শিরোনাম:
●   সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে : প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   ঈশ্বরগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার ●   বড়পুকুরিয়া কয়লা খনি সম্প্রসারণের আগে কৃষিজমিতে বহুতল ভবন নির্মাণ ●   ঝালকাঠি সদর হাসপাতাল থেকে নারীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ : আটক-২ ●   করেরহাটে উদয়ন ক্লাবের মাদক বিরোধী র‍্যালি ●   রাউজানে এক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ ●   কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু ●   আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি ●   ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে ৩ জন নিহত ●   ঈশ্বরগঞ্জে আদালতের ১৪৪ ধারা অমান্য করে ধান রোপণের অভিযোগ ●   কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়িকে ‘এসডিজি ভিলেজ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ●   বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ●   মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ ●   ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে জুলাই বিপ্লবের দুই বছর পূর্তিতে বিএনপির আনন্দ মিছিল ●   রাতের আঁধারে পল্লী বিদ্যুতের খুঁটি সরাতে গিয়ে সরঞ্জাম ফেলে পালালো ●   মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩ ●   কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু ●   চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা ●   বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে : জননেতা সাইফুল হক ●   তিন দিন পর ব্রহ্মপুত্র নদে নিখোঁজ সাইফুলের মরদেহ গফরগাঁও থেকে উদ্ধার ●   ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি ●   রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন ●   আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত ●   ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত ●   প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল ●   গণঅভ্যুত্থানের অর্জন আজ রাজনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তায়নের খপ্পরে : আবু হাসান টিপু ●   রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
রাঙামাটি, শনিবার, ১৫ আগস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১৮ আগস্ট ২০১৯
প্রথম পাতা » গাইবান্ধা » ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত : ঘাতক ভাই গ্রেফতার
প্রথম পাতা » গাইবান্ধা » ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত : ঘাতক ভাই গ্রেফতার
রবিবার ● ১৮ আগস্ট ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত : ঘাতক ভাই গ্রেফতার

---গাইবান্ধা প্রতিনিধি :: গাইবান্ধার গোবিন্দগঞ্জের মহিমাগঞ্জ ইউনিয়নে নেশাগ্রস্ত ছোট ভাই ইসরাইল হোসেনের ছুরিকাঘাতে গতকাল শনিবার রাত ১০টায় বড় ভাই ইসমাইল হোসেন(৩৮)নিহত হওয়ার ঘটনায় ঘাতক ছোট ভাই ইসরাইল হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ রবিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে সাঘাটার বোনারপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ ও প্রতক্ষ্যদর্শী সূত্রে জানা গেছে, গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের গোপালপুর গ্রামের মিল-চাতাল ব্যবসায়ী আমজাদ হোসেনের ছেলে ইসরাইল হোসেন(৩০)এর স্ত্রীকে নেশাগ্রস্থ স্বামী প্রায়ই মারপিট করতো, এ বিষয় নিয়ে শনিবার রাত ১০ টার দিকে তাদের বাড়ীতে ছোট ভাই ইসরাইল (৩০)মোজো ভাই ইউসুফ (৩৪) ও বড় ভাই ইসমাইল হোসেন(৩৮)সহ কয়েকজন মিলে বৈঠক করছিল,এরি এক পর্যায়ে বৈঠকের রায় ছোট ভাই ইসরাইল হোসেনের বিপক্ষে যাওয়ায় ইসরাইল হোসেন ক্ষিপ্ত হয়ে ঘর থেকে ছুরি নিয়ে বড় ভাই ও মেজো ভাই কে এলোপাথারী কোপালে এতে বড় ভাই ইসমাইল ও মেজো ভাই ইউসুফ গুরুতর আহত হয়।এই অবস্থায় স্থানীরা আহত দুই ভাইকে চিকিৎসার জন্য বগুরা শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে অতিরিক্ত রক্তক্ষরনে রাত ১১টার দিকে বড় ভাই ইসমাইল হোসেন মারা যায়।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এ,কে এম মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় ঘাতক ইসরাইল হোসেনকে গ্রেফতার করা হয়েছে।ও এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে।

গাইবান্ধায় বঙ্গবন্ধুর ৪৪তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
গাইবান্ধা :: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আজ রবিবার গাইবান্ধায় বিভিন্ন কর্মসূচী পালন করা হয়। জেলা আওয়ামী লীগের উদ্যোগে স্থানীয় পৌর শহীদ মিনার চত্বরে আলোচনা সভা ও দুপুরে আসাদুজ্জামান স্কুল ও কলেজে খাদ্য বিতরণের বিশেষ কর্মসূচি পালন করা হয়।
পৌর শহীদ মিনার চত্বরে জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. সৈয়দ শামস-উল-আলম হিরুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিকের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ফরহাদ আব্দুল্যাহ হারুন বাবলু, মোজাম্মেল হক মন্ডল, পৌর মেয়র অ্যাডভোকেট শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ সারোয়ার কবীর, সাহরিয়ার খান বিপ¬ব, সাইফুল আলম সাকা, হাসান মাহমুদ সিদ্দিক, শাহ শরিফুল ইসলাম বাবলু, রেজাউল করিম রেজা, আমিনুর জামান রিংকু, মৃদুল মোস্তাফি ঝন্টু, মাহবুব আলম কোর্ট, সৈয়দা খুরশিদ জাহান স্মৃতি, গোলাম মারুফ মনা, সরদার মো. শাহীদ হাসান লোটন, শাহ আহসান হাবিব রাজিব, মোস্তাক আহমেদ রঞ্জু, আব্দুল লতিফ আকন্দ, আসিফ সরকার, মোসাদ্দেক হোসেন মামুন প্রমুখ।

সুন্দরগঞ্জে অপহৃত স্কুল ছাত্রী আট দিন পর উদ্ধার
গাইবান্ধা :: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় অপহৃত এক স্কুল ছাত্রীকে আট দিন পর উদ্ধার করেছে থানা পুলিশ। মামলা সুত্রে জানা গেছে গত ১১ আগস্ট সকালে উপজেলার সর্বানন্দ ইউনিয়নের কিসামত সর্বানন্দ গ্রামের আব্দুর রউফ মিয়ার কন্যা ও রামদেব উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেনির ছাত্রী সুফিয়া আকতার আলোকে প্রতিবেশি নাজিম উদ্দিনের ছেলে ছানোয়ারুল ইসলাম অপহৃরণ করে নিয়ে যায়। পরিবারের লোকজন অনেক খোজা খুঁজির পর মেয়েকে না পেয়ে থানায় অভিযোগ করে। মেয়ের বাবা জানান দীর্ঘদিন থেকে তার মেয়েকে স্কুল যাওয়ার পথে যৌন হয়রানি করত। বিষয়টি ছেলের পরিবারকে জানান হলেও কোন প্রতিকার পাওয়া যায়নি। পুলিশ দীর্ঘ আট দিন পর গত শনিবার গোপন সংবাদের ভিত্তিত্বে কুড়িগ্রাম হতে মেয়েকে উদ্ধার করে। মামলা তদন্তকারি কর্মকর্তা এস আই জাহাঙ্গীর আলম জানান আসামিকে গ্রেফতারের চেষ্ঠা অব্যাহত রয়েছে। থানা অফিসার ইনচার্জ (ওসি) এস এম আব্দুস সোবহান জানান অতিদ্রুত আসামিকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসা হবে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)