মঙ্গলবার ● ২০ আগস্ট ২০১৯
প্রথম পাতা » খাগড়াছড়ি » মাটিরাঙ্গায় বিআরডিবি’র চেয়ারম্যান প্রার্থী বাবলু নির্বাচিত
মাটিরাঙ্গায় বিআরডিবি’র চেয়ারম্যান প্রার্থী বাবলু নির্বাচিত
মাটিরাঙ্গা প্রতিনিধি ::বিপুল উৎসাহ উদ্দীপনা আর নানা যল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে চেয়ারম্যান পদে বিজয়ের গৌরব অর্জন করছেন মো: জাকির হোসেন বাবলু। তিনি দীর্ঘ দেড় যুগ পর বিআরডিবি মাটিরাঙ্গা উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর নির্বাচনে সমবায়ীদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হলেন। এর আগে বিআরডিবি চেয়ারম্যান হিসেবে যারা দায়িত্ব পালন করেছেন তারা সকলেই অনির্বাচিত ছিলেন।
উপজেলা পল্লী উন্নয়ন কার্যালয়ে সকাল ৯ টা থেকে বিকাল ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহন শেষে নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ পলাশ কান্তি চাকমা তাকে নির্বাচিত ঘোষনা করেন। নির্বাচনে মো: জাকির হোসেন বাবলু দোয়াত কলম প্রতীকে ৪২ ভোট পেয়ে নির্বাচিত হন। তার একমাত্র প্রতিদ্বন্ধি মো: সুরুজ মিয়া ছাতা প্রতীক নিয়ে পেয়েছেন ০২ ভোট।
কাঙ্খিত বিজয় লাভের পর সমবায়ী ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে নব-নির্বাচিত চেয়ারম্যান মো: জাকির হোসেন বাবলু বলেন, এ বিজয় সমবায়ীদের। গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত হতে পেরে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন আমি সমবায়ীদের স্বার্থ রক্ষায় নিজেকে নিয়োজিত রাখবো। আগামী দিনে দায়িত্ব পালনে সকল সমবায়ীদের সহযোগীতা ও পরামর্শ কামনা করে ইউসিসিএ লিঃ এর নব-নির্বাচিত চেয়ারম্যান মো: জাকির হোসেন বাবলু ।
এদিকে বিভিন্ন ভোটারদের উপস্থিতিতে রমনা ত্রিপুরা, রুনা রানী দে ও সাবেক বিআরডিবি চেযারম্যান বর্তমান দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো: আবদুর রহিম তাদের অনুভূতি ব্যক্ত করে বলেন, দীর্ঘ প্রায় ১৯ বছর পর ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে ইউসিসিএ এর চেয়ারম্যান নির্বাচিত করার পরিবেশ পেয়ে আমরা আনন্দিত।
দীর্ঘ দেড় যুগেরও পরে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ এবং উৎসব মুখর পরিবেশে নির্বাচন সম্পাদন করতে পেরে সন্তোষ প্রকাশ করেন মাটিরাঙ্গা উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো: হুমায়ুন কবির পাটোয়ারী। তিনি বলেন, এই নির্বাচনে সমবায়ীদের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে। দীর্ঘ দিনের অ-নির্বাচিত প্রথার সমাপ্তির পর মুক্তি পেয়েছেন সমবায়ীদের শীর্ষ সংগঠন বিআরডিবি।
নির্বাচন পরিচানায় প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন মাটিরাঙ্গা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শেখ মো: আশ্রাফ উদ্দিন ।





খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১
মন্ত্রণালয়ের আওতাধীন সকল উন্নয়ন প্রকল্প সঠিক নিয়ম মেনে এবং নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে : পার্বত্য সচিব
খাগড়াছড়িতে মারমা জনগোষ্ঠীর বিরুদ্ধে অপপ্রচারে প্রতিবাদে সংবাদ সম্মেলন
খাগড়াছড়িতে নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প বিষয়ক কর্মশালা
পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সুষম উন্নয়নে কাজ করবে সরকার : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান
খাগড়াছড়িতে ইমন নামে একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার
খাগড়াছড়িতে জামায়াতের ইফতার মাহফিল
খাগড়াছড়িতে বিএনপির ওয়াদুদ ভূইয়া জয়ী
খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন