শিরোনাম:
●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ
রাঙামাটি, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২০ আগস্ট ২০১৯
প্রথম পাতা » খুলনা বিভাগ » ঝিনাইদহ জেলা বিএনপির আহবায়ক কমিটি গঠিত
প্রথম পাতা » খুলনা বিভাগ » ঝিনাইদহ জেলা বিএনপির আহবায়ক কমিটি গঠিত
মঙ্গলবার ● ২০ আগস্ট ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঝিনাইদহ জেলা বিএনপির আহবায়ক কমিটি গঠিত

---ঝিনাইদহ প্রতিনিধি :: দীর্ঘ প্রতিক্ষা ও সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ঝিনাইদহ জেলা বিএনপির আহবায়ক কমিটি ঘোষনা করা হয়েছে। আজ মঙ্গলবার বিকালে ঘোষিত কমিটিতে জেলা আহবায়ক করা হয়েছে জেলার প্রবীন আইনজীবী একাধিকবার ঝিনাইদহ জেলা বারের সভাপতি, শহীদ জিয়াউর রহমান ল কলেজের অধ্যক্ষ এড এসএম মশিয়ার রহমানকে। সদস্য সচিব করা হয়েছে ঝিনাইদ-২ আসনে ধানের শীষ প্রতিকের দলীয় প্রার্থী সাবেক ছাত্র নেতা এড এম এ মজিদকে। কমিটি ঘোষনার পর পরই ঝিনাইদহ জেলা বিএনপির নেতাকর্মীরা আনন্দ উল্লাস করতে দেখা যায়। বিশেষ করে সমাজিক যোগাযোগ মাধ্যমে দলীয় নেতাকর্মীরা নবগঠিত কমিটিতে অভিনন্দন জানিয়ে পোষ্ট দেন। কেও কেও শহরের বিভিন্ন স্থানে একে অপরকে মিষ্টিমুখ করান। কমিটির অন্যান্য পদে যুগ্ম-আহবায়ক আব্দুল মালেক, আক্তারুজ্জামান, জাহিদুজ্জামান মনা, মুন্সি কামাল আজাদ পান্নু ও আব্দুল মজিদ বিশ্বাস (ছোট মজিদ)। সদস্য পদে সাইফুল ইসলাম ফিরোজ, এ্যড. কাজী আলাউল হক আলো, আবুল হোসেন, আসাদুজ্জামান মিলন, আতিয়ার রহমান, আবু বকর, কেএম ওয়াজেদ, এনামুল হক মুকুল, রবিউল ইসলাম, এ্যড, আব্দুল আলীম, শহিদুল বিশ্বাস, আসিফ ইকবাল মাখন, ডাঃ ইব্রাহীম রহমান বাবু, নজরুল ইসলাম জোয়ারদার, ওসমান আলী, রফিকুল ইসলাম দিপু, আবু রেজা চুন্নি, সাজ্জাদুর রহমান সাজ্জাদ, ফিরোজ, মিজানুর রহমান বাবুল, জাফর মোল্লা, হুমায়ন বাবর ফিরোজ, অধ্যাপক হাবিবুর রহমান, মনিরুল ইসলাম হিটু, আব্দুর রাজ্জাক, সালাহ উদ্দীন বুলবুল সিডল, ফারুক হোসেন খোকন, ফারুকুল আলম শেখা, মাহফুজুল হক খান বাবু, মেহেদী হাসান রণি, মোমিনুর রহমান, সাইফুল ইসলাম, জিন্নাতুল হক খান, তাইজাল হোসেন, মাহবুবুর রহমান, ডাঃ নুরুল ইসলাম, তবিবুর রহমান মিনি, হারুন অর রশিদ মোল্লা, আলাউদ্দীন, তারিকুজ্জামান, এড, কামরুজ্জামান, আলমগীর হোসেন, আশরাফুল ইসলাম পিন্টু ও মোজাম্মেল হক। কেন্দ্রীয় বিএনপির সহ-দফতর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ঝিনাইদহ জেলা বিএনপির আহবায়ক কমিটি গঠনের খবরটি জানানো হয়।

