শিরোনাম:
●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু
রাঙামাটি, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১৮ আগস্ট ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » যৌথবাহিনীর হাতে ইউপিডিএফ’র দুই কালেক্টর আটক
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » যৌথবাহিনীর হাতে ইউপিডিএফ’র দুই কালেক্টর আটক
রবিবার ● ১৮ আগস্ট ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

যৌথবাহিনীর হাতে ইউপিডিএফ’র দুই কালেক্টর আটক

---কাউখালী (রাঙামাটি) প্রতিনিধি :: রাঙামাটি জেলার কাউখালী উপজেলা থেকে  পার্বত্য চট্টগ্রাম চুক্তি বিরোধী ইউনাইটেড ডেমোক্রিটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর দুই কাল্টেক্টরকে আটক করেছে যৌথবাহিনী। গতকাল শনি ও আজ রবিবার পৃথক অভিযানে দূর্গম বটতলী পুরাতন পোয়াপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, শনিবার রাত ৩টা নাগাদ ইউপিডিএফ কাশঁখালী ইউনিটের কালেক্টর হ্লাগ্যা মারমা (৩৫) চাঁদার টাকা নিয়ে সিএনজি যোগে রাঙামাটি যাচ্ছিলো। এমন তথ্যের ভিত্তিতে যৌথবাহিনী কাশঁখালী এলাকায় অভিযান চালিয়ে সিএনজিসহ তাকে আটক করে। এসময় তার কাছে নগদ ৫১,৮০৭ টাকা, বিভিন্ন মডেলের ৩টি মোবাইল সেট উদ্ধার করে। আটককৃত ইউপিডিএফ নেতা উপজেলার বেতবুনিয়া চৌধুরী পাড়া গ্রামের ক্যাজাইলা মারমার ছেলে।
আটক হ্লাগ্যা মারমা দীর্ঘদিন যাবৎ কাউখালীর ঘাগড়া ইউনিয়নের কাশঁখালী, নাভাঁঙ্গা, নাকশাছড়ি বতটতলী পাড়াসহ আশপাশের এলাকায় ইউপিডিএফ’র কালেক্টর হিসেবে দায়িত্ব পালন করে আসছে বলে স্বীকার করেছে। সে জানায়, উত্তোলিত চাঁদার টাকা নিয়ে সে রাঙামাটি যাচ্ছিলো। কাউখালী ইউনিটের কালেক্টরের দায়িত্বে থাকা ইউপিডিএফ নেতা প্রত্যাশা চাকমার রাঙামাটি কার্যালয়ে এ টাকা পৌঁছানোর কথা ছিলো বলেও সে জানায়। ঐ নেতার বাড়ী রাঙামাটির জেলার নানিয়ার চর উপজেলায় বলে জানাগেছে।
একই অভিযোগে শনিবার রাতে পুরাতন পোয়াপাড়া থেকে  এলাকার কালেক্টরের দায়িত্বে থাকা ভালুরাম চাকমার ছেলে প্রশিক্ষণ চাকমা (৩৯)কে নগদ টাকাসহ আটক করে যৌথবাহিনী। আটক প্রশিক্ষণের বিরুদ্ধে এর আগেও চাঁদাবাজীর মামলা রয়েছে বলে জানিয়েছেন কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদ উল্ল্যা পিপিএম। ওসি জানান, হ্লাগ্যা মারমা দীর্ঘদিন যাবৎ এ এলাকায় চাঁদা উত্তোলনের দায়িত্বে ছিলো বলে জানিয়েছে এবং চাঁদার টাকা ইউপিডিএফ’র রাঙামাটি দপ্তরে নিয়ে যাচ্ছিলো। অপরদিকে তাদের ২ জনের বিরুদ্ধে ২টি পৃথক মামলা রুজু করা হয়েছে এবং ২জনকে রাঙামাটি জেলা ম্যাজিস্ট্রেট কোর্টে প্রেরণ করা হয়েছে বলে ওসি কাউখালী বিষয়টি নিশ্চিত করেছেন।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)