শিরোনাম:
●   শৈশবের স্মৃতিতে সুবিদখালী রহমান ইসহাক পাইলট বিদ্যালয়ের ২০০৮ ব্যাচের জাঁকজমকপূর্ণ পুনর্মিলনী ●   ঈশ্বরগঞ্জে দুই গ্রামের সংঘর্ষ : বাড়িঘরে হামলা- লুটপাট ●   পার্বতীপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটে অগ্নিকাণ্ড, ৭-৮ লাখ টাকার ক্ষতি ●   ঈশ্বরগঞ্জে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ●   রাঙ্গুনিয়া কিশোরীকে গণধর্ষণ থানায় মামলা : মুল আসামি গ্রেফতার ●   রাঙামাটিতে ০৭ মামলার পলাতক আসামী ও মাদক সম্রাট হোসেন গাঁজাসহ গ্রেফতার ●   বেতবুনিয়া ভু- উপগ্রহ কেন্দ্রের ভিতর থেকে সরকারি সেগুন গাছ কেটে নেওয়ার চেষ্টা দুর্বৃত্তদের ●   গাড়ির জন্য অতিরিক্ত জ্বালানি ব্যবহারের অভিযোগ নাকচ করেছেন প্রকল্প পরিচালক ●   রাঙ্গুনিয়াতে গরু বাজারে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ : আহত-৩ ●   পার্বত্য বিষয়ক মন্ত্রীর সাথে ইউএনএফপিএ ও আইএলও প্রতিনিধিদের সাক্ষাৎ ●   নবীগঞ্জে বাণিজ্য মেলা বন্ধের দাবিতে তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল ●   ঈদযাত্রা স্বস্তির ও নিরাপদ রাখুন : সাইফুল হক ●   পার্বতীপুরে বাড়ছে সুস্বাদু ও রসালো তালশাঁসের চাহিদা ●   ঈশ্বরগঞ্জে শিশু ও নারী ধর্ষণ-হত্যার প্রতিবাদে মানববন্ধন ●   তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালীকরণে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভূমিকা প্রশংসনীয় ●   খাগড়াছড়িতে মারমা জনগোষ্ঠীর বিরুদ্ধে অপপ্রচারে প্রতিবাদে সংবাদ সম্মেলন ●   বেতবুনিয়ায় জমে উঠেছে কোরবানির পশুর হাট ●   বড়পুকুরিয়া কয়লা খনির শ্রমিকরা কোল ফেইস বোনাসের দাবিতে বিক্ষোভ ●   শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন এসডিজি অর্জনে সহায়ক ●   রাঙ্গুনিয়ায় ছাদের ময়লা পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তরুণ শিক্ষকের মৃত্যু ●   পার্বতীপুর প্রেসক্লাবের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রতিবাদে মানববন্ধন ●   আত্রাইয়ে ৩৫০ পিস নেশা জাতীয় অ্যাম্পুল ইনজেকশনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   শিশু ও নারীর নিরাপত্তার দাবিতে ঈশ্বরগঞ্জে মানববন্ধন ●   সরকারকে দৃঢতার সাথে জনপ্রত্যাশা পূরণে পদক্ষেপ নিতে হবে ●   রাঙামাটি জেলা আইনজীবী সমিতির নির্বাচন : সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা ●   কোতয়ালী থানার বিশেষ অভিযানে মাদক কার্বারী ও অনলাইন জুয়ারীসহ গ্রেফতার-৩ ●   রাঙ্গামাটিতে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে যৌথ অভিযানে ১ হাজার কেজি সরকারি গম উদ্ধার ●   রাস্তা বিলীন, চরম দুর্ভোগে বালিহাটা কমিউনিটি ক্লিনিকের সেবাগ্রহীতারা ●   ঝালকাঠিতে ভূমিমেলা উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত
রাঙামাটি, সোমবার, ১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১৮ আগস্ট ২০১৯
প্রথম পাতা » পাবনা » চাটমোহরে পূজা উদযাপন পরিষদের উপজেলা ও পৌর কমিটি গঠন
প্রথম পাতা » পাবনা » চাটমোহরে পূজা উদযাপন পরিষদের উপজেলা ও পৌর কমিটি গঠন
রবিবার ● ১৮ আগস্ট ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চাটমোহরে পূজা উদযাপন পরিষদের উপজেলা ও পৌর কমিটি গঠন