১১ বছরেও চালু হয়নি ঝিনাইদহের সরকারি স্যালাইন ফ্যাক্টরি
ঝিনাইদহ :: ১১ বছর পেরিয়ে গেলেও চালু হয়নি কোটি টাকা ব্যয়ে ঝিনাইদহে নির্মিত সরকারি স্যালাইন তৈরি ফ্যাক্টরি। বছরের পর বছর অব্যবহৃত অবস্থায় পড়ে থেকে অবকাঠামো নষ্ট হচ্ছে। এমনকি ভবন টি পাহারা দেবারমত কেই নাই। সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, ঝিনাইদহ ওআরএস স্যালাইন ফ্যাক্টরি নির্মাণ প্রকল্পের আওতায় ফ্যাক্টরিটি নির্মাণ করে স্বাস্থ্য প্রকৌশলি অধিদপ্তর। ২০০৫ সালের ২২ অক্টোবর নির্মাণ কাজ শুরু হয়ে শেষ হয় ২০০৮ সালের ২১ আগস্ট। মোট ব্যয় হয় ৯৮ লাখ ৩৪ হাজার ১৮৯ টাকা। নির্মাণের পর এভাবেই পড়ে আছে। যন্ত্রপাতি সরবরাহ ও লোকবল নিয়োগ করা হয়নি। ১১ বছরেও সৃষ্টি করা হয়নি পদ। আবার কবে এটি চালু হবে তা কেউ বলতে পারে না। প্রায় কোটি টাকা ব্যায় করে এটি নির্মান করা হয়েছে। কিন্তু চালু করার জন্য কার ও কোন মাথা ব্যাথা নেই। এ স্যালাইন ফ্যাক্টরি নির্মাণের উদ্দেশ্য ছিল, উৎপাদিত স্যালাইন ঝিনাইদহ জেলাসহ আশে পাশের জেলায় সরকারি হাসপাতাল এবং স্বাস্থ্য কেন্দ্র গুলোতে সরবরাহ করা। এতে এত্র এলাকার দরিদ্র মানুষ উপকৃত হতো। বর্তমানে অব্যবহৃত অবস্থায় পড়ে থেকে অবকাঠামো নষ্ট হয়ে যাচ্ছে। সিভিল সার্জন ডা. সেলিনা বেগম জানান, তিনি দায়িত্ব নেওয়ার পর স্যালাইন ফ্যাক্টরিটি চালুর জন্য পদ সৃষ্টি, লোকবল নিয়োগ ও যন্ত্রপাতি সরবরাহের জন্য ঢাকার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি লিখেছেন। আগের দায়িত্ব থাকা সিভিল সার্জনরাও ফ্যাক্টরিটি চালু করার জন্য স্বাস্থ্য অধিদপ্তরে চিঠি লিখেছেন। কিন্তু এত দিনেও কাজের কাজ কিছু হয়নি।

হরিণাকুন্ডুতে মাদক সেবনের দায়ে যুবককে কারাদন্ড
ঝিনাইদহ :: ঝিনাইদহের হরিণাকুন্ডুতে তুষার (৩৮) নামে এক যুবককে মাদক সেবনের দায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাফিস সুলতানা। আজ মঙ্গলবার সকালে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাফিস সুলতানার নেতৃত্বে ঝিনাইদহের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম উপজেলার পৌরসভার কলেজ পাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় ঐ এলাকার মান্নান মুন্সীর ছেলে তুষারকে মাদক সেবনরত অবস্থায় গাঁজা সহ গ্রেফতার করে। সে সময় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আইনে তাকে ০৩ মাসের বিনাশ্রম কারাদ্বন্ড ও ৫হাজার টাকা জরিমানা প্রদান করেন।





খুলনা বিভাগ এর আরও খবর

কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প
কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)