মঙ্গলবার ● ২০ আগস্ট ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বান্দরবান বাজারে ব্যক্তিগত উদ্যোগে মশা নিধোক ওষুধ স্প্রে
বান্দরবান বাজারে ব্যক্তিগত উদ্যোগে মশা নিধোক ওষুধ স্প্রে
বান্দরবান প্রতিনিধি :: পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশের উদ্যোগে বান্দরবান বাজারের বিভিন্ন অলিগলিতে মশা নিধোক ওষুধ স্প্রে করা হয়ছে।
আজ মঙ্গলবার ২০ আগস্ট সন্ধ্যা সাড়ে ছয়টায় বান্দরবান বাজার এলাকায় এই মশার ওষুধ স্প্রে করা হয়।
দেশব্যাপী হঠাৎ করে ডেঙ্গু রোগ বৃদ্ধি পাওয়ার প্রেক্ষিতে বান্দরবান সদরের বিভিন্ন স্থানে এই মশা নিধোক ওষুধ স্প্রে করা হবে জানান পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য ও সমাজ সেবক কাজল কান্তি দাশ।
কাজল কান্তি দাশ জানান, আমরা বান্দরবানের কোথাও মশার বংশ বৃদ্ধি হতে দেব না। আমরা বাজার এলাকা পরিস্কার পরিচ্ছন্ন রাখবো। প্রত্যোকে নিজ নিজ প্রতিষ্টান পরিস্কারের মাধ্যমে আমরা ডেঙ্গু,ম্যালেরিয়া ও চিকনগুনিয়া রোগ মুক্ত থাকবো। তিনি আরো জানান, এখন থেকে প্রতিদিন সকাল ও সন্ধ্যায় বান্দরবান বাজারের অলিগলিতে মশা নিধোক এই ওষুধ প্রয়োগ কার্যক্রম চলমান থাকবে।
এসময় পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য ও সমাজ সেবক কাজল কান্তি দাশের ব্যক্তিগত উদ্যোগের এই আয়োজনে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য মো. শফিকুর রহমান, পুর্বানী মালিক সমিতির সাধারণ সম্পাদক সুব্রত দাশ ঝন্টু, বান্দরবান বাজার ব্যাবসায়ী ঐক্য পরিষদের সভাপতি গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক মো. আবু সালেহ, এ্যাডভোকেট স্বপন কান্তি দাশ, আওয়ামীলীগ নেতা অনিল কান্তি দাশসহ বিভিন্ন অনলাইন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।





রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট
মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩
পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার
হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