---চাটমোহর (পাবনা) প্রতিনিধি :: গতকাল ১৭ আগষ্ট শনিবার বিকালে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চাটমোহর উপজেলা ও পৌর শাখা’র দ্বি-বার্ষিক সম্মেলন শ্রী শ্রী হরিসভা মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। দু’টি পর্বে সম্মেলনটি সম্পন্ন হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মেলনের উদ্বোধন করেন সংগঠনের পাবনা জেলা শাখা’র সভাপতি অজয় কুমার দাস।

জাতীয় সঙ্গীতর পরিবেশনের সাথে জাতীয় পতাকা উত্তোলণের মাধ্যমে সম্মেলনের শুভ উদ্বোধন করা হয়। অনুষ্ঠানের শুরুতে উপজেলা শাখা’র সাবেক সভাপতি বিশিষ্ট ভাষা সৈনিক এ্যাডভোকেট গৌড় চন্দ্র সরকার ও সাধারণ সম্পাদক সন্তোষ কুমার মালাকার সহ বিভিন্ন নেতৃবৃন্দের মৃত্যুতে তাদের বিদেহী আত্মার শান্তি কামনায় ১ মিনিট নিরবতা প্রার্থণা করা হয়। এছাড়াও বক্তাগণ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিদেহী আত্মার শান্তি কামনা করেন।

চাটমোহর উপজেলা শাখা’র সভাপতি সহকারী অধ্যাপক অশোক কুমার চক্রবর্তীর সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক  প্রবীর দত্ত চৈতণ্যের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রথম পর্বের আলোচনা পর্বে বিশেষ অতিথি’র বক্তব্য দেন- পাবনা জেলা শাখা’র সহ-সভাপতি সুশীল চন্দ্র দাস, সহ-সাংগঠনিক সম্পাদক কিংকর কুমার সাহা, কার্য নির্বাহী সদস্য অধ্যাপক  কোমল দাশ।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন- জেলা শাখা’র সাধারণ সম্পাদক  বাদল চন্দ্র ঘোষ। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন- সংগঠনের উপজেলা শাখা’র সহ-সভাপতি জয়দেব কুন্ডু গনো, পৌর শাখা’র সভাপতি শম্ভুনাথ কুন্ডু, সাধারণ সম্পাদক  সন্তোষ কুমার সরকার।

আমন্ত্রিত অতিথি’র মধ্যে বক্তব্য দেন- চাটমোহর থানার অফিসার ইনচার্জ (ওসি) সেখ মো. নাসীর উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মালেক, চাটমোহর প্রেস ক্লাবের সভাপতি রকিবুর রহমান টুকুন ও চাটমোহর ব্যবসায়ী সমিতি’র সভাপতি সাংবাদিক কে. এম. বেলাল হোসেন স্বপন প্রমূখ।

অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনে সহকারী অধ্যাপক অশোক কুমার চক্রবর্তী’কে পূনঃরায় সভাপতি ও  প্রবীর কুমার দত্ত চৈতণ্য’কে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট চাটমোহর উপজেলা শাখা’র নতুন কমিটি এবং শম্ভুনাথ কুন্ডু’কে পূনঃরায় সভাপতি ও  তরুন কুমার পাল’কে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ৫১ সদস্য বিশিষ্ট চাটমোহর পৌর শাখা’র নতুন কমিটি গঠন করা হয়।





আর্কাইভ