শিরোনাম:
●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু
রাঙামাটি, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১৮ আগস্ট ২০১৯
প্রথম পাতা » পাবনা » চাটমোহরে পূজা উদযাপন পরিষদের উপজেলা ও পৌর কমিটি গঠন
প্রথম পাতা » পাবনা » চাটমোহরে পূজা উদযাপন পরিষদের উপজেলা ও পৌর কমিটি গঠন
রবিবার ● ১৮ আগস্ট ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চাটমোহরে পূজা উদযাপন পরিষদের উপজেলা ও পৌর কমিটি গঠন

---চাটমোহর (পাবনা) প্রতিনিধি :: গতকাল ১৭ আগষ্ট শনিবার বিকালে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চাটমোহর উপজেলা ও পৌর শাখা’র দ্বি-বার্ষিক সম্মেলন শ্রী শ্রী হরিসভা মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। দু’টি পর্বে সম্মেলনটি সম্পন্ন হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মেলনের উদ্বোধন করেন সংগঠনের পাবনা জেলা শাখা’র সভাপতি অজয় কুমার দাস।

জাতীয় সঙ্গীতর পরিবেশনের সাথে জাতীয় পতাকা উত্তোলণের মাধ্যমে সম্মেলনের শুভ উদ্বোধন করা হয়। অনুষ্ঠানের শুরুতে উপজেলা শাখা’র সাবেক সভাপতি বিশিষ্ট ভাষা সৈনিক এ্যাডভোকেট গৌড় চন্দ্র সরকার ও সাধারণ সম্পাদক সন্তোষ কুমার মালাকার সহ বিভিন্ন নেতৃবৃন্দের মৃত্যুতে তাদের বিদেহী আত্মার শান্তি কামনায় ১ মিনিট নিরবতা প্রার্থণা করা হয়। এছাড়াও বক্তাগণ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিদেহী আত্মার শান্তি কামনা করেন।

চাটমোহর উপজেলা শাখা’র সভাপতি সহকারী অধ্যাপক অশোক কুমার চক্রবর্তীর সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক  প্রবীর দত্ত চৈতণ্যের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রথম পর্বের আলোচনা পর্বে বিশেষ অতিথি’র বক্তব্য দেন- পাবনা জেলা শাখা’র সহ-সভাপতি সুশীল চন্দ্র দাস, সহ-সাংগঠনিক সম্পাদক কিংকর কুমার সাহা, কার্য নির্বাহী সদস্য অধ্যাপক  কোমল দাশ।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন- জেলা শাখা’র সাধারণ সম্পাদক  বাদল চন্দ্র ঘোষ। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন- সংগঠনের উপজেলা শাখা’র সহ-সভাপতি জয়দেব কুন্ডু গনো, পৌর শাখা’র সভাপতি শম্ভুনাথ কুন্ডু, সাধারণ সম্পাদক  সন্তোষ কুমার সরকার।

আমন্ত্রিত অতিথি’র মধ্যে বক্তব্য দেন- চাটমোহর থানার অফিসার ইনচার্জ (ওসি) সেখ মো. নাসীর উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মালেক, চাটমোহর প্রেস ক্লাবের সভাপতি রকিবুর রহমান টুকুন ও চাটমোহর ব্যবসায়ী সমিতি’র সভাপতি সাংবাদিক কে. এম. বেলাল হোসেন স্বপন প্রমূখ।

অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনে সহকারী অধ্যাপক অশোক কুমার চক্রবর্তী’কে পূনঃরায় সভাপতি ও  প্রবীর কুমার দত্ত চৈতণ্য’কে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট চাটমোহর উপজেলা শাখা’র নতুন কমিটি এবং শম্ভুনাথ কুন্ডু’কে পূনঃরায় সভাপতি ও  তরুন কুমার পাল’কে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ৫১ সদস্য বিশিষ্ট চাটমোহর পৌর শাখা’র নতুন কমিটি গঠন করা হয়।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)