১৮ আগস্ট ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে সেনাবাহিনীর টহল দলের ওপর গুলি বর্ষণ : আহত-১
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে সেনাবাহিনীর টহল দলের ওপর গুলি বর্ষণ : আহত-১
রবিবার ● ১৮ আগস্ট ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাঙামাটিতে সেনাবাহিনীর টহল দলের ওপর গুলি বর্ষণ : আহত-১

---সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম :: রাঙামাটি পার্বত্য জেলায় রাজস্থলী উপজেলার গাইন্ধা ইউনিয়নের দুর্গম পোয়াতি পাড়ায় সন্ত্রাসীরা সেনাবাহিনীর একটি টহল দলের ওপর অতর্কিত ভাবে গুলি বর্ষণ করার খবর পাওয়া গেছে।
সন্ত্রাসীদের গুলিতে সেনাবাহিনীর এক সৈনিক আহত হয়।
স্থানীয় সূত্র সিএইচটি মিডিয়াকে জানায়, আজ ১৮ আগষ্ট রবিবার সকাল ১০টার দিকে গাইন্ধা ইউনিয়নের দুর্গম পোয়াতি পাড়ায় গাড়িতে করে সেনাবাহিনীর একটি টহল দল নিয়মিত টহল দিতে গেলে আগে থেকে ওৎপেতে থাকা সন্ত্রাসীরা সেনা টহল দলকে লক্ষ করে গুলি ছোড়ে পাহাড়ে পালিয়ে যায়।
এ বিষয়ে রাজস্থলী থানার অফিসার ইনচার্জ (ওসি-তদন্ত) সৈয়দ ওমর সিএইচটি মিডিয়াকে জানান, ঘটনাস্থানটি দুর্গম এলাকায় হওয়াতে ঘটনাস্থলে এখনো পুলিশ পৌছাতে পারেনি।
এসময় নাসিম নামের একজন সেনা সদস্য আহত হয়। আহত সেনা সদস্য সৈনিক নাসিমকে উদ্ধার করে হেলিকপ্টার যোগে চট্টগ্রাম সম্মলীত সামরিক হাসপাতাল (সিএমএইচ) এ পাঠানো হয়েছে।
এঘটনার সাথে কারা জড়িত তাৎক্ষনিক ভাবে পুলিশ ও সেনাবাহিনী নিশ্চিত করতে পারেনি।
স্থানীয়দের ধারনা মারমা লিবারেশন পার্টি (এমএলপি) নামক একটি আঞ্চলিক পার্টির সন্ত্রাসীরা এঘটনার সাথে জড়িত থাকতে পারে। এলাকাটি এমএলপি অধ্যুষিত বলে স্থানীয়রা জানায়।
এঘটনার পর দুর্গম পোয়াতি পাড়া এলাকায় সেনাবাহিনী টহল ও তল্লাসি অব্যহত রয়েছে বলে স্থানীয় সূত্র নিশ্চিত করেছে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)